singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: ভুলে যাওয়া এডমিট, থেমে যায়নি পরীক্ষা—মানবিক ভূমিকায় পুলিশের দ্রুততা
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সিঙ্গুর

ভুলে যাওয়া এডমিট, থেমে যায়নি পরীক্ষা—মানবিক ভূমিকায় পুলিশের দ্রুততা

Last updated: February 9, 2026 11:23 am
By Sourav Adak 1 Min Read
Share
SHARE

এডমিট কার্ড ছাড়া মাধ্যমিক পরীক্ষা? মানবিক ভূমিকায় ছাত্রের পাশে দাঁড়াল পুলিশ প্রশাসন

এডমিট ভুলে বাড়িতে, তবুও পরীক্ষা থেকে বঞ্চিত হল না পরীক্ষার্থী—দ্রুততার সঙ্গে এডমিট পৌঁছে দিল পুলিশ প্রশাসন

সিঙ্গুর টিভি নিউজ ওয়েভডেস্ক : 
মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দিনে এক মুহূর্তের অসাবধানতায় বড় বিপদ ঘটে যেতে পারত। কিন্তু মানবিক উদ্যোগে শেষ পর্যন্ত স্বস্তি পেল এক পরীক্ষার্থী ও তার পরিবার।
বড় তাজপুর উচ্চ বিদ্যালয়ের এক মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষার দিন এডমিট কার্ড বাড়িতে ফেলে আসায় চরম বিপাকে পড়ে। জানা যায়, ওই পরীক্ষার্থীর পরীক্ষার সিট পড়েছে বড়া মধুসূদন গার্লস হাইস্কুলে। বিষয়টি জানাজানি হতেই তৎপর হয় পুলিশ প্রশাসন। কোনো দেরি না করে পরীক্ষার্থীর বাড়িতে গিয়ে এডমিট কার্ড সংগ্রহ করে দ্রুত তা পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

এর ফলে সময়মতো পরীক্ষায় বসার সুযোগ পায় ছাত্রটি।
পরীক্ষার্থীর নাম ফাতিন সিব্রাতুন মল্লিক। তার পিতার নাম সুবিদ আলি মল্লিক।

এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেছেন বড়া মধুসূদন গার্লস হাইস্কুলের এডিশনাল সুপারভাইজার অর্ণব মুখার্জি।
পুলিশ প্রশাসনের এই তৎপরতা ও সহানুভূতিশীল ভূমিকায় খুশি অভিভাবক মহল। পরীক্ষার মতো সংবেদনশীল সময়ে প্রশাসনের এই মানবিক মুখ প্রশংসা কুড়িয়েছে সর্বত্র।

বিজ্ঞাপনের জন্যে যোগাযোগ করুন 👉 9163016778
বিজ্ঞাপন 👉 9163016778
বিজ্ঞাপন
Tom Tom Restrurant

You Might Also Like

মোবাইল নয়, মাঠে আসুক নতুন প্রজন্ম—ইন্টার ক্লাব প্রতিযোগিতায় বার্তা কোচ প্রলয় প্রামাণিকের

গ্যাস সংকটের আতঙ্ক! ব্যান্ডেলে ইন্ডাকশন ওভেন কেনার হিড়িক, দুদিনে বিক্রি ৭০–৮০টি

নতুন দায়িত্বে আইসি প্রদীপ কুমার দাঁন, শুভেচ্ছা জানাতে থানায় তৃণমূল যুব নেতা অভীক ঘোষ

হুগলির সিঙ্গুরে আধুনিক মলমূত্র পরিশোধন কেন্দ্র চালু

রজত জয়ন্তী বর্ষে এন ডি মিলন সমিতির মা অন্নপূর্ণা পুজো ২০২৬ | নসিবপুর দুর্গারামপুর পুজো খবর

TAGGED:এডমিট কার্ডএডমিট কার্ড ভুলেপরীক্ষাকেন্দ্রপুলিশ প্রশাসনপুলিশি সহায়তাবড় তাজপুর উচ্চ বিদ্যালয়বড়া মধুসূদন গার্লস হাইস্কুলমাধ্যমিক পরীক্ষামাধ্যমিক পরীক্ষার দিনমাধ্যমিক পরীক্ষার্থীমানবিক উদ্যোগমানবিকতার নজির
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article মাধ্যমিকের রাতে ঘুম হারাল নসিবপুর, তারস্বরে মাইকে বিপাকে পড়ুয়ারা
Next Article পশ্চিম তাজপুর স্কুলে স্বয়ং সিদ্ধা ও সচেতনতা শিবির, অংশ নিলেন ১৩৫ শিক্ষার্থী

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

তারকেশ্বরে বিজেপি কর্মী আক্রান্ত, গ্রেপ্তারের দাবিতে থানায় ঘেরাও
পশ্চিমবঙ্গ
চন্দননগরে ৯৫% ভোটিংয়ের দাবি, আত্মবিশ্বাসী ইন্দ্রনীল সেন
পশ্চিমবঙ্গ
আলিগোড়ি বাসুদেবপুরে ১১তম তিরন্দাজ প্রতিযোগিতা, ৮–১০ জেলার ১৪০ প্রতিযোগীর অংশগ্রহ
পশ্চিমবঙ্গ
আরামবাগে রান্নার গ্যাস সংকট চরমে: মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব স্পষ্ট
দেশ পশ্চিমবঙ্গ বিদেশ
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?