singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: পাণ্ডুয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
পশ্চিমবঙ্গ

পাণ্ডুয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা

Last updated: February 17, 2026 11:01 pm
By Sourav Adak 1 Min Read
Share
SHARE

পাণ্ডুয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা

৫ বছর পর স্বামীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড**

নাজরানা খাতুন মৃত্যুকাণ্ডে চুঁচুড়া আদালতের রায় • জরিমানার নির্দেশও

নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া:
পাঁচ বছর আগে পাণ্ডুয়া থানার অন্তর্গত এলাকায় গৃহবধূ নাজরানা খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী মহম্মদ রাজাকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দিল চুঁচুড়া আদালত। মঙ্গলবার বিচারক মামলার যাবতীয় সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর আদালত কক্ষেই ভেঙে পড়েন দোষী মহম্মদ রাজা।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি নাজরানা খাতুনের সঙ্গে মহম্মদ রাজার বিয়ে হয়। বিয়ের প্রথম কয়েক মাস স্বাভাবিক থাকলেও পরে টাকা ও অলঙ্কারের দাবিতে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে।

২০২১ সালের ২৭ জুন শ্বশুরবাড়ি থেকে নাজরানাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর মৃতার বাবা পাণ্ডুয়া থানায় স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেন।

সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গ্যোপাধ্যায় বলেন, “পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে তদন্ত করেছে। আসামী শুরু থেকেই জেল হেফাজতে ছিল। কাস্টডি ট্রায়াল হয়েছে।”

জেলার পুলিশ সুপার কামনাশিস সেন জানান, “মৃতের পরিবার আইনের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছে।”

এই রায় ফের একবার পণপ্রথা ও গার্হস্থ্য নির্যাতনের বিরুদ্ধে কঠোর বার্তা দিল বলে মত আইনি মহলের।

You Might Also Like

উত্তরপাড়ায় ‘যোগীরাজের ওষুধ’ হুঁশিয়ারি, আইনশৃঙ্খলা ফেরানর প্রতিশ্রুতি বিজেপি প্রার্থী দীপাঞ্জনের

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, সিসিটিভি প্রকাশের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর

তারকেশ্বরে বিজেপি কর্মী আক্রান্ত, গ্রেপ্তারের দাবিতে থানায় ঘেরাও

চন্দননগরে ৯৫% ভোটিংয়ের দাবি, আত্মবিশ্বাসী ইন্দ্রনীল সেন

আলিগোড়ি বাসুদেবপুরে ১১তম তিরন্দাজ প্রতিযোগিতা, ৮–১০ জেলার ১৪০ প্রতিযোগীর অংশগ্রহ

TAGGED:Chinsurah court verdictDowry harassment casehooghly rural policeNazrana Khatun deathPandua suicide caseWife suicide abetment West Bengal crime newsপাণ্ডুয়া আত্মহত্যা মামলা নাজরানা খাতুন মৃত্যু
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article রক্তদান শিবিরে নজর কাড়ল আলাসিন তরুণ সংঘ, উপস্থিত বিশিষ্ট আইনজীবী শেখ সাকির হোসেন
Next Article হুগলির Jangipara এলাকায় গভীর রাতে পুলিশের বড়সড় সাফল্য। উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ১।

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

মোবাইল নয়, মাঠে আসুক নতুন প্রজন্ম—ইন্টার ক্লাব প্রতিযোগিতায় বার্তা কোচ প্রলয় প্রামাণিকের
সিঙ্গুর
গ্যাস সংকটের আতঙ্ক! ব্যান্ডেলে ইন্ডাকশন ওভেন কেনার হিড়িক, দুদিনে বিক্রি ৭০–৮০টি
সিঙ্গুর
নতুন দায়িত্বে আইসি প্রদীপ কুমার দাঁন, শুভেচ্ছা জানাতে থানায় তৃণমূল যুব নেতা অভীক ঘোষ
সিঙ্গুর
হুগলির সিঙ্গুরে আধুনিক মলমূত্র পরিশোধন কেন্দ্র চালু
সিঙ্গুর
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?