singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: কোন্নগর–কানাইপুরে রমরমিয়ে জুয়ার ঠেক, ক্যামেরায় ধরা বিজেপি নেতা—নীরব প্রশাসন?
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
পশ্চিমবঙ্গ

কোন্নগর–কানাইপুরে রমরমিয়ে জুয়ার ঠেক, ক্যামেরায় ধরা বিজেপি নেতা—নীরব প্রশাসন?

Last updated: January 16, 2026 12:45 pm
By Sourav Adak 2 Min Read
Share
SHARE

কোন্নগর–কানাইপুরে রমরমিয়ে জুয়ার ঠেক, ক্যামেরায় ধরা বিজেপি নেতা—নীরব প্রশাসন?

হুগলি | নিজস্ব সংবাদদাতা

হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম ও কানাইপুর এলাকায় মোড়েঘুরে গজিয়ে উঠছে একের পর এক জুয়ার ঠেক। বিশেষ করে কম্পিউটারাইজড জুয়া লোটো এখন ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। পর্দা টাঙিয়ে, ছোট দোকান কিংবা বাড়ি ভাড়া নিয়ে চলছে মানুষকে সর্বস্বান্ত করার খেলা।

এই জুয়ার ঠেক থেকেই এবার ক্যামেরায় ধরা পড়েছেন উত্তরপাড়া ১ নম্বর মণ্ডলের বিজেপি নেতা অভিজিৎ কর ওরফে রাজা কর। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই মুখ লুকোনোর চেষ্টা থেকে শুরু করে ক্যামেরায় হাত দেওয়া—কিছুই বাদ যায়নি। যদিও এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে কেউ মুখ খুলতে চাননি।

অন্যদিকে, এই জুয়ার ঠেক ঘিরে প্রতিদিন সর্বস্বান্ত হচ্ছেন দিন আনা দিন খাওয়া মানুষ। চোখের জল ফেলছেন পরিবারের মহিলারা ও শিশুরা। স্থানীয়দের অভিযোগ, জুয়ার ঠেককে কেন্দ্র করে এলাকায় বাড়ছে বহিরাগতদের আনাগোনা। সকাল থেকেই ঠেকের সামনে বাইকের ভিড়, তৈরি হচ্ছে যানজট—কিন্তু প্রশাসনের কোনো হুঁশ নেই।

কানাইপুরের ছোটবাজার এলাকা, নবগ্রাম, কোন্নগর স্টেশন চত্বর—বাদ যাচ্ছে না কোনো জায়গা। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশ্ন করলেই ঠেকের লোকজন বলে দিচ্ছে—
“থানায় কথা হয়ে গেছে”
কিন্তু কার সঙ্গে কথা হয়েছে, সেই উত্তর আজও অজানা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন,

“দিন দিন এলাকার পরিস্থিতি খারাপ হচ্ছে। প্রতিদিন দেখি অনেক মহিলা এসে কান্নাকাটি করছেন—নিশ্চয়ই তাঁদের স্বামী এখানে সর্বস্বান্ত হয়েছেন। পুলিশ তো প্রায়ই এলাকায় ঘোরে, কিন্তু কিছুই কি চোখে পড়ে না?”

আরেক স্থানীয় বাসিন্দার বক্তব্য,

“আগে এত জুয়ার রমরমা ছিল না। এখন প্রশ্ন করলেই বলে থানায় কথা হয়েছে। মাঝেমধ্যে এমন ভিড় হয় যে রাস্তা দিয়ে গাড়ি চলাই দায়।”

এলাকাবাসীর আরও অভিযোগ, কিছু মাস আগেই এলাকায় এক পঞ্চায়েত সদস্য খুন হয়েছেন। তারপর থেকেই অসামাজিক কার্যকলাপ বেড়েছে। এখনই প্রশাসন ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা।

এদিকে, এই ঘটনায় তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা রূপ মুখার্জী বলেন,

“জুয়ার ঠেকে ক্যামেরায় ধরা পড়ছে বিজেপি নেতা—এটা অত্যন্ত লজ্জার। বিজেপি আসলে চোর-লম্পটদের দল। মানুষের পকেট কাটতেই এদের এসব জায়গায় ভিড়।”

বিজ্ঞাপন 👉 9163016778
বিজ্ঞাপন
Tom Tom Restrurant

You Might Also Like

ভদ্রেশ্বরে বিজেপির নতুন পার্টি অফিস উদ্বোধন, বাজেটের দিনেই ডিএ ও শিল্প নিয়ে রাজনৈতিক বার্তা

“সরকারকে বদনাম করার চক্রান্ত!”—উত্তরপাড়া শিবিরে বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়কের

আরামবাগে জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, ফর্ম না পেয়ে ক্ষোভ—ক্ষমা চাইলেন বিধায়ক

“গরিবের বালতি বেচে টাকা? পান্ডুয়ায় তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ”

গ্রীষ্মে রক্ত সংকট মোকাবিলায় হুগলি স্বাস্থ্য দফতরের উদ্যোগ, জেলা স্তরে রক্তদান শিবির

TAGGED:BJP leader gambling controversyHooghly illegal gamblingKanipur lottery gamblingKonnagar gambling racketWest Bengal illegal lottery
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article সিঙ্গুরে মোদীর জনসভা ১৮ জানুয়ারি: প্রস্তুতি পরিদর্শন, মেডিকেল টিমের দায়িত্বে ডাঃ রাহুল ঘোষ
Next Article শিল্প হারানোর ক্ষত আজও তাজা: সিঙ্গুর প্রসঙ্গে তৃণমূলকে কাঠগড়ায় দীপাজ্ঞন গুহ

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

Пинко казино: Будущее компьютерных игр в казино
খবর
Почему визуализация критически важна для вашего следующего успеха
খবর
NEET-এর পর এবার TET-এও প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিল ২৪ ঘণ্টা আগেই
দেশ
Развлечения и пинко казино: Как выиграть с улыбкой
খবর
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?