singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: পাকিস্তান জয় করে ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
পশ্চিমবঙ্গ

পাকিস্তান জয় করে ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ

Last updated: May 23, 2025 11:56 pm
By Singur TV Desk 4 Min Read
Share
SHARE

পাকিস্তান জয় করে অবশেষে ভারত ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ

 

সিঙ্গুর টিভি নিউজ ওয়েবডেস্ক : অবশেষে বন্দীদশা কাটিয়ে ঘরে ফেরা। গত ইংরেজির ২৩ এপ্রিল, ২০২৫ ভারতের পঞ্জাব সীমান্তে পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দি হওয়ার পর গত ১৪ই মে, ২০২৫ দেশে ফেরেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ৷ তারও নয় দিন পর হুগলির রিষড়ার বাড়িতে পরিবারের কাছে ফিরছেন তিনি ৷ শুক্রবার সন্ধেয় তিনি বাড়ি পৌঁছাবেন ৷ পূর্বা এক্সপ্রেসে শুক্রবার বিকেলে হাওড়া স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছান পূর্ণম ৷

সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন প্রায় শতাধিক মানুষ। কেউ হাতে ফুলের তোড়া, কেউ আবার ‘ভারত মাতার জয়’ ধ্বনিতে ভরিয়ে তুললেন পরিবেশ ৷ বিশেষ কোনও মন্তব্য করতে না-চাইলেও পূর্ণম বলেন, “আপনাদের ভালোবাসার জন্যই আবার ফিরতে পারলাম” ৷ আবেগ ধরে রাখতে পারেননি তাঁর পরিবারের সদস্যরা। স্টেশনে দাঁড়িয়ে তাঁর পরিবারের সদস্য বললেন, “আজ খুব ভালো লাগছে। আমাদের দেশের ছেলে, বাংলার জওয়ান, নিজের মাটিতে ফিরছে। আজকের দিনটা যেন উৎসবের।”

এ দিন স্টেশনে পূর্ণমকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, রিষড়া পুরসভার চেয়ারপার্সন বিজয় সাগর মিশ্র ৷ ছেলেকে আনতে হাওড়া স্টেশনে হাজির ছিলেন পূর্ণমের বাবা ভোলানাথ সাউ ৷ ট্রেন থেকে নামতেই পূর্ণমকে জড়িয়ে ধরেন তিনি ৷ এ দিন মালা ও জাতীয় পতাকায় পূর্ণমকে বরণ করে নেওয়া হয় হাওড়া স্টেশনে ৷ তাঁকে নিরাপদে বের করতে হিমশিম খেতে হয় বাহিনীকে ৷

হাওড়া স্টেশন থেকে গাড়িতে সোজা রিষড়া শহরের উদ্দেশে রওনা দেন তাঁরা ৷ রিষড়া পৌঁছে বাঘ খাল থেকে হুড খোলা গাড়িতে করে শোভাযাত্রা করে হরিসভার বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হবে বিএসএফ জওয়ানকে ৷ পূর্ণম কুমার সাউকে স্বাগত জানাতে রিষড়া জিটি রোডে ‘পূর্ণম সুস্বাগতম’ লেখা বিশাল গেট করা হয়েছে ৷

অন্যদিকে, স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় বসে আছেন স্ত্রী রজনী সাউ ৷ 31 মার্চ পাঠানকোটের ফিরোজপুরে বিএসএফ ক্যাম্পে ডিউটিতে গিয়েছিলেন পূর্ণম ৷ মাঝের প্রায় দু’মাসে পূর্ণমের পাকিস্তানি রেঞ্জার্সদের হাতে বন্দি হওয়া, পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, ভারতের ‘অপারেশন সিঁদুর’, ও তার জেরে পূর্ণমের দেশে ফেরার সম্ভাবনায় প্রশ্নচিহ্ন – এত বাধা বিপত্তির পর স্বামীর দেখা পাওয়ার আনন্দে আত্মহারা রজনী ৷

পূর্ণমকে স্বাগত জানাতে তাঁর বাড়ি তো বটেই, গোটা রিষড়া আলোয় সেজে উঠেছে ৷ রিষড়া স্টেশন রোড জুড়ে পূর্ণম কুমার সাউয়ের বড়-বড় পোস্টার ৷ বিএসএফ জওয়ানকে স্বাগত জানাতে আতশবাজির ব্যবস্থাও করা হয়েছে ৷

