singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: সোমবার শ্রাবণী মেলা উপলক্ষে হাওড়া ও তারকেশ্বরের মধ্যে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করলো পূর্ব রেলওয়ে
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খবর

সোমবার শ্রাবণী মেলা উপলক্ষে হাওড়া ও তারকেশ্বরের মধ্যে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করলো পূর্ব রেলওয়ে

Last updated: July 29, 2024 10:51 am
By Singur TV Desk 2 Min Read
Share
SHARE

সোমবার শ্রাবণী মেলা উপলক্ষে হাওড়া -তারকেশ্বরের মধ্যে ইএম স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল

নিজস্ব প্রতিনিধি, ২৮ জুলাই, ২০২৪:

কাল তো সোমবার! আপনারা ভাবছেন যে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাব কি করে। ট্রেনে তো খুব ভিড় হবে! অনেক কষ্ট হবে। চিন্তা করবেন না, পূর্ব রেল সবসময় আপনাদের সাথে আছে। সোমবার ভক্তদের কথা মাথায় রেখেই বিশেষ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। এই বিশেষ ট্রেনগুলো পূণ্যার্থীদের সুবিধামতো সময়ে ই দেয়া হয়েছে। এই বিশেষ ট্রেন একদিকে যেমন হাওড়া থেকে যারা যেতে চান তাদের জন্য তেমনি শেওড়াফুলি থেকে গঙ্গার জল নিয়ে শিবের মাথায় ঢালতে যাবেন তারকেশ্বরে তাদের জন্য ও স্পেশাল ট্রেন রয়েছে।

মহাদেব শিবের জলাভিষেকের সুবিধার্থে পূণ্যার্থীদের পরিবহনের জন্য, শেওড়াফুলি ও তারকেশ্বর মধ্যে ইএমইউ স্পেশাল ট্রেনগুলি শেওড়াফুলি থেকে সকাল ০৬:৫৫, ০৯:২০, ১৬:২০ এবং ১৯:৪০-এ ছেড়ে তারকেশ্বর এ সকাল ০৭:৪৫, ১০:১৫, ১৭:১০ এবং ২০:৩০-এ পৌঁছাবে। উল্টো পথে, তারকেশ্বর থেকে শেওড়াফুলি ইএমইউ স্পেশাল ট্রেনগুলি সকাল ০৫:৫৫, ০৮:১০, ১৪:৫০ এবং ১৮:৪০-এ ছেড়ে শেওড়াফুলিতে সকাল ০৬:৪৫, ০৯:০৩, ১৫:৪০ এবং ১৯:৩০-এ পৌঁছাবে। পূণ্যার্থীদের হাওড়া থেকে তারকেশ্বর নিয়ে যেতে ইএমইউ স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে সকাল ০৪:০৫ ও দুপুর ১২:৫০-এ, ১৩: ২০তে ছেড়ে তারকেশ্বর এ সকাল ০৫:৩৫ ,বিকাল ১৪:২০ ও ১৪:৫০ এ তারকেশ্বর পৌঁছাবে। একইভাবে, শিব দর্শনের পর ভক্তদের হাওড়ায় ফেরার জন্য, ইএমইউ স্পেশাল ট্রেনগুলি তরাকেশ্বর থেকে সকাল ১০:৫৫ , ১১:৩৫ ও রাত ২১:১৭-এ ছেড়ে হাওড়ায় দুপুর ১২:৩০ , ১৩:০৫ ও রাত ২২:৪৫-এ পৌঁছাবে।

এছাড়াও স্টেশন চত্বরে আপনাদের সুবিধার জন্য সমস্ত রকম আয়োজন করা রয়েছে। যেমন অতিরিক্ত বুকিং কাউন্টার থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা এবং পানীয় জলের যাতে বাকোনো রকম সমস্যা না হয় সেই সমস্ত ব্যবস্থা পূর্ব রেল করে রেখেছে। আপনারা নিশ্চিন্ত মনে আসুন, পূর্ব রেল আপনাদের সহযোগিতায় সদা তৈরি।

You Might Also Like

নারী নিরাপত্তা ইস্যুতে মুখোমুখি দুই শিবির, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

রামপুরহাটে সমকামী সম্পর্ক, ৪ বছরের দাম্পত্যে ইতি

১৫ বছরের শাসনে কর্মসংস্থান কোথায়? চন্ডীতলায় প্রশ্ন তুলল বিজেপি

বেগমপুরের ঐতিহ্যশালী তাঁত শিল্প ধ্বংসের পথে, নতুন প্রজন্ম মুখ ফিরিয়ে নিচ্ছে

মাধ্যমিক পরীক্ষা ২০২৬: চণ্ডীতলায় পরীক্ষার্থীদের পাশে বিজেপির মানবিক উদ্যোগ

TAGGED:tarakeshwar
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article বিপর্যস্ত ইন্টারনেট পরিসেবা
Next Article সরকারি জায়গায় ব্যবসা করার অনুমতি দিয়ে তোলাবাজি শাসকের

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

ডানকুনিতে ফের ‘এসআইআর আতঙ্কে’ মৃত্যুর অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য
পশ্চিমবঙ্গ
মানবিক বার্তায় জন্মদিন উদযাপন, শিশুদের সঙ্গে বিশেষ মুহূর্ত সৌম্যদীপ পাকিরার
সিঙ্গুর
পরিবেশ প্রশ্নে সরব ডানকুনি, গাছ কাটার অভিযোগে নড়েচড়ে বনদপ্তর
অন্যান্য
চাপদানিতে তীব্র রাজনৈতিক তরজা, ২০২৬ নিয়ে সরব তৃণমূল নেতৃত্ব
পশ্চিমবঙ্গ
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?