singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: বিশ্ব ইজতেমার প্রস্তুতির মাঝেই দাদপুরে হুমায়ুন কবিরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খবর

বিশ্ব ইজতেমার প্রস্তুতির মাঝেই দাদপুরে হুমায়ুন কবিরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা

Last updated: December 31, 2025 2:51 pm
By Sourav Adak 2 Min Read
Share
SHARE

দাদপুরে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে ঘিরে উত্তেজনা, কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগান

হুগলি | সিঙ্গুর টিভি নিউজডেস্ক | বুধবার | ৩১ ডিসেম্বর ২০২৫

হুগলির দাদপুরে তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হলো ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরকে কেন্দ্র করে। বুধবার বেলা সওয়া ১২টা নাগাদ দাদপুরে পৌঁছনোর পরই একদল উত্তেজিত বিক্ষোভকারীর মুখোমুখি হন তিনি। অভিযোগ, তাঁকে দেখামাত্রই কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করে বিক্ষোভকারীরা।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ভিড়ের মধ্য থেকে হুমায়ুন কবীরকে লক্ষ্য করে ‘বিজেপির দালাল’ বলে কটূক্তি করা হয় বলেও অভিযোগ। এর জেরেই মুহূর্তের মধ্যে বচসা হাতাহাতিতে রূপ নেয়। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দাদপুর থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড়সড় কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় কিছু সময়ের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ঘটনার পর হুমায়ুন কবীরের অভিযোগ, তৃণমূল কংগ্রেসেরই কিছু কর্মী পরিকল্পিতভাবে তাঁর উপর চড়াও হন এবং তাঁর সঙ্গে অসভ্য আচরণ করেন। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ২ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত হুগলির দাদপুরে মুসলিমদের বৃহৎ ধর্মীয় সমাবেশ ‘বিশ্ব ইজতেমা’ অনুষ্ঠিত হওয়ার কথা। সেই উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে এ দিন দাদপুরে গিয়েছিলেন হুমায়ুন কবীর। আর সেই প্রস্তুতির মধ্যেই তাঁকে ঘিরে এই রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

 

#Dadpur #HooghlyNews #HumayunKabir #TMC #PoliticalTension #BishwaIjtema #WestBengalPolitics

Tom Tom Restrurant
বিজ্ঞাপন 👉 9163016778
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

You Might Also Like

নারী নিরাপত্তা ইস্যুতে মুখোমুখি দুই শিবির, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

রামপুরহাটে সমকামী সম্পর্ক, ৪ বছরের দাম্পত্যে ইতি

১৫ বছরের শাসনে কর্মসংস্থান কোথায়? চন্ডীতলায় প্রশ্ন তুলল বিজেপি

বেগমপুরের ঐতিহ্যশালী তাঁত শিল্প ধ্বংসের পথে, নতুন প্রজন্ম মুখ ফিরিয়ে নিচ্ছে

মাধ্যমিক পরীক্ষা ২০২৬: চণ্ডীতলায় পরীক্ষার্থীদের পাশে বিজেপির মানবিক উদ্যোগ

TAGGED:Dadpur news todayHooghly political clashTMC expelled MLAদাদপুর উত্তেজনাবিশ্ব ইজতেমা দাদপুরহুমায়ুন কবির
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article ভোটার তালিকায় নাম তুলতে এসে চোখের জল—সিঙ্গুর বিডিও অফিসে মানবিক সংকট
Next Article বছরের শেষ দিনে চড়ুইভাতি পার্কে পিকনিকের উন্মাদনা, আনন্দে মাতোয়ারা সিঙ্গুর

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

তৃণমূলের অন্দরে ক্ষোভের সুর! প্রাক্তন কর্মীর বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য
পশ্চিমবঙ্গ
ডানকুনিতে ফের ‘এসআইআর আতঙ্কে’ মৃত্যুর অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য
পশ্চিমবঙ্গ
মানবিক বার্তায় জন্মদিন উদযাপন, শিশুদের সঙ্গে বিশেষ মুহূর্ত সৌম্যদীপ পাকিরার
সিঙ্গুর
পরিবেশ প্রশ্নে সরব ডানকুনি, গাছ কাটার অভিযোগে নড়েচড়ে বনদপ্তর
অন্যান্য
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?