singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: মাঘ সংক্রান্তিতে ত্রিবেণীতে কুম্ভমেলা
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
ভাইরাল

মাঘ সংক্রান্তিতে ত্রিবেণীতে কুম্ভমেলা

Last updated: February 11, 2026 1:56 am
By Sourav Adak 2 Min Read
Share
SHARE

মাঘ সংক্রান্তিতে ত্রিবেণীতে কুম্ভমেলা

নিরাপত্তা ও ব্যবস্থাপনা খতিয়ে দেখতে প্রশাসনের শীর্ষস্তরের পরিদর্শন

ত্রিবেণী: রাত পেরোলেই শুরু হতে চলেছে ত্রিবেণীর ঐতিহ্যবাহী কুম্ভমেলা। মাঘ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত এই তিন দিনের কুম্ভমেলায় লক্ষাধিক ভক্তসমাগমের সম্ভাবনা থাকায় নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।

রবিবার কুম্ভমেলা প্রাঙ্গণ ও ঘাট এলাকা পরিদর্শনে আসেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, বর্ধমান রেঞ্জের ডিআইজি অলক রাজরিয়া সহ জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। তাঁরা ঘাট এলাকা, পুলিশ ক্যাম্প, নজরদারি ব্যবস্থা ও যান চলাচলের পরিকল্পনা সরেজমিনে খতিয়ে দেখেন।

পরিদর্শনের পরে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন জানান,
“কুম্ভমেলার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজ আমরা পুরো ব্যবস্থার রিভিউ করতেই এসেছি। ১৩ তারিখ পর্যন্ত চার দিনের এই কুম্ভমেলায় যাতে কোনওরকম সমস্যা না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, গত বছরের তুলনায় এ বছর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মেলা চত্বরে ও সংলগ্ন এলাকায় ১০০-র বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যার ফুটেজ সরাসরি পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে মনিটর করা হবে। ইতিমধ্যেই একাধিক পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

ভিড় নিয়ন্ত্রণ ও যান চলাচল প্রসঙ্গে পুলিশ সুপার বলেন,
“নো এন্ট্রি ব্যবস্থা ফ্লেক্সিবল রাখা হচ্ছে। ভারী যান চলাচলের ক্ষেত্রে নো এন্ট্রি কার্যকর থাকবে। ভিড়ের পরিস্থিতি অনুযায়ী টু-হুইলার ও ফোর-হুইলার চলাচল নিয়ন্ত্রণ করা হবে।”

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যেখানে ভিড় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সব জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। নিজে উপস্থিত থেকে পরিস্থিতি নজরদারির কথাও জানান পুলিশ সুপার।

মাঘ সংক্রান্তি উপলক্ষে ত্রিবেণীর কুম্ভমেলা ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সহযোগিতা ও নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে, যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কুম্ভমেলা সম্পন্ন করা যায়।

বিজ্ঞাপনের জন্যে যোগাযোগ করুন 👉 9163016778
বিজ্ঞাপন 👉 9163016778
বিজ্ঞাপন
Tom Tom Restrurant

You Might Also Like

অনীক–অভিষেক সাক্ষাৎ ঘিরে তুঙ্গে জল্পনা, ভোটের আগে কি বড় চমক?

সাংবাদিকের কাজে বাধা, থানার দ্বারস্থ তরাই ডুয়ার্স প্রেস ক্লাব

শালিশি ব্যর্থ, জনরোষ—চন্ডিতলায় তরুণী নির্যাতন মামলায় পঞ্চায়েত সদস্য জেলে

মাধ্যমিকের রাতে ঘুম হারাল নসিবপুর, তারস্বরে মাইকে বিপাকে পড়ুয়ারা

১২ ঘণ্টা আটকে রেখে মারধরের অভিযোগ, বেহালায় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলা

TAGGED:Tribeni Kumbh Mela HooghlyWest Bengal Kumbh Melaকামনাশিস সেনকুম্ভমেলা নিরাপত্তা ব্যবস্থাত্রিবেণী কুম্ভমেলাত্রিবেণী ঘাটনো এন্ট্রি ট্রাফিকমাঘ সংক্রান্তিসিসিটিভি নজরদারিহুগলি কুম্ভমেলা 2026হুগলি গ্রামীণ পুলিশ সুপার
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article শালিশি ব্যর্থ, জনরোষ—চন্ডিতলায় তরুণী নির্যাতন মামলায় পঞ্চায়েত সদস্য জেলে
Next Article ১৫ বছরের শাসনে কর্মসংস্থান কোথায়? চন্ডীতলায় প্রশ্ন তুলল বিজেপি

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

তারকেশ্বরে বিজেপি কর্মী আক্রান্ত, গ্রেপ্তারের দাবিতে থানায় ঘেরাও
পশ্চিমবঙ্গ
চন্দননগরে ৯৫% ভোটিংয়ের দাবি, আত্মবিশ্বাসী ইন্দ্রনীল সেন
পশ্চিমবঙ্গ
আলিগোড়ি বাসুদেবপুরে ১১তম তিরন্দাজ প্রতিযোগিতা, ৮–১০ জেলার ১৪০ প্রতিযোগীর অংশগ্রহ
পশ্চিমবঙ্গ
মোবাইল নয়, মাঠে আসুক নতুন প্রজন্ম—ইন্টার ক্লাব প্রতিযোগিতায় বার্তা কোচ প্রলয় প্রামাণিকের
সিঙ্গুর
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?