singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো চন্দ্রকোনারোডে
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
অন্যান্যখবর

বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো চন্দ্রকোনারোডে

Last updated: December 9, 2024 9:51 am
By Singur TV Desk 2 Min Read
Share
SHARE

বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো চন্দ্রকোনারোডে

সুমন পাত্র, চন্দ্রকোনারোড :- পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড – ডাবচা ব্যবসায়ী সমিতির উদ্যোগে ও দা মিশন হাসপাতাল দুর্গাপুর এর ব্যবস্থাপনায় চন্দ্রকোনা রোডের বিদ্যাসাগর মঞ্চে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শদান শিবির।

প্রতি বছর তারা এই ধরনের নানান সমাজসেবা মূলক কর্মসূচি গ্রহণ করে এ বছরও তার অন্যথা হয়নি। রক্তের পরীক্ষা হিমোগ্লোবিনের মাত্রা প্লেটলেটের মাত্রা থেকে শুরু করে রক্তচাপ পরীক্ষা রক্তে মধুমেহ এর মাত্রা এমনকি ইসিজি পরীক্ষারও ব্যবস্থা করা হয় ব্যবস্থাপন কর্তৃপক্ষের দ্বারা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তারা দুর্ঘটনা ও আপৎকালীন চিকিৎসা থেকে শুরু করে এনাসথেসিয়া, ট্রান্স ফিউশন মেডিসিন, কার্ডিওলজি, ইলেকট্রোফিজিওলজি, কার্ডিওথোরাসিক সার্জারি, প্লাস্টিক ও রিকন্সট্রাকটিভ সার্জারি, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ডেন্টাল কেয়ার, ডার্মাটোলজি, ডায়াবেটোলজি, ইএনটি, গ্যাসট্রোএন্ট্রোরোলজি, জিআই সার্জারি, গাইনোকোলজি, অবস্ট্রেটিক্স, হেমাটোলজি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, প্যাথলজি, নেফ্রোলজি নিউরোলজি, নিউরো সার্জারি, অপথালমোলজি, চক্ষু রোগ, অর্থোপেডিক্স, জয়েন্ট রিপ্লেসমেন্ট, ক্যান্সারের চিকিৎসা, পেডিয়াট্রিক্স, নিউন্যাটলজি, ফিজিওথেরাপি, পালামোনোলজি, পেডিয়াট্রিক কার্ডিওলজি এমনকি ইউরোলজি ও এন্ড্রোলজিরও চিকিৎসা করা হয়। মিশন দুর্গাপুর হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছেন আমরা এমন একটি অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দিতে চাই যেন মানুষ দক্ষিণ ভারত নির্ভরশীলতা অনেকটা কমিয়ে তুলতে পারে।

স্বাস্থ্যসাথী কার্ডে করানো সম্ভব এমন যে কোন চিকিৎসা আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে থাকি। ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয়েছে সরকারি হাসপাতালে যে পরিষেবা গুলো বিনামূল্যে দেওয়া হয় সেটা আমরা মনে করছি যথোপযুক্ত নয় তাই আমরা বিনামূল্যে ক্যাম্প করছি আরও করবো আগামী দিনে প্রত্যেকটি প্রান্তিক মানুষের কাছে বিনামূল্যের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় যুক্ত একদল অসাধু ব্যবসায়ী চিকিৎসক পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হওয়ার রোগীকে মাথার স্ক্যান করান। ফুল বডি চেকআপ করান এর বিরুদ্ধেই আমাদের লড়াই। দুর্গাপুর মিশন হাসপাতাল কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এ ধরনের শিবির অনুষ্ঠিত হওয়ায় খুশি সাধারন মানুষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা ও ব্যবসায়ী সমিতির সভাপতি জয়প্রকাশ লোধা।

বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন 👉8697878447

You Might Also Like

রজত জয়ন্তী বর্ষে এন ডি মিলন সমিতির মা অন্নপূর্ণা পুজো ২০২৬ | নসিবপুর দুর্গারামপুর পুজো খবর

৬ই ফাল্গুনে বনমালিপুরে ভক্তদের ঢল, হুগলির বৃহত্তম মন্দিরে শুরু বাৎসরিক মহোৎসব

হুগলির Jangipara এলাকায় গভীর রাতে পুলিশের বড়সড় সাফল্য। উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ১।

রক্তদান শিবিরে নজর কাড়ল আলাসিন তরুণ সংঘ, উপস্থিত বিশিষ্ট আইনজীবী শেখ সাকির হোসেন

পরিবেশ প্রশ্নে সরব ডানকুনি, গাছ কাটার অভিযোগে নড়েচড়ে বনদপ্তর

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article হুগলী গ্রামীণ পুলিশের তৎপরতায় পুলিশের ফাঁদে ধান চোর
Next Article কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নির্দেশ সুপ্রিম কোর্টের‌

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

উত্তরপাড়ায় ‘যোগীরাজের ওষুধ’ হুঁশিয়ারি, আইনশৃঙ্খলা ফেরানর প্রতিশ্রুতি বিজেপি প্রার্থী দীপাঞ্জনের
পশ্চিমবঙ্গ
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, সিসিটিভি প্রকাশের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর
পশ্চিমবঙ্গ
তারকেশ্বরে বিজেপি কর্মী আক্রান্ত, গ্রেপ্তারের দাবিতে থানায় ঘেরাও
পশ্চিমবঙ্গ
চন্দননগরে ৯৫% ভোটিংয়ের দাবি, আত্মবিশ্বাসী ইন্দ্রনীল সেন
পশ্চিমবঙ্গ
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?