singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: সিঙ্গুরে দুঃসাহসিক চুরি: হোলসেল গ্রসারী স্টোর থেকে লক্ষাধিক টাকার নগদ ও মাল লোপাট
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সিঙ্গুর

সিঙ্গুরে দুঃসাহসিক চুরি: হোলসেল গ্রসারী স্টোর থেকে লক্ষাধিক টাকার নগদ ও মাল লোপাট

Last updated: December 25, 2025 7:47 am
By Sourav Adak 2 Min Read
Share
SHARE

সিঙ্গুরে দুঃসাহসিক চুরি, হোলসেল গ্রসারী স্টোর থেকে লক্ষাধিক টাকার মাল লোপাট

সিঙ্গুর, হুগলি:
সিঙ্গুরে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। গভীর রাতে সিঙ্গুরের নসিবপুর খালধার সংলগ্ন ব্যবসায়ী সন্দীপন সিংহরায়ের হোলসেল গ্রসারী স্টোরে চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ, চোরের দল দোকানের পিছনের দিক দিয়ে ঢুকে লক্ষাধিক টাকার নগদ অর্থ ও বিপুল পরিমাণ গ্রসারী সামগ্রী চুরি করে চম্পট দেয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা দোকানের পিছনের দিকের দরজা ও জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে। জানালার লোহার রড বেঁকিয়ে ঢুকে ক্যাশ কাউন্টার লক্ষ্য করে চুরি চালানো হয়। দোকান মালিকের দাবি, ক্যাশ কাউন্টার থেকে প্রায় দেড় লক্ষ টাকা নগদ সহ বিপুল পরিমাণ মালপত্র লোপাট হয়েছে।

সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি নজরে আসে দোকান মালিক ও কর্মচারীদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সিঙ্গুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হুগলি গ্রামীণ জেলার সিঙ্গুর থানার পুলিশ এবং তদন্ত শুরু করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আশপাশের এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীরা কোন দিক দিয়ে পালিয়েছে এবং কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা জানার চেষ্টা চলছে। এলাকায় তল্লাশি অভিযানও শুরু হয়েছে।

এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তাঁদের অভিযোগ, সম্প্রতি এলাকায় একের পর এক চুরির ঘটনায় ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ছে। রাতে পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

অন্যদিকে পুলিশ আশ্বাস দিয়েছে, দ্রুত তদন্ত শেষ করে দোষীদের গ্রেপ্তার করা হবে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

ঘটনার জেরে সিঙ্গুর এলাকায় ফের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Tom Tom Restrurant

বিজ্ঞাপন 👉 9163016778
বিজ্ঞাপন

 

You Might Also Like

মোবাইল নয়, মাঠে আসুক নতুন প্রজন্ম—ইন্টার ক্লাব প্রতিযোগিতায় বার্তা কোচ প্রলয় প্রামাণিকের

গ্যাস সংকটের আতঙ্ক! ব্যান্ডেলে ইন্ডাকশন ওভেন কেনার হিড়িক, দুদিনে বিক্রি ৭০–৮০টি

নতুন দায়িত্বে আইসি প্রদীপ কুমার দাঁন, শুভেচ্ছা জানাতে থানায় তৃণমূল যুব নেতা অভীক ঘোষ

হুগলির সিঙ্গুরে আধুনিক মলমূত্র পরিশোধন কেন্দ্র চালু

রজত জয়ন্তী বর্ষে এন ডি মিলন সমিতির মা অন্নপূর্ণা পুজো ২০২৬ | নসিবপুর দুর্গারামপুর পুজো খবর

TAGGED:সিঙ্গুর থানার পুলিশসিঙ্গুর হুগলি চুরিসিসিটিভি ফুটেজ তদন্তহুগলি চুরি খবরহোলসেল গ্রসারী স্টোর চুরি
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article জাঙ্গীপাড়া থানার উদ্যোগে গ্রামীণ এলাকায় বিস্তৃত বাইক পেট্রোলিং অভিযান | হুগলি পুলিশ সচেতনতা বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধে তৎপর
Next Article বড়দিনের সকালে পার্ক স্ট্রিটে নাম সংকীর্তনে উল্লাস, নজির গড়ল সম্প্রীতির উৎসব

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

উত্তরপাড়ায় ‘যোগীরাজের ওষুধ’ হুঁশিয়ারি, আইনশৃঙ্খলা ফেরানর প্রতিশ্রুতি বিজেপি প্রার্থী দীপাঞ্জনের
পশ্চিমবঙ্গ
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, সিসিটিভি প্রকাশের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর
পশ্চিমবঙ্গ
তারকেশ্বরে বিজেপি কর্মী আক্রান্ত, গ্রেপ্তারের দাবিতে থানায় ঘেরাও
পশ্চিমবঙ্গ
চন্দননগরে ৯৫% ভোটিংয়ের দাবি, আত্মবিশ্বাসী ইন্দ্রনীল সেন
পশ্চিমবঙ্গ
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?