অন্যদিকে, ছেলেকে আবার দেখার আশায় প্রহর গুনছেন বিএসএফ জওয়ানের মা ৷ জানালেন, ছেলে ফেরার পর আবারও দেশসেবার কাজে পাঠাবেন ৷ তাঁর স্ত্রী রজনী বলেন, “আজকে তেইশ তারিখ ৷ ঠিক একমাস আগে পূর্ণম পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হয়েছিলেন ৷ আজ আমাদের কাছে দীপাবলির মতোই আনন্দের দিন ৷ আমরা কেক কেটে ছোট্ট একটা সেলিব্রেশন করব ৷ ওনার কাছে কোনও ফোন না-থাকায় যোগাযোগ করতে পারছি না ৷ কখন আসবেন বুঝতেও পারছি না ৷ তবে, ওনার পছন্দ মতো লুচি, তরকারি ও মিষ্টির আয়োজন করা হয়েছে ৷”

উল্লেখ্য, গত 23 এপ্রিল ভুল করে সীমান্তের ওপারে পাকিস্তান ঢুকে পড়েন পূর্ণম কুমার সাউ ৷ সেখানেই ঘুমিয়ে পড়েছিলেন ৷ তখন তাঁকে তুলে নিয়ে যায় পাক রেঞ্জার্স ৷ এরপর বিএসএফের তরফে ফ্ল্যাগ মিটিং শুরু হয় জওয়ানকে ফেরাতে ৷ কিন্তু, এরই মাঝে ভারতের ‘অপারেশন সিঁদুর’ পূর্ণমের ঘরে ফেরা নিয়ে প্রশ্ন তুলে দেয় ৷ তবে, গত 11 মে সংঘর্ষ বিরতি ঘোষণা হতেই, 14 মে আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরেন পূর্ণম ৷

মাঝে 7 দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ সেখানে তাঁর শারীরিক পরীক্ষা করা হয় ৷ মানসিকভাবে কতটা অত্যাচারিত হয়েছিলেন, তা জানার চেষ্টা করে বিএসএফ ৷ সেই সবের পর অবশেষে বাড়িতে ফিরছেন পূর্ণম কুমার সাউ ৷ আপাতত বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাবেন ৷ তারপর আবারও দেশ রক্ষার কাজে যোগ দেবেন বিএসএফের কনস্টেবল পূর্ণম ৷

 

সিঙ্গুরের বুকে Unisex Selun, আকর্ষণীয় অফার পেতে আজই আসুন

You Might Also Like

উত্তরপাড়ায় ‘যোগীরাজের ওষুধ’ হুঁশিয়ারি, আইনশৃঙ্খলা ফেরানর প্রতিশ্রুতি বিজেপি প্রার্থী দীপাঞ্জনের

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, সিসিটিভি প্রকাশের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর

তারকেশ্বরে বিজেপি কর্মী আক্রান্ত, গ্রেপ্তারের দাবিতে থানায় ঘেরাও

চন্দননগরে ৯৫% ভোটিংয়ের দাবি, আত্মবিশ্বাসী ইন্দ্রনীল সেন

আলিগোড়ি বাসুদেবপুরে ১১তম তিরন্দাজ প্রতিযোগিতা, ৮–১০ জেলার ১৪০ প্রতিযোগীর অংশগ্রহ

TAGGED:armyBijay sagar mishrabsfindia pak warindian armypurnamkumarshawrishra
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article ‍বঙ্গের রাজভবনে কি এবার বদল আসন্ন? সূত্র কি বলছে!
Next Article আসন্ন শ্রাবনী মেলা প্রসঙ্গে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো সিঙ্গুরে

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

মোবাইল নয়, মাঠে আসুক নতুন প্রজন্ম—ইন্টার ক্লাব প্রতিযোগিতায় বার্তা কোচ প্রলয় প্রামাণিকের
সিঙ্গুর
গ্যাস সংকটের আতঙ্ক! ব্যান্ডেলে ইন্ডাকশন ওভেন কেনার হিড়িক, দুদিনে বিক্রি ৭০–৮০টি
সিঙ্গুর
নতুন দায়িত্বে আইসি প্রদীপ কুমার দাঁন, শুভেচ্ছা জানাতে থানায় তৃণমূল যুব নেতা অভীক ঘোষ
সিঙ্গুর
হুগলির সিঙ্গুরে আধুনিক মলমূত্র পরিশোধন কেন্দ্র চালু
সিঙ্গুর
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?