singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: বাড়ছে অটল পেনশন যোজনার টাকা? লোকসভায় স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
দেশ

বাড়ছে অটল পেনশন যোজনার টাকা? লোকসভায় স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার

Last updated: December 18, 2025 12:34 pm
By Singur TV Desk 2 Min Read
Share
Atal Pension Yojana
SHARE

বয়সকালে আয় নিশ্চিত করতে অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। ২০১৫ সালের ৯ই মে শুরু হয়েছিল প্রকল্প। এর ফলে ১৮ থেকে ৪০ বছরের যে যে কোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। যদিও ২০২২ সালে যে সমস্ত নাগরিক আয়কর দেন তাদের ক্ষেত্রে এই প্রকল্প প্রযোজ্য নয় বলে জানানো হয়েছিল। তবে এবার ফের একবার শিরোনামে অটল পেনশন যোজনা। কিন্তু কেন? উত্তর হল অনেকের মনেই প্রশ্ন জাগছে এই প্রকল্পে পেনশনের পরিমাণ বাড়ছে কি না তাই নিয়ে। এবার তারই উত্তর মিলল সরকারের তরফ থেকে।

বাড়ছে অটল পেনশন যোজনার পেনশন?

সম্প্রতি লোকসভায় সরকারকে অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের সামাজিক সুরক্ষা মজবুত করা নিয়ে পেনশনের পরিমাণ বৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। একইসাথে জানতে চাওয়া হয় এই পেনশনের জন্য যে অবদান দিতে হয় সেটার কোনো  পরিবর্তনের পরিকল্পনা আছে কি না? এরপরেই মিলেছে জবাব।

কেন্দ্রীয় সরকারের জবাব

অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, গত ১৫ই ডিসেম্বর সংসদে এই প্রশ্নের উত্তরে লিখিত জবাব দিয়েছেন।  সরকারের মতে, অটল পেনশন প্রকল্পের পেনশনের পরিমাণ বাড়ানোর কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই। কারণ পেনশন বাড়াতে হলে অবদানের পরিমাণও বাড়বে। যেটা অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে।

প্রসঙ্গত, অটল পেনশন যোজনায় গ্রাহকের বয়স ৬০ হওয়ার পর থেকে মৃত্যু হওয়া পর্যন্ত নূন্যতম ১০০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত মাসিক পেনশন পাওয়া যায়। এমনকি গ্রাহকের মৃত্যুর পর স্ত্রীকে বা নমিনিকেও সেই পেনশন দেওয়া হবে। আর এই আয় আয়কর আইনের ৮০ সিসিডি এর অধীনে ট্যাক্স ফ্রি। বর্তমানে প্রায় ৮.৪৫ কোটি মানুষ এই প্রকল্পের আওতায় রয়েছেন।

বিজ্ঞাপন
Tom Tom Restrurant

You Might Also Like

এসআইআর শুনানিতে ডেকে হয়রানির অভিযোগ, পান্ডুয়ায় বিস্ফোরক মন্তব্য জাতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবীর

ধর্মান্তরকরণের অভিযোগে মির্জাপুরে পাঁচটি জিম সিল, তদন্তে নাম এল KGN জিমের পূর্ণ পরিচয়

২৩ জানুয়ারি: যখন নেতাজি ও সরস্বতী পুজো একসাথে—জাতীয়তাবাদ ও আধ্যাত্মিকতার মিলন

বাংলাদেশ ইস্যুতে মন্তব্য, FIR খারিজ চেয়ে কলকাতা হাই কোর্টে বিজেপি বিধায়ক অসীম সরকার

৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝে মালপত্র, হাওড়া স্টেশনে যাত্রী নিরাপত্তা বিঘ্নিত

TAGGED:Atal Pension Yojana
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article প্রেমের প্রস্তাব থেকে আত্মহত্যার হুমকি, হেনস্তায় অস্বস্তিতে বেঙ্গালুরুর পুলিশ ইন্সপেক্টর
Next Article সিঙ্গুরে ‘উন্নয়নের পাঁচালী’ ট্যাবলো প্রচারের সূচনা

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

তৃণমূলের অন্দরে ক্ষোভের সুর! প্রাক্তন কর্মীর বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য
পশ্চিমবঙ্গ
ডানকুনিতে ফের ‘এসআইআর আতঙ্কে’ মৃত্যুর অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য
পশ্চিমবঙ্গ
মানবিক বার্তায় জন্মদিন উদযাপন, শিশুদের সঙ্গে বিশেষ মুহূর্ত সৌম্যদীপ পাকিরার
সিঙ্গুর
পরিবেশ প্রশ্নে সরব ডানকুনি, গাছ কাটার অভিযোগে নড়েচড়ে বনদপ্তর
অন্যান্য
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?