singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: ভাইরাল উড়িয়া গান, ভাষা বিকৃতি অভিযোগ ঘিরে শুরু বিতর্ক, ভাষা বিকৃতির অভিযোগ উড়ালেন নির্মাতারা
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খবরপশ্চিমবঙ্গ

ভাইরাল উড়িয়া গান, ভাষা বিকৃতি অভিযোগ ঘিরে শুরু বিতর্ক, ভাষা বিকৃতির অভিযোগ উড়ালেন নির্মাতারা

Last updated: January 21, 2025 8:26 am
By Singur TV Desk 2 Min Read
Share
SHARE

ভাইরাল উড়িয়া গান, ভাষা বিকৃতি অভিযোগ ঘিরে শুরু বিতর্ক, ভাষা বিকৃতির অভিযোগ উড়ালেন নির্মাতারা

সুমন পাত্র, মেদিনীপুর : ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী!’ (Chhi Chhi Re Nani), সোশ্যাল মিডিয়াতে সর্বত্র এখন এই গানটাই শোনা যাচ্ছে। এটাই নাকি ২০২৫ সালের প্রথম ভাইরাল গান। ফেসবুক, ইউটিউবে রিল ভিডিওতে ব্যবহার হচ্ছে এই গান। ভাইরাল এই গানের আসল মানেটা কী জানেন? তারিখ খোঁজখবর নিল আমাদের সংবাদ মাধ্যম।

বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কোনও কিছু ভাইরাল হতে কয়েক সেকেন্ডও সময় লাগে না। কোনও একটা বিষয় যদি একবার মানুষের পছন্দ হয়, তাহলে সেটাই ছড়াতে থাকে। ঠিক যেমন এই গান। প্রত্যেক বছরেই এরকম কিছু না কিছু ভাইরাল হতেই থাকে সোশ্যাল মিডিয়াতে। বিভিন্ন ছবি, পোস্ট, ভিডিওতে চারিদিকে শুধু এই গান নিয়েই চর্চা চলছে এখন। Chhi Chhi Re Nani

সম্পূর্ণ গানটি নয় শুধু এর একটি অংশই কেবল এখন মানুষের মুখে মুখে ফিরছে। ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী’, এটা আসলে একটি উড়িয়া গান। গানটি গেয়েছেন বিখ্যাত উড়িয়া সংগীত শিল্পী সত্য অধিকারী। ৬ বছর আগে রিলিজ হওয়া এই গানটিকে নিয়ে এখন দেদারে মিম ভিডিও বানাচ্ছেন নেট নাগরিকরা। তবে গানের আসল মানেটা কিন্তু খুবই কষ্টের। নেটিজেনরা কিছু না বুঝেই এই গান নিয়ে মিম বানাচ্ছেন। অবশেষে প্রকাশ্যে এল এই ভাইরাল গানের আসল মানে।

গানটিকে বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, “তুই শুধু টাকা-পয়সা, সোনা-দানাই চিনলি, মানুষ চিনলি না । যার টাকা পয়সা আছে তার মন নাই, আজ আমার টাকা-পয়সা নেই বলে তুই আমাকে ছেড়ে দিলি। আমার মনকে দেখলি না ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ ছিঃ ছিঃ।”

উড়িষ্যার সীমান্ত লাগোয়া মেদিনীপুরের মাটিতে এখন এই গানটা বিশেষভাবে পরিচিতি লাভ করেছে। এই গান মেদিনীপুরে ছড়িয়ে পড়ার আরেকটা কারণ হলো উড়িষ্যা এবং মেদিনীপুর পাশাপাশি সীমান্ত বিনিময় করে যার ফলে মেদিনীপুরের অনেক মানুষ উড়িষ্যা যাওয়ার যাতায়াত করে তেমন অনেক উড়িয়া মানুষ মেদিনীপুরে আছে কর্মসূত্রে সেই কারণেই এই গানটি এত বাংলায় ছড়িয়ে পড়লো। সেই সাথে এই গান ঘিরে শুরু হয়েছে বিতর্ক, অনেকে বাংলা ভাষাকে বিকৃত করার অভিযোগ তুলেছেন। অবশ্য এর নির্মাতা সত্য অধিকারী সমস্ত অভিযোগ উড়িয়ে গানটি শুধুমাত্র একটি দুঃখজনক সংগীত হিসাবেই দাবি করেছেন।

 

You Might Also Like

তৃণমূলের অন্দরে ক্ষোভের সুর! প্রাক্তন কর্মীর বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য

ডানকুনিতে ফের ‘এসআইআর আতঙ্কে’ মৃত্যুর অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য

নারী নিরাপত্তা ইস্যুতে মুখোমুখি দুই শিবির, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

চাপদানিতে তীব্র রাজনৈতিক তরজা, ২০২৬ নিয়ে সরব তৃণমূল নেতৃত্ব

অভিমানে বাড়ি ছেড়ে ১০ বছরের শিশু, পোলবা থানার টহলদারিতে মিলল সন্ধান

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article বোলপুরে স্বেচ্ছা রক্তদান বরকীয় রাজ্য সম্মেলন ঐতিহাসিক পদচিহ্ন স্থাপন করলো
Next Article ১২৯ তম নেতাজী জয়ন্তীতে অনুষ্ঠিত হলো অভিনব দৌড় প্রতিযোগিতা

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

মানবিক বার্তায় জন্মদিন উদযাপন, শিশুদের সঙ্গে বিশেষ মুহূর্ত সৌম্যদীপ পাকিরার
সিঙ্গুর
পরিবেশ প্রশ্নে সরব ডানকুনি, গাছ কাটার অভিযোগে নড়েচড়ে বনদপ্তর
অন্যান্য
রামপুরহাটে সমকামী সম্পর্ক, ৪ বছরের দাম্পত্যে ইতি
খবর
শেওড়াফুলিতে মারধরকাণ্ড: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পুলিশ
পশ্চিমবঙ্গ
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?