singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: বিশ্ব ইজতেমায় দ্বিতীয়বার পরিদর্শনে মন্ত্রী বেচারাম মান্না, হাসপাতাল ও নিরাপত্তা ব্যবস্থায় জোর
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
দেশপশ্চিমবঙ্গ

বিশ্ব ইজতেমায় দ্বিতীয়বার পরিদর্শনে মন্ত্রী বেচারাম মান্না, হাসপাতাল ও নিরাপত্তা ব্যবস্থায় জোর

Last updated: January 4, 2026 7:13 pm
By Sourav Adak 1 Min Read
Share
SHARE

দ্বিতীয়বার বিশ্ব ইজতেমায় মন্ত্রী বেচারাম মান্না, হাসপাতাল ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা:
বিশ্ব ইজতেমার নিরাপত্তা ও স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে দ্বিতীয়বারের জন্য ইজতেমা ময়দানে এলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। এদিন তিনি ইজতেমা প্রাঙ্গণে স্থাপিত হাসপাতাল পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসাধীন অসুস্থ ইজতেমা অংশগ্রহণকারীদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

ইজতেমায় মন্ত্রী বেচারাম মান্না ও হুগলী জেলা সভাধিপতি রজ্ঞন ধাড়া

পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা, ওষুধের প্রাপ্যতা ও জরুরি পরিষেবার প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। সিসিটিভি কন্ট্রোল রুমে গিয়ে সরাসরি ফুটেজ পর্যবেক্ষণ করেন এবং নজরদারি ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।

এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের সদস্যরা। সম্ভাব্য যেকোনো আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করা হয়। এছাড়াও জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া পরিদর্শনে উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব ইজতেমায় আগত লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতেই এই ধারাবাহিক নজরদারি ও পরিদর্শন চলছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন 👉 9163016778
বিজ্ঞাপন
Tom Tom Restrurant

You Might Also Like

ডানকুনির ১৮ নম্বর ওয়ার্ডে রণক্ষেত্র! গৃহসম্পর্ক অভিযানে হাতাহাতি, দু’পক্ষের একাধিক আহত

ভাঙড়ে শওকাত মোল্লার উপর হামলা, বিস্ফোরক মন্তব্য ত্বহা সিদ্দিকীর

হুগলি জেলায় যুব মোর্চার নতুন সভাপতি ঘোষণা, ২০২৬ লক্ষ্য সামনে রেখে ঐক্যের ডাক বিজেপির

সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য? স্পেশাল রোল অবজারভারকে কাঠগড়ায় অভিষেক

পাণ্ডুয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা

TAGGED:ইজতেমা নিরাপত্তাইজতেমা হাসপাতালজেলা পরিষদডিজাস্টার ম্যানেজমেন্টপশ্চিমবঙ্গ খবরবিশ্ব ইজতেমাবেচারাম মান্না
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article সামান্য পারদ বাড়লেও শীত বিদায় নয়, উত্তরে হাওয়া ও কুয়াশায় জেরবার বাংলা
Next Article ২৬-এর ভোটের আগে খানাকুলে জনজোয়ার, সুশান্ত ঘোষ–লকেট চ্যাটার্জীর মঞ্চে বার্তা

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

৬ই ফাল্গুনে বনমালিপুরে ভক্তদের ঢল, হুগলির বৃহত্তম মন্দিরে শুরু বাৎসরিক মহোৎসব
খবর
হুগলির Jangipara এলাকায় গভীর রাতে পুলিশের বড়সড় সাফল্য। উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ১।
অন্যান্য
রক্তদান শিবিরে নজর কাড়ল আলাসিন তরুণ সংঘ, উপস্থিত বিশিষ্ট আইনজীবী শেখ সাকির হোসেন
অন্যান্য
তৃণমূলের অন্দরে ক্ষোভের সুর! প্রাক্তন কর্মীর বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য
পশ্চিমবঙ্গ
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?