singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: রাজ্যের শাসক দলের কট্টর বিরোধী বিকাশরঞ্জনের তৃণমূল বন্দনা! তাড়াতাড়ি পাশ বসবেন, কটাক্ষ বিজেপি’র
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
পশ্চিমবঙ্গ

রাজ্যের শাসক দলের কট্টর বিরোধী বিকাশরঞ্জনের তৃণমূল বন্দনা! তাড়াতাড়ি পাশ বসবেন, কটাক্ষ বিজেপি’র

Last updated: May 26, 2025 8:04 am
By Singur TV Desk 2 Min Read
Share
SHARE

রাজ্যের শাসক দলের কট্টর বিরোধী বিকাশরঞ্জনের তৃণমূল বন্দনা! তাড়াতাড়ি পাশ বসবেন, কটাক্ষ বিজেপি’র

সিঙ্গুর টিভি নিউজ ওয়েবডেস্ক : পহেলগাঁও এ জঙ্গি হামলার পরে ভারত জবাবী হিসেবে শুরু করেছিলো অপারেশন সিঁদুর (Operation Sindoor). প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে পাশে ছিলো দেশ ও রাজ্যের সব বিরোধী দল। এ’নিয়ে কেন্দ্রের পাশে ছিলো রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শাসকদলের প্রশংসায় পঞ্চমুখ এবার একদা সাংসদ ও সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য।

বিভিন্ন ইস্যুতে যে বিকাশ ভট্টাচার্য বরাবরই রাজ্যের শাসকদল তৃণমূলের সমালোচনা করে থাকেন, সেই বিকাশবাবু ঘাসফুল শিবিরের প্রশংসার পাশাপাশি নিজের দলের ভূমিকারও সমালোচনা করেন বিকাশবাবু। কাশ্মীরে তৃণমূলের প্রতিনিধিদল পাঠানো নিয়ে বিকাশ ভট্টাচার্যের বক্তব্য, কাশ্মীরে প্রতিনিধি দল পাঠিয়ে ঠিক কাজই করেছে তৃণমূল।

কাশ্মীরে দলের প্রতিনিধি দল না পাঠিয়ে বিদেশে প্রতিনিধিদল পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিআইএম সাংসদ। বলেছেন, কাশ্মীরে প্রতিনিধি দল না পাঠিয়ে বিদেশ কেন?

তৃণমূলের তরফে ভারতের প্রতিনিধি দলে জাপান গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি পাকিস্তানের ভূমিকা নিয়ে তাদের নিশানা করেছেন। এনিয়ে জাপানে অভিষেকের বক্তব্য়ের প্রশংসা করেছেন বর্যীয়ান বিজেপি নেতা তথাগত রায়। এনিয়ে তথাগত রায় বলেন, বিদেশে যখন গিয়েছেন তখন অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে সাধুবাদ দেবে এই কারণে যে উনি অন্তত রাহুল গান্ধীর থেকে বেশি বুদ্ধিমান। রাহুল গান্ধী এমন একটা লোক যে বিদেশে নামার পরপরই কেন্দ্রকে গালাগাল করে। এটুকু চৌতন্য পর্যন্ত নেই যে বিদেশের মাটিতে ভারত সরকারকে গালাগাল করা উচিত নয়। অভিষেক অন্তত তার থেকে বুদ্ধিমান।

অন্যদিকে, বিকাশ ভট্টাচার্যকে খোঁচা দিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, বিকাশবাবু কিছুদিন পর তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশে বসলে অবাক হব না।

You Might Also Like

তৃণমূলের অন্দরে ক্ষোভের সুর! প্রাক্তন কর্মীর বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য

ডানকুনিতে ফের ‘এসআইআর আতঙ্কে’ মৃত্যুর অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য

চাপদানিতে তীব্র রাজনৈতিক তরজা, ২০২৬ নিয়ে সরব তৃণমূল নেতৃত্ব

অভিমানে বাড়ি ছেড়ে ১০ বছরের শিশু, পোলবা থানার টহলদারিতে মিলল সন্ধান

শেওড়াফুলিতে মারধরকাণ্ড: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পুলিশ

TAGGED:bikashranjan bhattacharyacommunustCPIMindia pak warindian armyMamata Banerjeenarendramoditmcp
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article ২৪ কেটি পাকিস্তানির অস্তিত্ব সংকটে! নালিশ রাষ্ট্রপুজ্ঞে
Next Article সপাটে চড় খেলেন বউয়ের হাতে, ফরাসী রাষ্ট্রপ্রতি

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

মানবিক বার্তায় জন্মদিন উদযাপন, শিশুদের সঙ্গে বিশেষ মুহূর্ত সৌম্যদীপ পাকিরার
সিঙ্গুর
পরিবেশ প্রশ্নে সরব ডানকুনি, গাছ কাটার অভিযোগে নড়েচড়ে বনদপ্তর
অন্যান্য
নারী নিরাপত্তা ইস্যুতে মুখোমুখি দুই শিবির, বাড়ছে রাজনৈতিক উত্তাপ
খবর
রামপুরহাটে সমকামী সম্পর্ক, ৪ বছরের দাম্পত্যে ইতি
খবর
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?