singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩নং ব্লকে আবারো গাছ কাটা নিয়ে বিতর্ক তুঙ্গে, হুমকি ফোন সংবাদ মাধ্যমকে
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খবর

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩নং ব্লকে আবারো গাছ কাটা নিয়ে বিতর্ক তুঙ্গে, হুমকি ফোন সংবাদ মাধ্যমকে

Last updated: July 22, 2024 10:19 am
By Singur TV Desk 2 Min Read
Share
SHARE

­

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩নং ব্লকে আবারো গাছ কাটা নিয়ে বিতর্ক তুঙ্গে, হুমকি ফোন সংবাদ মাধ্যমকে

সুমন পাত্র, পশ্চিম মেদিনীপুর :- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা সব সময় থেকেছে খবরের শিরোনামে। স্বাধীনতা থেকে মহাভারত, বাম জমানা থেকে কংগ্রেস শাসন, সব সময় বিতর্ক নিয়ে চলতে ভালোবাসে গড়বেতা। এবার গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির নিজস্ব অফিসের ভিতরে গাছ কাটা নিয়ে তুঙ্গে উঠলো তরজা।

এদিন একদল পরিবেশ কর্মীদের তরফে একুশে জুলাই রবিবার সংবাদ মাধ্যমকে জানানো হয় গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির ভিতর বিনা অনুমতিতে গাছের ডাল কাটা হয়েছে। সেইমতো তথ্য সংগ্রহে যায় আমাদের প্রতিনিধি। ছবি এবং ভিডিও তুলে আনা হয় এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে জানা যায় অনুমতি ছাড়াই গাছের ডালগুলো কাটা হয়েছে। পরিবেশ কর্মীদের তরফে প্রতিবাদ জানিয়ে জানানো হয়। গাছেরও প্রাণ আছে এইভাবে গাছের ডাল কাটা কখনো উচিত নয়। আর তাছাড়া গাছের ডাল কাটা হবে এমন কোন দরপত্রের বিজ্ঞপ্তি পঞ্চায়েত সমিতি প্রকাশ করে নী তাই এই ডালকাটা সম্পূর্ণ বেআইনি শুধুমাত্র কতিপয় নেতৃত্ব তাদের কাছের মানুষজনকে আর্থিক সুবিধা পাইয়ে দিতেই এই গাছগুলোর ডাল কাটা হয়েছে। তাদের কাছের মানুষ এই গাছের ডাল বিক্রি করে আর্থিক লাভবান হবেন এই টাকা পঞ্চায়েত সমিতির কোষাগারে জমা পড়বে না। পরিবেশ কর্মীদের থেকে এ ধরনের অভিযোগ শুনেই সংবাদ মাধ্যমের তরফে বিষয়টির খোঁজখবর নেওয়া শুরু হলে হুমকি ফোন আসতে থাকে সংবাদ মাধ্যমের প্রতি। টেন্ডার ছাড়া নিজের কাছের মানুষকে সুবিধা পাইয়ে দিতেই কি এই গাছ কাটার কান্ড ঘটানো হলো পঞ্চায়েত সমিতির নিজস্ব অফিসের ভেতর, বেছে নেওয়া হলো রবিবার একুশে জুলাই এর মতো দিনটি। সেদিন পঞ্চায়েত সমিতির কার্যালয় বন্ধ, শাসক দলের অনেক কর্মীই ধর্মতলা গামী এমন একটি দিন দুর্নীতির জন্য যথেষ্টই অনুকুল এমনই প্রশ্ন তুলতে শুরু করেছে শাসক দলেরই একাংশ, প্রশ্ন তুলছে বিরোধীরাও।

চুপিসারে দুর্নীতি করে স্থানীয় এলাকায় সততার রাজনীতি করা কোন রাজনৈতিক নেতা এই ঘটনায় জড়িত বলে এলাকায় গুঞ্জন।

এ ধরনের অভিযোগ কতটা সত্য কতটা মিথ্যা আমাদের প্রতি আসা হুমকি ফোনই সে প্রশ্ন উসকে দিল। এইভাবে গাছ কাটা বন্ধ করতে গাছের ডাল ছাঁটা আটকাতে পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন কী না সেটাই এখন দেখার।

You Might Also Like

নারী নিরাপত্তা ইস্যুতে মুখোমুখি দুই শিবির, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

রামপুরহাটে সমকামী সম্পর্ক, ৪ বছরের দাম্পত্যে ইতি

১৫ বছরের শাসনে কর্মসংস্থান কোথায়? চন্ডীতলায় প্রশ্ন তুলল বিজেপি

বেগমপুরের ঐতিহ্যশালী তাঁত শিল্প ধ্বংসের পথে, নতুন প্রজন্ম মুখ ফিরিয়ে নিচ্ছে

মাধ্যমিক পরীক্ষা ২০২৬: চণ্ডীতলায় পরীক্ষার্থীদের পাশে বিজেপির মানবিক উদ্যোগ

TAGGED:blackmailsmedia personthreat
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article আবারও একটি ইএমইউ স্পেশাল ট্রেন চালু হবে হাওড়া ও তারকেশ্বরের মধ্যে শ্রাবণী মেলার সময়
Next Article স্বাধীনতা দিবসের প্রাক্কালে দার্জিলিং ও পুরী যাওয়ার রেল টিকিটের চাহিদা তুঙ্গে

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

তৃণমূলের অন্দরে ক্ষোভের সুর! প্রাক্তন কর্মীর বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য
পশ্চিমবঙ্গ
ডানকুনিতে ফের ‘এসআইআর আতঙ্কে’ মৃত্যুর অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য
পশ্চিমবঙ্গ
মানবিক বার্তায় জন্মদিন উদযাপন, শিশুদের সঙ্গে বিশেষ মুহূর্ত সৌম্যদীপ পাকিরার
সিঙ্গুর
পরিবেশ প্রশ্নে সরব ডানকুনি, গাছ কাটার অভিযোগে নড়েচড়ে বনদপ্তর
অন্যান্য
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?