singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: সিঙ্গুরে গভীর রাতে অপহরণ ও নৃশংস মারধর, আহত যুবক অমিত দিন্দা
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সিঙ্গুর

সিঙ্গুরে গভীর রাতে অপহরণ ও নৃশংস মারধর, আহত যুবক অমিত দিন্দা

Last updated: December 13, 2025 9:14 pm
By Sourav Adak 3 Min Read
Share
SHARE

সিঙ্গুরে গভীর রাতে অপহরণ ও নৃশংস মারধর, আহত যুবক অমিত দিন্দা

মাথায় পিস্তল ঠেকিয়ে চারচাকা গাড়িতে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর, ভাঙা হলো হাত—তদন্তে সিঙ্গুর থানা

সিঙ্গুর, হুগলি:
হুগলির সিঙ্গুর থানার অন্তর্গত গোপালনগর অঞ্চলের সানাপাড়া মোড়ে শুক্রবার গভীর রাতে এক যুবককে অপহরণ করে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত যুবকের নাম অমিত দিন্দা।

জখম অমিত দিন্দা

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টা নাগাদ অমিত দিন্দা তাঁর এক বন্ধুর সঙ্গে সানাপাড়া মোড়ের একটি সিঙ্গি ধাবায় যান। এরপর অমিত দিন্দা চারচাকা গাড়িতে রাস্তায় অপেক্ষা করছিলেন। সেই সময় তাঁর পরিচিত ব্যক্তি রাজু সরকার সেখানে উপস্থিত হন। অভিযোগ, রাজু সরকারের সঙ্গে আরও প্রায় ৫টি গাড়িতে করে ২০ জনের একটি দল ঘটনাস্থলে আসে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা অমিত দিন্দার মাথায় পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক তাঁকে চারচাকা গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর তাঁকে সিসিডি পাম্প সংলগ্ন একটি প্রোজেক্ট এরিয়ায় কিউ ইন্ড্রাসট্রিয়াল পার্কের মধ্যে ঝামেলা হয়। সিসিডি পাম্পের পাশে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে দারোয়ান উপস্থিত থাকলেও তিনি কোনো প্রতিবাদ বা মন্তব্য করেননি বলে অভিযোগ।

সেখানে নিয়ে গিয়ে অমিত দিন্দার উপর চরম শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। তাঁর বাম হাত ভেঙে দেওয়া হয়, মাথায় গুরুতর আঘাত করা হয় এবং সারা শরীরে কিল, চড়, লাথি ও ঘুষি মারার অভিযোগ উঠেছে। আহত অমিত দিন্দার দাবি, ঘটনার সময় অভিযুক্তদের মধ্যে হাসিব আহমদ ও রাজু সরকার যুক্ত রয়েছেন। মারধরের ফলে তিনি একসময় অচৈতন্য হয়ে পড়েন।

পরবর্তীতে অভিযুক্তদের নিজেদের মধ্যে বচসার সুযোগে কোনওরকমে প্রাণ বাঁচিয়ে অমিত দিন্দা পালিয়ে এসে প্রোজেক্ট এরিয়ার সামনে পৌঁছান। পরে তিনি বন্ধুদের বিষয়টি জানালে প্রশাসন ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

ঘটনার তদন্ত শুরু করেছে সিঙ্গুর থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

সিঙ্গুর থানা, চিত্র : সিঙ্গুর টিভি নিউজ

এদিকে পরিবার সূত্রে জানা যায়, এই ঘটনায় তাঁরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। গভীর রাতে লোকালয়ের মধ্যে এমন ভয়াবহ ঘটনার জেরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

অমিত দিন্দার স্ত্রী একতা দিন্দা সিঙ্গুর টিভি নিউজকে জানান,
“আমার স্বামী সম্পর্কে প্রথম খবর পাই ওর বন্ধুদের কাছ থেকে। দুপুর বারোটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে যে দৃশ্য দেখি, তা ভয়ঙ্কর। ওকে জোর করে তুলে নিয়ে গিয়ে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করা হয়েছে। হাত ভেঙে গেছে, মাথা ফুলে গেছে। আমি এই নৃশংস ঘটনার জন্য দোষীদের কঠোর শাস্তি চাই। প্রশাসনের কাছে অনুরোধ, অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

You Might Also Like

পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও উপহার জাঙ্গীপাড়া থানার

বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ভিত পুজো, সিঙ্গুরে খুশি উপভোক্তা

বিরিয়ানির প্যাকেট হাতে ফিরল পড়ুয়ারা! মুখ্যমন্ত্রীর সভা ঘিরে সিঙ্গুরে স্কুল বিতর্ক

নেতাজির ১২৯তম জন্মজয়ন্তী ও সরস্বতী পুজোতে মানবিক উদ্যোগ, শীতবস্ত্র ও খিচুড়ি ভোগ বিতরণ দাদপুর থানা পুলিশের

নেতাজীর জন্মদিনে সিঙ্গুর ট্রাফিক গার্ডে পতাকা উত্তোলন, পথচলতি মানুষকে লাড্ডু বিতরণ

TAGGED:breakingnewscrime newshooghlysingurwest bengal
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article জাঙ্গীপাড়া থানার তৎপরতায় উদ্ধার ডাক্তারের হারানো ব্যাগ
Next Article সিঙ্গুরে শুরু হলো ঊনত্রিশ বর্ষের বইমেলা

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

বেগমপুরের ঐতিহ্যশালী তাঁত শিল্প ধ্বংসের পথে, নতুন প্রজন্ম মুখ ফিরিয়ে নিচ্ছে
খবর
মাধ্যমিক পরীক্ষা ২০২৬: চণ্ডীতলায় পরীক্ষার্থীদের পাশে বিজেপির মানবিক উদ্যোগ
খবর ভাইরাল
প্রত্যন্ত গ্রাম থেকে প্রশাসনের শীর্ষে—খানাকুলের গর্ব ডিএসপি প্রদীপ্ত বাগ
খবর পশ্চিমবঙ্গ
রেলগেটের যন্ত্রণা শেষ! নালিকুলে খুলে গেল ওভারব্রিজ
পশ্চিমবঙ্গ
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?