singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: শোভাযাত্রা ও সংস্কৃতির আবহে শুরু শ্রীরামপুর বইমেলা ২০২৬ | চলবে ১১ জানুয়ারি পর্যন্ত
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খবর

শোভাযাত্রা ও সংস্কৃতির আবহে শুরু শ্রীরামপুর বইমেলা ২০২৬ | চলবে ১১ জানুয়ারি পর্যন্ত

Last updated: January 2, 2026 7:40 pm
By Singur TV Desk 2 Min Read
Share
SHARE

শোভাযাত্রা ও সংস্কৃতির আবহে শুরু শ্রীরামপুর বইমেলা | চলবে ১১ জানুয়ারি পর্যন্ত

শ্রীরামপুর বইমেলা | ২ জানুয়ারী,২০২৬ : সাহিত্য ও সংস্কৃতির মিলনে শুক্রবার থেকে শুরু হয়ে গেল ঐতিহ্যবাহী শ্রীরামপুর বইমেলা। বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রখ্যাত সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী সাহা, উপ-পৌরপ্রধান উত্তম নাগ, গৌর মোহন দে, পিন্টু নাগ, তিয়াসা মুখার্জি, অসীম পণ্ডিত সহ শহরের বহু বিশিষ্ট ব্যক্তি ও সাহিত্যপ্রেমীরা।

কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও চিত্র পরিচালক ঋত্বিক ঘটক মঞ্চে শ্রীরামপুর বইমেলা

মেলা শুরুর আগে মাহেশের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরের স্নান পিঁড়ি ময়দান থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়।

বই এর জন্যে ভাবুন

“বইয়ের জন্য হাঁটুন”—এই বার্তা নিয়ে আয়োজিত শোভাযাত্রা দীর্ঘ পথ অতিক্রম করে এসে পৌঁছয় বইমেলা প্রাঙ্গণে। এই শোভাযাত্রায় শ্রীরামপুরের বহু বিশিষ্ট নাগরিকের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শ্রীরামপুর বইমেলা ২০২৬ চিত্র : নিজস্ব প্রতিনিধি

এবারের শ্রীরামপুর বইমেলার মূল মঞ্চটি উৎসর্গ করা হয়েছে কিংবদন্তি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক-এর নামে। তাঁদের স্মরণে আয়োজিত এই মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মেলা কমিটির যুগ্ম সম্পাদক তথা শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল সন্তোষ কুমার সিং এবং সমীর সাহা জানান, হুগলি জেলার অন্যতম সেরা এই বইমেলা চলবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত। এবছর কলকাতার বহু নামী-দামি প্রকাশনা সংস্থা বিভিন্ন বিষয়ভিত্তিক ও নতুন বইয়ের সম্ভার নিয়ে মেলায় অংশ নিয়েছে।

বই বিক্রির পাশাপাশি মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে নাচ, গান, আবৃত্তি, আলোচনা চক্র ও কুইজ প্রতিযোগিতা। বিশেষভাবে উল্লেখযোগ্য, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও কবি সুকান্ত ভট্টাচার্য-কে কেন্দ্র করে আয়োজিত বিশেষ আলোচনা সভা, যেখানে অংশ নেবেন বিশিষ্ট সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা।

সব মিলিয়ে সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষের কাছে এবারের শ্রীরামপুর বইমেলা হয়ে উঠেছে এক আকর্ষণীয় মিলনক্ষেত্র।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন 👉 9163016778
বিজ্ঞাপন
Tom Tom Restrurant

You Might Also Like

নারী নিরাপত্তা ইস্যুতে মুখোমুখি দুই শিবির, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

রামপুরহাটে সমকামী সম্পর্ক, ৪ বছরের দাম্পত্যে ইতি

১৫ বছরের শাসনে কর্মসংস্থান কোথায়? চন্ডীতলায় প্রশ্ন তুলল বিজেপি

বেগমপুরের ঐতিহ্যশালী তাঁত শিল্প ধ্বংসের পথে, নতুন প্রজন্ম মুখ ফিরিয়ে নিচ্ছে

মাধ্যমিক পরীক্ষা ২০২৬: চণ্ডীতলায় পরীক্ষার্থীদের পাশে বিজেপির মানবিক উদ্যোগ

TAGGED:Hooghly Book FairSrirampur Book Fair 2026West Bengal Book Fair Newsবইমেলা হুগলিশ্রীরামপুর নিউজশ্রীরামপুর বইমেলা
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article বিশ্ব ইজতেমা যাওয়ার পথে বারুইপাড়ায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা
Next Article বিশ্ব ইজতেমা ঘিরে প্রশাসনিক তৎপরতা, নিরাপত্তা খতিয়ে দেখতে মাঠে মন্ত্রী ও শীর্ষ আধিকারিকরা

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

ডানকুনিতে ফের ‘এসআইআর আতঙ্কে’ মৃত্যুর অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য
পশ্চিমবঙ্গ
মানবিক বার্তায় জন্মদিন উদযাপন, শিশুদের সঙ্গে বিশেষ মুহূর্ত সৌম্যদীপ পাকিরার
সিঙ্গুর
পরিবেশ প্রশ্নে সরব ডানকুনি, গাছ কাটার অভিযোগে নড়েচড়ে বনদপ্তর
অন্যান্য
চাপদানিতে তীব্র রাজনৈতিক তরজা, ২০২৬ নিয়ে সরব তৃণমূল নেতৃত্ব
পশ্চিমবঙ্গ
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?