singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: কোলাঘাটে নতুন রেল ব্রীজের পরিকল্পনা পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খবর

কোলাঘাটে নতুন রেল ব্রীজের পরিকল্পনা পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ

Last updated: February 8, 2025 10:45 am
By Singur TV Desk 2 Min Read
Share
SHARE

সুমন পাত্র, পূর্ব মেদিনীপুর: দক্ষিণ পূর্ব রেলওয়ের রূপনারায়ণ নদের উপর কোলাঘাটের আপ ও ডাউন রেলের দুটি ব্রীজে কয়েক মাস আগে ফাটল দেখা দেয়। সেই পরিপ্রেক্ষিতে দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝের ফাঁকা অংশে আরও দুটি প্লাটফর্ম সেই সংলগ্ন নদের ওপর দুটি রেল ব্রীজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে। দেশের অগ্রগতির প্রয়োজনে রেল ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন দরকার মনে করে, দোকানদার পরিবারের লোকজন বিষয়টি মেনে নেন। বর্তমানে দুই ও তিন নম্বর প্লাটফর্মের মাঝে ফাঁকা অংশে ৭০ টি গুমটি করে জীবিকা নির্বাহ করে ওই দোকানদারেরা। পুনর্বাসনের দাবিতে আন্দোলনে নামে কোলাঘাট স্টেশন রোড ও শরৎ সেতু এরিয়া বাজার কমিটি। খড়গপুর ডি.আর.এম.গত ২০ জানুয়ারী এলাকা পরিদর্শন করে রেলের পরিত্যক্ত জায়গায় ওই দোকানগুলিকে পুনর্বাসনের নির্দেশ দেন এবং এ.ডি.ইএন. ও আই.ও.ডব্লিউ. উপস্থিত থেকে নতুন দোকান নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত হয়। এর কয়েকদিন পর উচ্ছেদ হওয়া দোকানদারেরা রেলের পরিত্যক্ত জায়গায় অস্থায়ী কাঠামো তৈরি করে,কিন্তু একদল দুষ্কৃতী সেই অস্থায়ী কাঠামো পরের দিন ভাঙচুর করে। অভিযোগ এই কর্মকান্ড শাসকদলের স্থানীয় নেতৃবৃন্দের অঙ্গুলিহেলনে সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে দোকানদাররা একজোট হয়ে আজ ৪ ঠা ফেব্রুয়ারি পুনর্বাসন ছাড়া দোকান উচ্ছেদ চলবে না,এই দাবীকে সামনে রেখে প্রতিরোধ আন্দোলনে সামিল হন। সকাল ন’টা নাগাদ আর.পি.এফ.’র বিরাট পুলিশ বাহিনী মেসিন নিয়ে কাঠামো ভাঙতে এলে দোকানদার পরিবারের লোকজনদের সাথে প্রথমে ধস্তাধস্তি হয়। ইতিমধ্যে ১৪ টি গুমটি ভেঙে গুড়িয়ে দেয় পুলিশ। পরে অবশ্য আন্দোলনের চাপে পুলিশ পিছু হটে। পুনর্বাসনের জন্য রেল দপ্তরের নির্ধারিত জায়গায় কাঠামো তৈরিতে যারা বাধা দিয়েছিল,তাদের তিনজনকে গ্রেফতার করে। আজকের আন্দোলনে নেতৃত্ব দেন,বাজার কমিটির সভাপতি ফনি ভূষণ মাজী ,সম্পাদক অশোক কপাট ও দক্ষিন পূর্ব রেলওয়ে দোকানদার কল্যান সমিতির সহঃ সভাপতি শংকর মালাকার,মধুসূদন বেরা প্রমূখ । কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,উচ্ছেদ হওয়া দোকানদারদের পুনর্বাসন ছাড়া কোনওভাবে বাকী দোকান ভাঙা চলবে না।

You Might Also Like

নারী নিরাপত্তা ইস্যুতে মুখোমুখি দুই শিবির, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

রামপুরহাটে সমকামী সম্পর্ক, ৪ বছরের দাম্পত্যে ইতি

১৫ বছরের শাসনে কর্মসংস্থান কোথায়? চন্ডীতলায় প্রশ্ন তুলল বিজেপি

বেগমপুরের ঐতিহ্যশালী তাঁত শিল্প ধ্বংসের পথে, নতুন প্রজন্ম মুখ ফিরিয়ে নিচ্ছে

মাধ্যমিক পরীক্ষা ২০২৬: চণ্ডীতলায় পরীক্ষার্থীদের পাশে বিজেপির মানবিক উদ্যোগ

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে ১০০ ঘন্টা বন্ধ রেল পরিষেবা
Next Article মাধ্যমিক পরীক্ষার আগের সন্ধ্যায় সাতগাছি অঞ্চলে তারস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠান, অভিযোগ তৃণমূলের দিকেই

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

তৃণমূলের অন্দরে ক্ষোভের সুর! প্রাক্তন কর্মীর বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য
পশ্চিমবঙ্গ
ডানকুনিতে ফের ‘এসআইআর আতঙ্কে’ মৃত্যুর অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য
পশ্চিমবঙ্গ
মানবিক বার্তায় জন্মদিন উদযাপন, শিশুদের সঙ্গে বিশেষ মুহূর্ত সৌম্যদীপ পাকিরার
সিঙ্গুর
পরিবেশ প্রশ্নে সরব ডানকুনি, গাছ কাটার অভিযোগে নড়েচড়ে বনদপ্তর
অন্যান্য
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?