singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: নেশা মুক্ত সমাজের ডাক, প্ল্যাকার্ড হাতে তারকেশ্বরে পথে স্কুল পড়ুয়ারা
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
অন্যান্য

নেশা মুক্ত সমাজের ডাক, প্ল্যাকার্ড হাতে তারকেশ্বরে পথে স্কুল পড়ুয়ারা

Last updated: January 10, 2026 3:03 pm
By Sourav Adak 1 Min Read
Share
SHARE

নেশা মুক্ত সমাজ গড়ার বার্তায় পথে নামল স্কুল পড়ুয়ারা, তারকেশ্বরে সচেতনতামূলক র‌্যালি

তারকেশ্বর, হুগলি:
বর্তমান সমাজের অন্যতম বড় ব্যাধি তামাক ও মাদকজাত নেশা। এই নেশার কবলে পড়ে সর্বনাশের পথে হাঁটছে যুবসমাজ থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এবার সমাজ সচেতনতার বার্তা দিতে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামল তারকেশ্বরের স্কুল পড়ুয়ারা।

এদিন হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে এবং তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত হয় এই সচেতনতামূলক র‌্যালি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় মজুমদার ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের নেতৃত্বে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অন্যান্য স্কুলের পড়ুয়ারাও অংশগ্রহণ করে।

নেশা মুক্ত ভারত গড়ার আহ্বান জানিয়ে র‌্যালিটি তারকেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বাজার এলাকা, থানা রোড, রেলগেট, স্টেশন বাজার পরিক্রমা করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। ছাত্র-ছাত্রীদের হাতে থাকা প্ল্যাকার্ড ও স্লোগানে উঠে আসে নেশা বর্জনের বার্তা।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় মজুমদার জানান, ছাত্র-ছাত্রীদের ছোটবেলা থেকেই নেশার কুফল সম্পর্কে সচেতন করা অত্যন্ত জরুরি।

আগামী দিনে নেশা মুক্ত সমাজ গঠনে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই তিনি মনে করেন।

(তথ্যসূত্র : গৌতম দাস, কলমে : সৌরভ আদক)

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন 👉 9163016778
বিজ্ঞাপন
Tom Tom Restrurant,

You Might Also Like

হুগলির Jangipara এলাকায় গভীর রাতে পুলিশের বড়সড় সাফল্য। উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ১।

রক্তদান শিবিরে নজর কাড়ল আলাসিন তরুণ সংঘ, উপস্থিত বিশিষ্ট আইনজীবী শেখ সাকির হোসেন

পরিবেশ প্রশ্নে সরব ডানকুনি, গাছ কাটার অভিযোগে নড়েচড়ে বনদপ্তর

অভিমানে বাড়ি ছেড়ে ১০ বছরের শিশু, পোলবা থানার টহলদারিতে মিলল সন্ধান

১৫ বছরের শাসনে কর্মসংস্থান কোথায়? চন্ডীতলায় প্রশ্ন তুলল বিজেপি

TAGGED:Tarakeswar Newsতারকেশ্বর নিউজনেশা বিরোধী অভিযাননেশা মুক্ত সমাজস্কুল পড়ুয়াদের র‌্যালিহুগলি খবর
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article ধুলাগড়ে তেল ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ল দাঁড়িয়ে থাকা বাস
Next Article তারকেশ্বরে পুনরায় খুলল বিজেপির পার্টি অফিস, শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে নেতৃত্বের উপস্থিতি

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

Jangipara Police Station-এর তৎপরতায় Furfura Sharif থেকে মানসিকভাবে অসুস্থ তরুণী উদ্ধার, পরিবারের হাতে তুলে দিল পুলিশ
পশ্চিমবঙ্গ
সাংবাদিকের কাজে বাধা, থানার দ্বারস্থ তরাই ডুয়ার্স প্রেস ক্লাব
ভাইরাল
ডানকুনির ১৮ নম্বর ওয়ার্ডে রণক্ষেত্র! গৃহসম্পর্ক অভিযানে হাতাহাতি, দু’পক্ষের একাধিক আহত
দেশ
ভাঙড়ে শওকাত মোল্লার উপর হামলা, বিস্ফোরক মন্তব্য ত্বহা সিদ্দিকীর
পশ্চিমবঙ্গ
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?