singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: ১৬ বছর পর সময়ের আগেভাগেই ঢুকছে বর্ষা
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
পশ্চিমবঙ্গ

১৬ বছর পর সময়ের আগেভাগেই ঢুকছে বর্ষা

Last updated: May 11, 2025 9:40 am
By Singur TV Desk 2 Min Read
Share
SHARE

১৬ বছর পর সময়ের আগেভাগেই প্রবেশ বর্ষা’র! চার মাস স্বাভাবিকের চেয়ে বৃষ্টি হবে বেশি, আপডেট দিলো মৌসম ভবন

সিঙ্গুর টিভি নিউজ ডেস্ক : বর্ষার আগমনী নিয়ে মৌসম ভবনের বড়সর আপডেট। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, চলতি বছরে নির্ধারিত সময়ের আগেভাগেই কেরলে ঢুকছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত সময়ের চারদিন আগেই বর্ষার প্রবেশ। এর দিন কয়েকের মধ্যেই গোটা দেশে বর্ষার বৃষ্টি শুরু হবে।

মৌসম ভবন জানিয়েছে, চলতি বছরে ২৭ মে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে।

সাধারণত পয়লা জুন কেরলে বর্ষা প্রবেশ করে। এবছর চারদিন আগেই বর্ষার বৃষ্টি শুরু হতে পারে কেরলে। ১৬ বছর পর আগাম বর্ষার প্রবেশ ঘটতে পারে দেশে। ২০০৯ সালে ২৩ মে কেরলে বর্ষা প্রবেশ করেছিল। গতবছর ৩০ মে, ২০২৩ সালে ৮ জুন, ২০২২ সালে ২৯ মে, ২০২১ সালে ৩ জুন, ২০২০ সালে পয়লা জুন, ২০১৯ সালে ৮ জুন, ২০১৮ সালে ২৯ মে কেরলে বর্ষা প্রবেশ করেছিল।

মৌসম ভবন আরও জানিয়েছে, আগাম বর্ষার সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণের কোনও সম্পর্ক নেই। তবে চলতি বছরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।‌ জুন থেকে সেপ্টেম্বর, এই চারমাসে দেশজুড়ে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কেরলে বর্ষা প্রবেশ করার আটদিন পর থেকে দেশের বিভিন্ন জায়গায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢোকে। কেরলের পর সাধারণত ৮ জুন থেকে দেশের বিভিন্ন প্রান্তে বর্ষা প্রবেশ করে। দেশ থেকে ১৫ অক্টোবরের মধ্যে বর্ষা পুরোপুরি বিদায় নেয়।

You Might Also Like

তৃণমূলের অন্দরে ক্ষোভের সুর! প্রাক্তন কর্মীর বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য

ডানকুনিতে ফের ‘এসআইআর আতঙ্কে’ মৃত্যুর অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য

চাপদানিতে তীব্র রাজনৈতিক তরজা, ২০২৬ নিয়ে সরব তৃণমূল নেতৃত্ব

অভিমানে বাড়ি ছেড়ে ১০ বছরের শিশু, পোলবা থানার টহলদারিতে মিলল সন্ধান

শেওড়াফুলিতে মারধরকাণ্ড: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পুলিশ

TAGGED:keralweather officeWeather updatewest bengal
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article দশ লক্ষ টাকার অধিক ফেরালো সাইবার ক্রাইম থানা
Next Article সাইবার প্রতারণায় খোয়া যাওয়া টাকা ফেরালো সিঙ্গুর থানা

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

মানবিক বার্তায় জন্মদিন উদযাপন, শিশুদের সঙ্গে বিশেষ মুহূর্ত সৌম্যদীপ পাকিরার
সিঙ্গুর
পরিবেশ প্রশ্নে সরব ডানকুনি, গাছ কাটার অভিযোগে নড়েচড়ে বনদপ্তর
অন্যান্য
নারী নিরাপত্তা ইস্যুতে মুখোমুখি দুই শিবির, বাড়ছে রাজনৈতিক উত্তাপ
খবর
রামপুরহাটে সমকামী সম্পর্ক, ৪ বছরের দাম্পত্যে ইতি
খবর
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?