singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: শ্রমিক স্বার্থ বিরোধী সরকারের বিরুদ্ধে ৯ই জুলাইয়ের ধর্মঘটকে সফল করতে বিরাট কেন্দ্রীয় মিছিল জলপাইগুড়িতে
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
পশ্চিমবঙ্গ

শ্রমিক স্বার্থ বিরোধী সরকারের বিরুদ্ধে ৯ই জুলাইয়ের ধর্মঘটকে সফল করতে বিরাট কেন্দ্রীয় মিছিল জলপাইগুড়িতে

Last updated: July 8, 2025 11:37 pm
By Singur TV Desk 2 Min Read
Share
SHARE

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি,৮ জুলাই:- শ্রমিক কর্মচারী মেহনতী মানুষের স্বার্থ বিরোধী সরকারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে ৯ই জুলাই দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস মোড় থেকে শ্রমিক কর্মচারী মেহনতি মানুষের এক বিরাট মিছিল শহর পরিক্রমা করে কর্মচারী ভবনে গিয়ে শেষ হয়। বিভিন্ন বামপন্থী শ্রমিক, কর্মচারী, কৃষক সংগঠন ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে প্রথম সারিতে উপস্থিত ছিলেন।

মিছিলে নেতৃত্ব দেন কর্মচারী আন্দোলনের নেতৃত্ব বাণীব্রত ঘোষ, প্রদীপ কর্মকার, ব্যাংক কর্মচারী আন্দোলনের নেতৃত্ব মৃণাল রায়, বীমা কর্মচারী আন্দোলনের সর্বভারতীয় নেতৃত্ব ধ্রুবজ্যোতি গাঙ্গুলী, সারা ভারত কৃষক সভার রাজ্য নেতৃত্ব সলিল আচার্য, অগ্রগামী কৃষক সভার রাজ্য নেতৃত্ব গোবিন্দ রায়, সারা ভারত খেত মজুর ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক কৌশিক ভট্টাচার্য, শ্রমিক নেতা প্রদীপ গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল বড়ো পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে থানা মোড়, মার্চেন্ট রোড, দিনবাজার, বেগুনটারি, কদমতলা, ডি বি সি রোড হয়ে কর্মচারী ভবনে গিয়ে শেষ হয় মিছিলের শ্লোগান ওঠে, চা শ্রমিকের ন্যূনতম মজুরি অবিলম্বে চালুর দাবিতে ধর্মঘট সফল করুন, শ্রমিক কর্মচারীর অর্জিত অধিকার কেড়ে নিতে দিচ্ছি না দেব না, ৮ ঘণ্টা কাজের দাবি সুরক্ষিত রাখতে ৯ জুলাই এর ধর্মঘট সফল করুন।

মিছিল শেষে নেতৃবৃন্দ ধর্মঘটক সফল করার জন্য সমস্ত অংশের শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানান। মঙ্গলবার রাতে ৯ই জুলাই এর ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে জলপাইগুড়ি শহরের বুকে মশাল মিছিল করে এসএফআই ডিআইএফআই মিছিলে নেতৃত্ব দেন এসএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক অরিন্দম ঘোষ,জেলা নেতা অর্ণব সরকার, পাপাই মহম্মদ ডি এফ আই জেলা সম্পাদক বেদব্রত ঘোষ, রাজ্য নেতৃত্ব দেবরাজ বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় ১২ই জুলাই কমিটির উদ্যোগে ধর্মঘটকে সফল করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় পথসভা সংঘটিত হয়।

এর পাশাপাশি শহরের বিভিন্ন দোকানে ছাত্র যুব মহিলাদের উদ্যোগে বন্ধের সমর্থনে লিফলেট বিলি করে শ্রমিক স্বার্থ বিরোধী সরকারের বিরুদ্ধে লিফলেটের মাধ্যমে আবেদন জানিয়ে ধর্মঘট সফল করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

 

শ্রমিক স্বার্থ বিরোধী সরকারের বিরুদ্ধে ৯ই জুলাইয়ের ধর্মঘটকে সফল করতে বিরাট কেন্দ্রীয় মিছিল জলপাইগুড়িতে।

তথ্য ও ছবি :
দীপশুভ্র সান্যাল, জলপাইগুড়ি

You Might Also Like

তৃণমূলের অন্দরে ক্ষোভের সুর! প্রাক্তন কর্মীর বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য

ডানকুনিতে ফের ‘এসআইআর আতঙ্কে’ মৃত্যুর অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য

চাপদানিতে তীব্র রাজনৈতিক তরজা, ২০২৬ নিয়ে সরব তৃণমূল নেতৃত্ব

অভিমানে বাড়ি ছেড়ে ১০ বছরের শিশু, পোলবা থানার টহলদারিতে মিলল সন্ধান

শেওড়াফুলিতে মারধরকাণ্ড: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পুলিশ

TAGGED:strike by communistStrike in bengalwest bengal governmentwest bengal police
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article ছদ্মবেশী ইডি অফিসারের কোটি টাকার প্রতারণা: শেখ জিন্না আলীর সঙ্গে মন্ত্রী-নেতাদের ছবি প্রকাশ্যে
Next Article গুরুপূর্ণিমার মাহাত্ম্য জানুন ও নিজেকে বদলে ফেলুন, জানুন বিশেষ নিয়মাবলী ও মাহাত্ম্য 

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

মানবিক বার্তায় জন্মদিন উদযাপন, শিশুদের সঙ্গে বিশেষ মুহূর্ত সৌম্যদীপ পাকিরার
সিঙ্গুর
পরিবেশ প্রশ্নে সরব ডানকুনি, গাছ কাটার অভিযোগে নড়েচড়ে বনদপ্তর
অন্যান্য
নারী নিরাপত্তা ইস্যুতে মুখোমুখি দুই শিবির, বাড়ছে রাজনৈতিক উত্তাপ
খবর
রামপুরহাটে সমকামী সম্পর্ক, ৪ বছরের দাম্পত্যে ইতি
খবর
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?