singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: ব্রাজ়িলে তারুর, সৌদিতে ওয়েইসি! বাংলা হতে দু’জন কেন্দ্রের ৫৯ জনের প্রতিনিধিদলে, কাকে কোন দেশে পাঠাচ্ছেন মোদী
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
দেশ

ব্রাজ়িলে তারুর, সৌদিতে ওয়েইসি! বাংলা হতে দু’জন কেন্দ্রের ৫৯ জনের প্রতিনিধিদলে, কাকে কোন দেশে পাঠাচ্ছেন মোদী

Last updated: May 18, 2025 12:00 pm
By Singur TV Desk 4 Min Read
Share
SHARE

পাকিস্তানকে বেকায়দায় ফেলতে বিশ্বের দরবারে ভারত, ৫৯ জন প্রতিনিধি পাঠাচ্ছে কেন্দ্র সরকার

 

সুমন পাত্র, বিশেষ প্রতিবেদন :- অপারেশন সিঁদুর নিয়ে এবার বিশ্বের দরবারে ভারত। এজন্য সাতজনের টিম গঠন করে আলাদা আলাদা দেশে প্রতিনিধি পাঠাচ্ছে ভারত। এই সাতজন সাংসদ অপারেশন সিঁদুর কেন জরুরি ছিল তা বিভিন্ন দেশকে গিয়ে বোঝাবেন।

এই প্রতিনিধি দলের প্রধান হিসেবে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই সাতজনের দলে শশী থারুরের পাশাপাশি থাকবেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা, বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডা, ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধি, এসিপি সাংসদ সুপ্রিয়া সুলে, শিবসেনা সাংদ শ্রীকান্ত একনাথ শিন্ডে।
এই সাতজনের দলে আবার থাকবেন কয়েকজন নেতা। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মোট ৫৯জন নেতা, ৩২ দেশে পৌঁছে দেবেন বার্তা। কে থাকছেন কোন দলে, কে যাচ্ছেন কোথায়? দেখুন তালিকা-

