singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: শিক্ষকদের সেমিনার কলকাতায়
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খবর

শিক্ষকদের সেমিনার কলকাতায়

Last updated: May 29, 2025 12:36 pm
By Singur TV Desk 2 Min Read
Share
SHARE

শিক্ষকদের সেমিনার কোলকাতায়

সিঙ্গুর টিভি নিউজ ওয়েবডেস্ক : মঙ্গলবার কলকাতার রামমোহন লাইব্রেরি হলে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র‍্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী সহ সকলের জন্য গ্রুপ মেডিকেল পলিসি ভরসার সেমিনার আয়োজিত হলো। সেমিনারের মুখ্য সহযোগিতায় ছিলেন ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুরেন্স ও টিপিএ হেরিটেজ।

বীমা সংস্থার পক্ষে ডিজিএম উমাকান্ত লেংকা সহ আরও অনেক আধিকারিক ও হেরিটেজ টিপিএ এর রিজিওনাল ম্যানেজার পঙ্কজ কুমার সিংহ সহ অনেকেই উপস্থিত ছিলেন । এদিন মূলতঃ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা নেতৃত্ব ও ভরসা কনভেনার শতাধিক সদস্যদের নিয়ে ওয়ার্কশপ কাম সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়। ভরসায় ৮ লাখ টাকার স্বাস্থ্যবীমা ও ৩০লাখ টাকার দুর্ঘটনা জনীত বীমার সুযোগ, পলিসি সম্বন্ধে বিস্তারিত আলোচনা সহ নিয়মকানুন ও সচেতনতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে সবচেয়ে বেশি পলিসি গ্রাহক সংগ্রহ করায় উত্তর ২৪ পরগণা জেলাকে পুরস্কৃত করা হয়। সংগঠন এর পক্ষে উপস্থিত ছিলেন রাজ্য কনভেনার জয় প্রকাশ দাস, রাজ্য সভাপতি মনোজ কুমার মন্ডল, রাজ্য সম্পাদক চন্দন গরাই সহ বহু জেলা থেকে আগত রাজ্য নেতৃত্ব ও কনভেনাররা। আগামীতে উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে শিলিগুড়িতে আরও একটা রাজ্যস্তরীয় ভরসা সেমিনার আয়োজিত হবে।


ভরসা এর রাজ্য কনভেনর তথা সংগঠনের রাজ্য কোষাধ্যক্ষ জয় প্রকাশ দাস জানান – স্বাস্থ্যবীমার সুবিধা ও প্রয়োজনীয়তা নিয়ে শিক্ষক শিক্ষিকাদের সচেতন করাই ছিল মূল উদ্দেশ্য।

সংগঠনের সদস্যদের জন্য যে গ্রুপ হেলথ ইন্সুরেন্স পলিসি *ভরসা* আনা হয়েছে তার নানা সুবিধা নিয়ে আলোচনা হয়। ভরসা থেকে প্রচুর শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী উপকৃত হয়েছেন, তাও তুলে ধরা হয়। প্রতিনিয়ত চিকিৎসার ব্যয়বহুল হতে থাকলেও ভরসা-তে কেন এত কম প্রিমিয়াম, তার কারণও ব্যাখ্যা করা হয়। বর্তমানে এখনও প্রচুর মানুষ আছেন যারা ইন্সুরেন্স এর বাইরে, তাই এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব বোঝাতে অনেকটাই সফল এই সেমিনার।

You Might Also Like

নারী নিরাপত্তা ইস্যুতে মুখোমুখি দুই শিবির, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

রামপুরহাটে সমকামী সম্পর্ক, ৪ বছরের দাম্পত্যে ইতি

১৫ বছরের শাসনে কর্মসংস্থান কোথায়? চন্ডীতলায় প্রশ্ন তুলল বিজেপি

বেগমপুরের ঐতিহ্যশালী তাঁত শিল্প ধ্বংসের পথে, নতুন প্রজন্ম মুখ ফিরিয়ে নিচ্ছে

মাধ্যমিক পরীক্ষা ২০২৬: চণ্ডীতলায় পরীক্ষার্থীদের পাশে বিজেপির মানবিক উদ্যোগ

TAGGED:seminar at kolkatateachersvarosa
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article প্রেমিকের পুরুষাঙ্গ’কে কে*টে রীতিমতো রান্না করলেন সঙ্গী! খেলেন নৈশভোজ! কারণ শুনলে আতঙ্কিত হবেন আপনিও
Next Article ‘ইসলামের অনেক আগেই সনাতন ধর্ম ছিল’, বিজেপির সংখ্যালঘু মোর্চা‌র সভাপতির বক্তব্যে হইচই!

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

তৃণমূলের অন্দরে ক্ষোভের সুর! প্রাক্তন কর্মীর বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য
পশ্চিমবঙ্গ
ডানকুনিতে ফের ‘এসআইআর আতঙ্কে’ মৃত্যুর অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য
পশ্চিমবঙ্গ
মানবিক বার্তায় জন্মদিন উদযাপন, শিশুদের সঙ্গে বিশেষ মুহূর্ত সৌম্যদীপ পাকিরার
সিঙ্গুর
পরিবেশ প্রশ্নে সরব ডানকুনি, গাছ কাটার অভিযোগে নড়েচড়ে বনদপ্তর
অন্যান্য
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?