singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: ২৯ মে বাংলার উত্তরবঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
দেশপশ্চিমবঙ্গ

২৯ মে বাংলার উত্তরবঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী

Last updated: May 21, 2025 8:36 am
By Singur TV Desk 2 Min Read
Share
SHARE

সিঙ্গুর টিভি নিউজ ওয়েবডেস্ক : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন। তিনি কলকাতায় ফেরার পরই উত্তরবঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গ সফরে যে প্রধানমন্ত্রী আসছেন সেটা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হচ্ছে এই সভা।

যেখানে ভাষণ দেবেন তিনি। মঙ্গলবার তাঁর জেলা সফরকে কেন্দ্র করে একটি দলীয় প্রস্তুতি সভার আয়োজন করা হয়। যদিও প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা জানান, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব নিজেদের মধ্যে একটি আলোচনায় যোগ দেন। ছিলেন বিজেপির জেলা সভাপতি মিঠু দাস, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা, ফালাকাটা’র বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক দীপক বর্মন, কালচিনির বিধায়ক বিশাল লামা- সহ জেলার অন্যান্য শীর্ষ নেতৃত্ব। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে যেখানে সভার আয়োজন হবে সেই জায়গা পরিদর্শন করেন বিজেপির জেলা সভাপতি মিঠু দাস, সাংসদ মনোজ টিজ্ঞা, বিধায়ক দীপক বর্মন ও বিশাল লামা।

কেন আসছেন উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন তো দেরি আছে। তাহলে এখন এসে নতুন কিছু শোনাবেন কিনা তা নিয়ে খোঁজ নেওয়া হয়। এই বিষয়ে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, ‘‌অপারেশন সিঁদুর’‌ অভিযান সাফল্য পেয়েছে। তার পর সেনাকে সম্মান জানাতে আগামী ২৯ মে উত্তরবঙ্গে এসে জনসভা করবেন প্রধানমন্ত্রী। তাই আমরা মাঠ দেখতে এসেছিলাম। কোন জায়গায় মঞ্চ করা যায় খতিয়ে দেখা হয়েছে। এবার অপারেশন সিঁদুর অভিযানের সেই কর্মসূচির অংশ হিসাবেই উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী।’‌

জানা গিয়েছে, আলিপুরদুয়ারের সভা শেষে জেলা নেতৃত্বদের নিয়ে একটি বৈঠকও করতে পারেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরের পর এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদির আগমন দলীয় কর্মী ও জেলার বাসিন্দাদের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলবে বলে আশাবাদী পদ্ম শিবির।

উল্লেখ, ২০২১-এর বিধানসভার নির্বাচনে আলিপুরদুয়ারে ৫ আসনে জয় লাভ করেছিল বিজেপি। পরবর্তী সময়ে আলিপুরদুয়ার বিধান সভার বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগদান করেন এবং মনোজ টিজ্ঞা লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর মাদারিহাট বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী জয়ী হন। ফলে এই মুহূর্তে বিজেপির হাতে রয়েছে মাত্র ৩টি আসন।

You Might Also Like

হুগলীতে প্রশাসনিক মহাবৈঠক, উপস্থিত ১৬ বিধায়ক-সহ শীর্ষ আধিকারিকরা

“আমার একটাই শেষ বক্তব্য, রাজ্যের মানুষকে নিরাপত্তা দিন” : মমতা

যুদ্ধের আগুনে জ্বলছে তেলের বাজার, বাড়তি খরচে নাজেহাল আমজনতা

তিলজলায় বুলডোজার অ্যাকশন! নবান্ন বৈঠকের পর অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ শুভেন্দুর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু | ১০ ঘণ্টার ম্যারাথন জেরা শেষে বড় পদক্ষেপ ইডির

TAGGED:indian armylawyearnarendramodiprime ministerwestbengal police
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article শিলিগুড়ি-মালদা ডেমু ট্রেনে আগুন, গাইসালে বড়সড় দুর্ঘটনা এড়াল ট্রেন চলাচল
Next Article ডাম্পারের ধাক্কায় মৃত বাবাকে তুলছেন সন্তান, পাশে দাঁড়িয়ে নির্দেশ প্রশাসনের

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

কলকাতা হাইকোর্টে কালো কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়! নতুন ভূমিকায় ফের আন্দোলনের ময়দানে
খবর
নকশালবাড়িতে অবৈধ দোকান বন্ধের দাবি, প্রশাসনকে কড়া হুঁশিয়ারি
অন্যান্য খবর
২০ হাজার ভোটে জেতা আসন এবার কি কঠিন চ্যালেঞ্জে
সিঙ্গুর
আলু ইস্যুতে রাজনৈতিক তরজা তুঙ্গে: তৃণমূলের ‘মায়াকান্না’ অভিযোগে বিজেপিকে নিশানা
সিঙ্গুর
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?