singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ভিত পুজো, সিঙ্গুরে খুশি উপভোক্তা
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সিঙ্গুর

বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ভিত পুজো, সিঙ্গুরে খুশি উপভোক্তা

Last updated: January 30, 2026 1:35 pm
By Sourav Adak 2 Min Read
Share
SHARE

সিঙ্গুরে বাংলার বাড়ি প্রকল্পে গতি

৪৮ ঘণ্টার মধ্যে ভিত পুজো, খুশিতে চোখ ভিজল উপভোক্তার

সিঙ্গুর: মুখ্যমন্ত্রীর সরকারি সভা থেকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে অর্থ সাহায্য পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই বাড়ির ভিত পুজো করলেন উপভোক্তা। ঘটনাটি সিঙ্গুর ব্লকের মল্লিকপুর গ্রামের।

গত ২৮ জানুয়ারি সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সরকারি সভা থেকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আর্থিক সহায়তা পান মল্লিকপুর গ্রামের বাসিন্দা রীতা সাঁতরা। সেই অর্থ হাতে পেয়েই বৃহস্পতিবার বাড়ি নির্মাণের কাজ শুরু করেন তিনি। এদিন বিধি মেনে বাড়ির ভিত পুজোর আয়োজন করা হয়।

নারকোল ফাটিয়ে ভিত পুজোর শুভ সূচনা করেন সিঙ্গুরের বিডিও সৌভিক ঘোষাল। উপস্থিত ছিলেন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপিকা মাঝি, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিজলী ঘোষ সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা।

জানা গিয়েছে, আগে রীতা সাঁতরার বাড়ি ছিল মাটির দেওয়াল ও টালি খোলার ছাদে তৈরি। বর্ষাকালে বৃষ্টির জল ঢুকে পড়ত ঘরের ভিতরে। স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যেই দিন কাটাতে হচ্ছিল তাঁকে।

উপভোক্তা রীতা সাঁতরা বলেন, “মুখ্যমন্ত্রীর দয়ায় আজ মাথার উপর পাকা বাড়ির স্বপ্ন পূরণ হতে চলেছে। এই সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ।”

রীতার কন্যা মধুমিতা কোলেও জানান, আগে ঘরে জল ও থাকার সমস্যা ছিল। আবাস যোজনার টাকা পেয়ে আজ বাড়ির ভিত পুজো হওয়ায় পরিবার খুশিতে আত্মহারা।

বিডিও সৌভিক ঘোষাল জানান, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে নিয়ম মেনে অর্থ প্রদান করা হয়েছে। বাড়ির অগ্রগতি প্রশাসনের তরফে পর্যবেক্ষণ করা হবে এবং নির্ধারিত রিপোর্ট অনুযায়ী পরবর্তী কিস্তির অর্থ দেওয়া হবে।

You Might Also Like

মোবাইল নয়, মাঠে আসুক নতুন প্রজন্ম—ইন্টার ক্লাব প্রতিযোগিতায় বার্তা কোচ প্রলয় প্রামাণিকের

গ্যাস সংকটের আতঙ্ক! ব্যান্ডেলে ইন্ডাকশন ওভেন কেনার হিড়িক, দুদিনে বিক্রি ৭০–৮০টি

নতুন দায়িত্বে আইসি প্রদীপ কুমার দাঁন, শুভেচ্ছা জানাতে থানায় তৃণমূল যুব নেতা অভীক ঘোষ

হুগলির সিঙ্গুরে আধুনিক মলমূত্র পরিশোধন কেন্দ্র চালু

রজত জয়ন্তী বর্ষে এন ডি মিলন সমিতির মা অন্নপূর্ণা পুজো ২০২৬ | নসিবপুর দুর্গারামপুর পুজো খবর

TAGGED:Banglar Bari SchemeSingur Housing Schemeবাংলার বাড়ি দ্বিতীয় পর্যায়বাংলার বাড়ি প্রকল্পমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সিঙ্গুর আবাস যোজনা
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article বিরিয়ানির প্যাকেট হাতে ফিরল পড়ুয়ারা! মুখ্যমন্ত্রীর সভা ঘিরে সিঙ্গুরে স্কুল বিতর্ক
Next Article এসআইআর শুনানিতে ডেকে হয়রানির অভিযোগ, পান্ডুয়ায় বিস্ফোরক মন্তব্য জাতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবীর

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

চন্দননগরে ৯৫% ভোটিংয়ের দাবি, আত্মবিশ্বাসী ইন্দ্রনীল সেন
পশ্চিমবঙ্গ
আলিগোড়ি বাসুদেবপুরে ১১তম তিরন্দাজ প্রতিযোগিতা, ৮–১০ জেলার ১৪০ প্রতিযোগীর অংশগ্রহ
পশ্চিমবঙ্গ
আরামবাগে রান্নার গ্যাস সংকট চরমে: মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব স্পষ্ট
দেশ পশ্চিমবঙ্গ বিদেশ
সিঙ্গুরে নতুন সংযোগ ব্রিজ উদ্বোধন | Becharam Manna 102 & 103 নং বুথের ব্রিজ উন্নয়ন
সিঙ্গুর
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?