singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: ‘টাটার মাঠে’ প্রধানমন্ত্রীর সভা: সিঙ্গুরে ফিরছে শিল্প রাজনীতির স্মৃতি, মোদীর বার্তায় নজর
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
অন্যান্যসিঙ্গুর

‘টাটার মাঠে’ প্রধানমন্ত্রীর সভা: সিঙ্গুরে ফিরছে শিল্প রাজনীতির স্মৃতি, মোদীর বার্তায় নজর

Last updated: January 16, 2026 1:27 pm
By Sourav Adak 2 Min Read
Share
SHARE

 

‘টাটার মাঠে’ প্রধানমন্ত্রীর সভা: সিঙ্গুরে ফিরছে শিল্প রাজনীতির স্মৃতি, মোদীর বার্তায় নজর

সিঙ্গুর | নিজস্ব সংবাদদাতা:
২০০৮ সালের অক্টোবর মাস। প্রায় হাজার একর জমি জুড়ে নেমে এসেছিল অদ্ভুত স্তব্ধতা। সিঙ্গুর থেকে ন্যানো প্রকল্প সরিয়ে গুজরাতের সাণন্দে নিয়ে যাওয়ার ঘোষণা করেছিলেন টাটা গোষ্ঠীর তৎকালীন কর্ণধার রতন টাটা। সেই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের শিল্প রাজনীতিতে এক গভীর ক্ষত তৈরি করেছিল।

সাড়ে ১৭ বছর পর ফের সেই সিঙ্গুর, সেই ‘টাটার মাঠ’ এবং সেই ঘটনার অন্যতম কেন্দ্রীয় চরিত্র নরেন্দ্র মোদী আবার এক বিন্দুতে মিলিত হতে চলেছেন। তবে পার্থক্য একটাই—সেদিন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন মোদী, আজ তিনি ভারতের প্রধানমন্ত্রী।

আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরের ‘টাটার মাঠে’ জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সভাস্থলে জোরকদমে প্রস্তুতি চলছে। বিশাল ‘হ্যাঙার’ আকৃতির কাঠামো তৈরি করা হচ্ছে, যার আদল একসময় ন্যানো কারখানার ছাউনির কথা মনে করিয়ে দিচ্ছে। মাঠজুড়ে চলছে আর্থমুভার, রোলার ও ভারী যন্ত্রের কাজ।

উল্লেখ্য, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে সিঙ্গুরের পাঁচটি মৌজার মোট ৯৯৭ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল ন্যানো প্রকল্পের জন্য। জমি অধিগ্রহণকে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তীব্র আন্দোলন শুরু হয়। শেষ পর্যন্ত ২০০৮ সালে প্রকল্প সরিয়ে নেয় টাটা মোটরস। সেই আন্দোলনই ২০১১ সালে রাজ্যে ক্ষমতার পালাবদলের পথ প্রশস্ত করে।

২০১৬ সালে সুপ্রিম কোর্টের রায়ে কৃষকদের জমি ফেরত দেওয়া হয়। যদিও কারখানার অবশিষ্ট কংক্রিট কাঠামোর কারণে এখনও সম্পূর্ণভাবে কৃষিকাজ শুরু হয়নি। সেই অনাবাদী অংশকেই বেছে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সভাস্থল হিসেবে।

রাজ্য বিজেপির দাবি, শিল্পহীনতায় ধুঁকছে সিঙ্গুর। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে ফের শিল্প ও বিনিয়োগের পরিবেশ তৈরি হবে—এই বার্তাই মোদী দিতে চলেছেন। রাজ্য বিজেপি নেতৃত্বের মতে, যে সিঙ্গুরকে একসময় শিল্প সম্ভাবনার ‘বধ্যভূমি’ বলা হতো, সেখান থেকেই শিল্পায়নের নতুন স্বপ্নের ডাক দিতে চাইছে গেরুয়া শিবির।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের আঁতুড়ঘর সিঙ্গুরে দাঁড়িয়ে মোদীর এই সভা যে রাজনৈতিক ও শিল্প—দু’দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।

 

বিজ্ঞাপন 👉 9163016778
বিজ্ঞাপন
Tom Tom Restrurant

You Might Also Like

বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ভিত পুজো, সিঙ্গুরে খুশি উপভোক্তা

বিরিয়ানির প্যাকেট হাতে ফিরল পড়ুয়ারা! মুখ্যমন্ত্রীর সভা ঘিরে সিঙ্গুরে স্কুল বিতর্ক

নেতাজীর জন্মদিনে সিঙ্গুর ট্রাফিক গার্ডে পতাকা উত্তোলন, পথচলতি মানুষকে লাড্ডু বিতরণ

প্রজন্মের পর প্রজন্ম ধরে একই হাতের ছোঁয়া—শৈলেন চিত্রকরের পরিবারের শিল্পচর্চা আজও অব্যাহত

বাণী বন্দনায় সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়: আলপনা, প্রতিমা ও উৎসবের আবেশে মুখর স্কুল চত্বর

TAGGED:Narendra Modi Singur RallySingur Tata Nanoটাটার মাঠপশ্চিমবঙ্গ শিল্প রাজনীতিরতন টাটা ন্যানো প্রকল্পসিঙ্গুর মোদী সভাসিঙ্গুর শিল্প আন্দোলন
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article শিশুমৃত্যু ঘিরে চরম উত্তেজনা শ্রীরামপুর হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থায় প্রশ্ন
Next Article চন্ডীতলার বাঁধপুরে রহস্যজনক বাড়িতে পুলিশি হানা, ৭ জন আটক

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

বেগমপুরের ঐতিহ্যশালী তাঁত শিল্প ধ্বংসের পথে, নতুন প্রজন্ম মুখ ফিরিয়ে নিচ্ছে
খবর
মাধ্যমিক পরীক্ষা ২০২৬: চণ্ডীতলায় পরীক্ষার্থীদের পাশে বিজেপির মানবিক উদ্যোগ
খবর ভাইরাল
প্রত্যন্ত গ্রাম থেকে প্রশাসনের শীর্ষে—খানাকুলের গর্ব ডিএসপি প্রদীপ্ত বাগ
খবর পশ্চিমবঙ্গ
রেলগেটের যন্ত্রণা শেষ! নালিকুলে খুলে গেল ওভারব্রিজ
পশ্চিমবঙ্গ
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?