singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: মাধ্যমিকের আগে মাইক বিতর্কে উত্তপ্ত নালিকুল | তৃণমূল–বিজেপি তরজা
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
পশ্চিমবঙ্গসিঙ্গুর

মাধ্যমিকের আগে মাইক বিতর্কে উত্তপ্ত নালিকুল | তৃণমূল–বিজেপি তরজা

Last updated: February 2, 2026 12:22 am
By Sourav Adak 3 Min Read
Share
SHARE

 


মাধ্যমিকের আগে মাইক বিতর্কে উত্তপ্ত নালিকুল

তৃণমূল–বিজেপি তরজায় রাজনৈতিক চাপানউতোর, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

নালিকুল, হুগলি:
আগামীকাল শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার ঠিক আগের দিন নালিকুল বটতলায় মাইক ব্যবহার করে বিজেপির সভা ঘিরে শুরু হলো রাজনৈতিক বিতর্ক। অভিযোগ উঠেছে, পরীক্ষার্থীদের কথা না ভেবে বিজেপি “মেকি ছাত্রদরদী” সেজে মাইক ব্যবহার করে সভার আয়োজন করেছিল। বিষয়টি জানতে পেরে অভিভাবকরা প্রতিবাদ জানিয়ে মাইক বন্ধ করে দেন।

এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। তাঁর অভিযোগ,

“মাধ্যমিক পরীক্ষার ৭২ ঘণ্টা আগে মাইক ব্যবহার আইনত নিষিদ্ধ। অথচ বিজেপি ছাত্রদের ভবিষ্যতের কথা না ভেবে কানের কাছে মাইক বাজানোর চেষ্টা করেছে। এরা দেশের আইন-কানুন মানে না।”

মন্ত্রী আরও বলেন, বিজেপি রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরির চেষ্টা করছে।

“ক্ষমতায় না থেকেও যদি এই দম্ভ হয়, ক্ষমতায় এলে কী করবে, মানুষ হারে হারে তা বুঝে নেবে।”

এ প্রসঙ্গে তৃণমূলের তরফে আরও দাবি করা হয়, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প—সবুজ সাথী সাইকেল, ট্যাব, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এসসি-এসটি-ওবিসি ভাতা ও মেধাবী স্কলারশিপ—ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা নিয়েছে। সরকারি অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের উপস্থিতি নিয়েও বিজেপির অভিযোগকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে খারিজ করা হয়।

অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি। বিজেপির শ্রীরামপুর সংগঠনিক জেলার সভাপতি সুমন ঘোষ বলেন,

“বেচারাম মান্নার এই কথা বলার কোনও অধিকার নেই। প্রশাসনের অনুমতি ছাড়া কোথাও মাইক বাজানো হয় না। পুলিশ প্রশাসন অনুমতি দিয়েছে বলেই মাইক ব্যবহার করা হয়েছে। যদি আপত্তি থাকে, তা হলে পুলিশকেই প্রশ্ন করা উচিত।”

তিনি আরও পাল্টা অভিযোগ করেন,

“আজ সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভায় ছোট ছোট শিশুদের স্কুল ড্রেস পরিয়ে, অভিভাবকদের না জানিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইতিহাসে এমন ঘটনা বিরল।”

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও তৃণমূল সরকারকে কাঠগড়ায় তোলে বিজেপি। সুমন ঘোষের দাবি,

“পশ্চিমবঙ্গে প্রতি মুহূর্তে মা-বোনেরা নির্যাতনের শিকার হচ্ছেন। তৃণমূল সরকার অপরাধীদের আড়াল করছে। বিজেপি মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। সেবাই আমাদের রাজনীতি।”

বিজ্ঞাপনের জন্যে যোগাযোগ করুন 👉 9163016778
বিজ্ঞাপন 👉 9163016778
বিজ্ঞাপন

 

মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে এই রাজনৈতিক তরজায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—রাজনৈতিক কর্মসূচির ঊর্ধ্বে উঠে পরীক্ষার্থীদের শান্ত পরিবেশ নিশ্চিত করা কতটা গুরুত্ব পাচ্ছে? প্রশাসনের ভূমিকাও নতুন করে আলোচনায় এসেছে

 

 

You Might Also Like

মাধ্যমিক পরীক্ষা ২০২৬: চণ্ডীতলায় পরীক্ষার্থীদের পাশে বিজেপির মানবিক উদ্যোগ

প্রত্যন্ত গ্রাম থেকে প্রশাসনের শীর্ষে—খানাকুলের গর্ব ডিএসপি প্রদীপ্ত বাগ

রেলগেটের যন্ত্রণা শেষ! নালিকুলে খুলে গেল ওভারব্রিজ

এসআইআর শুনানিতে ডেকে হয়রানির অভিযোগ, পান্ডুয়ায় বিস্ফোরক মন্তব্য জাতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবীর

বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ভিত পুজো, সিঙ্গুরে খুশি উপভোক্তা

TAGGED:তৃণমূল কংগ্রেসনালিকুলপশ্চিমবঙ্গ রাজনীতিবিজেপি সভাবেচারাম মান্নামাইক বিতর্কমাধ্যমিক পরীক্ষাশিক্ষা খবরসুমন ঘোষহুগলি নিউজ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article বর্ষবরণের আনন্দের মাঝেও সতর্ক পুলিশ, জাঙ্গীপাড়ার পথে পথে নাকা চেকিং
Next Article সিঙ্গুরে উন্নয়নের সংলাপ নিয়ে পথে নামলেন মন্ত্রী বেচারাম মান্না

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

বেগমপুরের ঐতিহ্যশালী তাঁত শিল্প ধ্বংসের পথে, নতুন প্রজন্ম মুখ ফিরিয়ে নিচ্ছে
খবর
পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও উপহার জাঙ্গীপাড়া থানার
খবর
পান্ডুয়ায় তৃণমূল কর্মীর অকাল প্রয়াণ, শোকস্তব্ধ এলাকা—দলীয় পতাকা নিয়ে শ্রদ্ধা জানাতে হাজির সৈয়দ রহিম নবী
খবর
বিরিয়ানির প্যাকেট হাতে ফিরল পড়ুয়ারা! মুখ্যমন্ত্রীর সভা ঘিরে সিঙ্গুরে স্কুল বিতর্ক
সিঙ্গুর
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?