  • প্রতিনিধি দল ১- বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন দলে থাকবেন বিজেপির নিশিকান্ত দুবে, ফাংগন কনয়াক, রেখা শর্মা আসাদউদ্দিন ওয়াইসি (এআইএমআইএম), সাতনাম সান্ধু (মনোনীত), প্রাক্তন মন্ত্রী গুলাম নবী আজাদ এবং প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষ শ্রিংলা।তাঁরা যাবেন তারা সৌদি আরব, কুয়েত, বাহরাইন এবং আলজেরিয়া।
  • প্রতিনিধি দল ২- বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন দলে থাকবেন দগগুবাতী পুরন্দেশ্বরী (বিজেপি), প্রিয়াঙ্কা চতুর্বেদী (এসএস-ইউবিটি), গুলাম নবী খাতানা (মনোনীত), অমর সিং (কংগ্রেস), শমীক ভট্টাচার্য (বিজেপি), প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর এবং প্রাক্তন কূটনীতিক পঙ্কজ শরণ। তাঁরা যাবেন ব্রিটেন, জার্মানি, ইইউ, ইতালি এবং ডেনমার্ক।
  • তৃতীয় দল- সঞ্জয় কুমার ঝা-এর নেতৃত্বাধীন এই দলে থাকবেন অপরাজিতা সারঙ্গী (বিজেপি), ইউসুফ পাঠান (তৃণমূল), ব্রিজ লাল (বিজেপি), জন ব্রিটাস (সিপিআই-এম), প্রদন বড়ুয়া (বিজেপি), হেমাঙ্গ জোশী (বিজেপি), প্রাক্তন মন্ত্রী খুরশিদ এবং প্রাক্তন কূটনীতিক মোহন কুমার। তাঁরা যাবেন ইন্দোনেশিয়া, মালেশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর।
  • প্রতিনিধি দল চার- শিন্ডে নেতৃত্বাধীন দলে থাকবেন বাঁশুরি স্বরাজ (বিজেপি), ই টি মহম্মদ বশির (আইইউএমএল), অতুল গর্গ (বিজেপি), সস্মিত পাত্র (বিজেডি), মনন কুমার মিশ্র (বিজেপি), প্রাক্তন মন্ত্রী এস এস আহলুওয়ালিয়া এবং প্রাক্তন কূটনীতিক সুজন চিনয়। তাঁরা যাবেন আরব আমিরাত, লাইবেরিয়া, কঙ্গো এবং সিয়েরা লিওন।
  • প্রতিনিধি দল পাঁচ- শশী থারুরের নেতৃত্বাধীন দলে থাকবেন শাম্ভবী (এলজেপি-আরভি), সরফরাজ আহমেদ (জেএমএম), জি এম হরিশ বালাযোগী (টিডিপি), শশাঙ্ক মণি ত্রিপাঠি (বিজেপি), ভুবনেশ্বর কলিতা (বিজেপি), মিলিন্দ দেওরা (শিবসেনা), তেজস্বী সূর্য (বিজেপি) এবং প্রাক্তন কূটনীতিক তরঞ্জিত সন্ধু। তাঁরা যাবেন মার্কিন যুক্তরাষ্ট্র, পানামা, গায়ানা, কলম্বিয়া এবং ব্রাজিল
  • প্রতিনিধি দল ছয়- কানিমোঝি নেতৃত্বাধীন প্রতিনিধি দলে থাকবেন রাজীব রাই (সপা), মিয়াঁ আলতাফ আহমেদ (এনসি), ব্রিজেশ চৌতা (বিজেপি), প্রেম চাঁদ গুপ্ত (আরজেডি), অশোক কুমার মিত্তল (এএপি) এবং প্রাক্তন কূটনীতিক মনজীব পুরী এবং জাভেদ আশরাফ। তাঁরা যাবেন স্পেন, গ্রীস, স্লোভেনিয়া, লাটভিয়া এবং রাশিয়া।
  • প্রতিনিধি দল সাত– সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন দলে থাকছেন প্রতাপ রুডি (বিজেপি), বিক্রমজিৎ সাহনি (এএপি), মনীশ তেওয়ারি (কংগ্রেস), অনুরাগ ঠাকুর (বিজেপি), লাভু শ্রীকৃষ্ণ দেবরায়ালু (টিডিপি), প্রাক্তন মন্ত্রী মুরালীধরন এবং আনন্দ শর্মা এবং প্রাক্তন কূটনীতিক সৈয়দ আকবরুদ্দিন । তাঁরা যাবেন মিশর, কাতার, দক্ষিণ আফ্রিকা।
  • ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের দুঁদে রাজনৈতিক পদক্ষেপ ও ভারতবর্ষের কূটনীতিতে সবসময় বিশ্বজুড়ে সুনাম অর্জন করার পাশাপাশি লাভবানও হয়েছে ভারত। অপরদিকে আমেরিকা থেকে রাশিয়া, ব্রিটেন থেকে ফ্রান্স অপারেশন সিঁদুর নিয়ে প্রায় প্রত্যেকটি দেশের সমর্থন পেয়েছে ভারত। এক বাক্যে সকলেই স্বীকার করে নিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পদক্ষেপ সঠিক। এবার ছোট বড় প্রায় প্রত্যেকটি দেশে ভারতীয় প্রতিনিধি পাঠিয়ে সমর্থন আদায়ের চেষ্টায় ভারতের কূটনৈতিক চালে যে পাকিস্তান আরও বিদ্ধ হতে চলেছে সে কথা বলার আর অপেক্ষা রাখে না।

 

You Might Also Like

এসআইআর শুনানিতে ডেকে হয়রানির অভিযোগ, পান্ডুয়ায় বিস্ফোরক মন্তব্য জাতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবীর

ধর্মান্তরকরণের অভিযোগে মির্জাপুরে পাঁচটি জিম সিল, তদন্তে নাম এল KGN জিমের পূর্ণ পরিচয়

২৩ জানুয়ারি: যখন নেতাজি ও সরস্বতী পুজো একসাথে—জাতীয়তাবাদ ও আধ্যাত্মিকতার মিলন

বাংলাদেশ ইস্যুতে মন্তব্য, FIR খারিজ চেয়ে কলকাতা হাই কোর্টে বিজেপি বিধায়ক অসীম সরকার

৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝে মালপত্র, হাওড়া স্টেশনে যাত্রী নিরাপত্তা বিঘ্নিত

TAGGED:allpartydelegationindia pak warnarendramodinationalnational news
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার সাথে গোপনে পাকিস্তানকে তথ্য পাচার! চিনে নিন লাস্যময়ী ‘দেশদ্রোহী’কে
Next Article চারমিনারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৭

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

তৃণমূলের অন্দরে ক্ষোভের সুর! প্রাক্তন কর্মীর বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য
পশ্চিমবঙ্গ
ডানকুনিতে ফের ‘এসআইআর আতঙ্কে’ মৃত্যুর অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য
পশ্চিমবঙ্গ
মানবিক বার্তায় জন্মদিন উদযাপন, শিশুদের সঙ্গে বিশেষ মুহূর্ত সৌম্যদীপ পাকিরার
সিঙ্গুর
পরিবেশ প্রশ্নে সরব ডানকুনি, গাছ কাটার অভিযোগে নড়েচড়ে বনদপ্তর
অন্যান্য
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?