singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নির্দেশ সুপ্রিম কোর্টের‌
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খবরপশ্চিমবঙ্গ

কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নির্দেশ সুপ্রিম কোর্টের‌

Last updated: December 19, 2024 7:54 am
By Singur TV Desk 2 Min Read
Share
SHARE

কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নির্দেশ সুপ্রিম কোর্টের‌

সুমন পাত্র, মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির সমবায় ব্যাংকের ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে আজ সোমবার সুপ্রিম কোর্ট এই মর্মে নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ, ভোটে কারচুপি রুখতে বুথে বুথে সিসি ক্যামেরাও বসাতে হবে। মূলত লোকসভা এবং বিধানসভা ভোট কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় হয়ে থাকে। সেই জায়গায় একটি সমবায় ব্যাঙ্কের ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর এই নির্দেশকে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

আগামী ১৫ ডিসেম্বর কাঁথি সমবায় ব্যাঙ্কের ১০৮টি আসনে প্রতিনিধি নির্বাচন। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩০ জন প্রার্থী। কিন্ত সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষা আছে বলে ভোটগ্রহণ এবং গণনার জন্য স্কুলে জায়গা দিতে কর্তৃপক্ষ রাজি হননি। শেষ মুহূর্তে কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্র বদলানো হয়েছে। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এগরার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর বেরা। সোমবার সেই মামলারই শুনানি ছিল। শঙ্কর বলেন, ‘‘আইনজীবীর কাছ থেকে খবর পেলাম, ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এ ছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ সবিস্তার হাতে আসেনি। রিপোর্ট পেলে বিস্তারিত জানাতে পারব।’’দীর্ঘ দিন কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু। বর্তমানে তিনি রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু এ বার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না করলেও তাঁর ছায়ার সঙ্গেই তৃণমূলের লড়াই বলে মনে করছেন অনেকে।

প্রায় তিন বছর কাঁথি সমবায় ব্যাঙ্কে পরিচালন কমিটি নেই। স্পেশ্যাল অফিসার নিয়োগ করেই ব্যাঙ্ক চলছিল। ওই ব্যাঙ্কে পরিচালন কমিটি গঠনের জন্য ভোটের দাবিতে মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে। সেই মামলায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভোট করানোর নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। সেই মতো ১৫ ডিসেম্বর ভোটের দিন স্থির হয়। কাঁথির তিন স্কুলে পাঁচটি বুথ করারও সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ১৫ ডিসেম্বর সর্বভারতীয় স্তরের পরীক্ষা থাকায় স্কুলে ভোটগ্রহণের সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। পরিবর্তে কাঁথি পুর এলাকা থেকে বহু দূরে ভোটকেন্দ্র করা হয়েছে বলে অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শঙ্কর। সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন 👉8697878447/9163016778

You Might Also Like

তৃণমূলের অন্দরে ক্ষোভের সুর! প্রাক্তন কর্মীর বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য

ডানকুনিতে ফের ‘এসআইআর আতঙ্কে’ মৃত্যুর অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য

নারী নিরাপত্তা ইস্যুতে মুখোমুখি দুই শিবির, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

চাপদানিতে তীব্র রাজনৈতিক তরজা, ২০২৬ নিয়ে সরব তৃণমূল নেতৃত্ব

অভিমানে বাড়ি ছেড়ে ১০ বছরের শিশু, পোলবা থানার টহলদারিতে মিলল সন্ধান

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো চন্দ্রকোনারোডে
Next Article সৌন্দর্য বনাম প্লাস্টিক, গনগনি নিয়ে নয়া উদ্বেগ

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

মানবিক বার্তায় জন্মদিন উদযাপন, শিশুদের সঙ্গে বিশেষ মুহূর্ত সৌম্যদীপ পাকিরার
সিঙ্গুর
পরিবেশ প্রশ্নে সরব ডানকুনি, গাছ কাটার অভিযোগে নড়েচড়ে বনদপ্তর
অন্যান্য
রামপুরহাটে সমকামী সম্পর্ক, ৪ বছরের দাম্পত্যে ইতি
খবর
শেওড়াফুলিতে মারধরকাণ্ড: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পুলিশ
পশ্চিমবঙ্গ
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?