নেতাজির জন্মজয়ন্তী ও সরস্বতী পুজো উপলক্ষে মানবিক উদ্যোগে দাদপুর থানার পুলিশ প্রশাসন
হুগলি:
মহান স্বাধীনতা সংগ্রামী ও জাতীয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী এবং মা সরস্বতী পুজোর পবিত্র দিনে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল দাদপুর থানা পুলিশ।
নেতাজির ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতের প্রকোপে কষ্টে থাকা দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে এই কর্মসূচির মাধ্যমে নেতাজির আদর্শ—মানবসেবা ও দেশপ্রেম—কে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে।
অন্যদিকে, মা সরস্বতী পুজোর শুভ লগ্নে দাদপুর থানা পুলিশের উদ্যোগে NBW ব্রিক ফিল্ড এলাকায় আয়োজন করা হয় এক বিশেষ সামাজিক সহায়তা কর্মসূচি। এই অনুষ্ঠানে দরিদ্র ও প্রয়োজনীয় শিশু এবং তাঁদের পরিবারবর্গের মধ্যে খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। উৎসবের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি শিশুদের পুষ্টি সহায়তার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এই মানবিক ও সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পুলিশের এই ধরনের কর্মসূচি সমাজে সম্প্রীতি, সহযোগিতা ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মত সচেতন মহলের।





