singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: শালিশি ব্যর্থ, জনরোষ—চন্ডিতলায় তরুণী নির্যাতন মামলায় পঞ্চায়েত সদস্য জেলে
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
ভাইরাল

শালিশি ব্যর্থ, জনরোষ—চন্ডিতলায় তরুণী নির্যাতন মামলায় পঞ্চায়েত সদস্য জেলে

Last updated: February 10, 2026 9:38 pm
By Sourav Adak 2 Min Read
Share
SHARE

চন্ডিতলায় প্রতিবেশী তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ১৪ দিনের জেল হেফাজত

চন্ডিতলা: প্রতিবেশী এক তরুণীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল শ্রীরামপুর আদালত। অভিযুক্তের নাম ফারুক মল্লিক। তিনি চন্ডিতলা ব্লকের বরিঝাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বলে জানা গিয়েছে।

পুলিশ ও আদালত সূত্রে খবর, দীর্ঘদিন ধরে প্রতিবেশী ওই তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, এই নির্যাতনের জেরে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হতেই প্রথমে দুই পরিবার ও স্থানীয় প্রতিবেশীদের মধ্যে শালিশি সভা বসে। তবে কোনও সমাধান সূত্র না বেরোনোয় উত্তেজনা চরমে পৌঁছয়।

এলাকাবাসীদের একাংশ ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে চন্ডিতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের কাছ থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে ফের মারধর শুরু হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে চন্ডিতলা থানায় নিয়ে যায়।

নির্যাতিতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ফারুক মল্লিককে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

নির্যাতিতার পরিবারের তরফে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পরিবারের এক সদস্য বলেন,
“এই কাজটা যদি একজন পঞ্চায়েত সদস্য করতে পারে, তাহলে আগে আরও কতজনের সঙ্গে এমন করেছে কে জানে। আমরা ওর কঠোর শাস্তি চাই।”

এদিকে মামলার শুনানির পর শ্রীরামপুর আদালতের আইনজীবী রবীন্দ্রনাথ ঠাকুর দাবি করেন,
“এই ধরনের ঘটনা বর্তমান শাসনকালে বারবার সামনে আসছে। ক্ষমতার অপব্যবহার করে বহু ক্ষেত্রেই মহিলাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। বেশিরভাগ ঘটনা থানায় পৌঁছয় না, স্থানীয় স্তরে ‘সেটল’ করে দেওয়া হয়। এই ক্ষেত্রে নির্যাতিতার পরিবার সাহস দেখিয়ে এফআইআর করায় বিষয়টি সামনে এসেছে।”

আইনজীবীর আরও দাবি, তদন্তের স্বার্থে অভিযুক্তকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ জরুরি এবং এই ধরনের অপরাধে দ্রুত বিচার হওয়া প্রয়োজন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার ধারা ১৬৪ অনুযায়ী গোপন জবানবন্দি ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ও ২৬ তারিখে অভিযুক্তকে ফের আদালতে পেশ করা হবে। তদন্ত এখনও চলছে।

You Might Also Like

মাঘ সংক্রান্তিতে ত্রিবেণীতে কুম্ভমেলা

মাধ্যমিকের রাতে ঘুম হারাল নসিবপুর, তারস্বরে মাইকে বিপাকে পড়ুয়ারা

১২ ঘণ্টা আটকে রেখে মারধরের অভিযোগ, বেহালায় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলা

মাধ্যমিক পরীক্ষা ২০২৬: চণ্ডীতলায় পরীক্ষার্থীদের পাশে বিজেপির মানবিক উদ্যোগ

বিরিয়ানির প্যাকেট হাতে ফিরল পড়ুয়ারা! মুখ্যমন্ত্রীর সভা ঘিরে সিঙ্গুরে স্কুল বিতর্ক

TAGGED:14 days jailBengal political crimeBreaking News BengalChanditala newsChanditala sexual harassmentHooghly District Newsjudicial custodypanchayat member scandalsexual assault case BengalTMC panchayat member arrestedWest Bengal crime newsচন্ডিতলাচন্ডিতলা যৌন নির্যাতনতরুণী নির্যাতন মামলাতৃণমূল নেতা গ্রেপ্তারতৃণমূল পঞ্চায়েত সদস্যনারী নির্যাতনফারুক মল্লিকশ্রীরামপুর আদালত
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article পশ্চিম তাজপুর স্কুলে স্বয়ং সিদ্ধা ও সচেতনতা শিবির, অংশ নিলেন ১৩৫ শিক্ষার্থী
Next Article মাঘ সংক্রান্তিতে ত্রিবেণীতে কুম্ভমেলা

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

পশ্চিম তাজপুর স্কুলে স্বয়ং সিদ্ধা ও সচেতনতা শিবির, অংশ নিলেন ১৩৫ শিক্ষার্থী
পশ্চিমবঙ্গ
ভুলে যাওয়া এডমিট, থেমে যায়নি পরীক্ষা—মানবিক ভূমিকায় পুলিশের দ্রুততা
সিঙ্গুর
চুচুড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে পরিত্যক্ত অফিসে আগুন। দমকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে।
অন্যান্য
বেগমপুরের ঐতিহ্যশালী তাঁত শিল্প ধ্বংসের পথে, নতুন প্রজন্ম মুখ ফিরিয়ে নিচ্ছে
খবর
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?