singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: বিশ্ব ইজতেমা ঘিরে প্রশাসনিক তৎপরতা, নিরাপত্তা খতিয়ে দেখতে মাঠে মন্ত্রী ও শীর্ষ আধিকারিকরা
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
দেশপশ্চিমবঙ্গ

বিশ্ব ইজতেমা ঘিরে প্রশাসনিক তৎপরতা, নিরাপত্তা খতিয়ে দেখতে মাঠে মন্ত্রী ও শীর্ষ আধিকারিকরা

Last updated: January 2, 2026 9:22 pm
By Sourav Adak 2 Min Read
Share
SHARE

বিশ্ব ইজতেমা ঘিরে প্রশাসনিক তৎপরতা, নিরাপত্তা খতিয়ে দেখতে মাঠে মন্ত্রী ও শীর্ষ আধিকারিকরা

হুগলি :
বিশ্ব ইজতেমাকে সামনে রেখে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে হুগলিতে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া, জেলা শাসক খুরশিদ আলি কাদরী (আইএএস), অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা বিশ্ব ইজতেমা এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্স টিম, একাধিক থানা ও পুলিশ প্রশাসনের আধিকারিক, এসডিও উপস্থিত ছিলেন। তাঁরা ইজতেমা ময়দানে বসানো সিসিটিভি ক্যামেরা, নজরদারি ব্যবস্থা, প্রবেশ ও প্রস্থান পথ, ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং জরুরি পরিষেবার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের সমাগমকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা দল সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। বিশেষ নজর দেওয়া হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ, মেডিক্যাল পরিষেবা ও জরুরি উদ্ধার ব্যবস্থার উপর।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, বিশ্ব ইজতেমা চলাকালীন আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নির্দেশিকা মেনে চলতে এবং সহযোগিতা করতে। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমা সম্পন্ন করাই প্রশাসনের মূল লক্ষ্য।

 

Tom Tom Restrurant
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন 👉 9163016778

You Might Also Like

ডানকুনিতে ফের ‘এসআইআর আতঙ্কে’ মৃত্যুর অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য

চাপদানিতে তীব্র রাজনৈতিক তরজা, ২০২৬ নিয়ে সরব তৃণমূল নেতৃত্ব

অভিমানে বাড়ি ছেড়ে ১০ বছরের শিশু, পোলবা থানার টহলদারিতে মিলল সন্ধান

শেওড়াফুলিতে মারধরকাণ্ড: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পুলিশ

পশ্চিম তাজপুর স্কুলে স্বয়ং সিদ্ধা ও সচেতনতা শিবির, অংশ নিলেন ১৩৫ শিক্ষার্থী

TAGGED:Bangla News TodayDadpur Ijtema NewsHoogly Ijtema SecurityWest Bengal IjtemaWorld Ijtema Hooghly
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article শোভাযাত্রা ও সংস্কৃতির আবহে শুরু শ্রীরামপুর বইমেলা ২০২৬ | চলবে ১১ জানুয়ারি পর্যন্ত
Next Article মুখ থুবড়ে পড়েছে বিশ্ব ইজতেমার পরিবহন ব্যবস্থা! ১০–১২ কিলোমিটার হেঁটে অসুস্থ হচ্ছেন বয়স্করা

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

মানবিক বার্তায় জন্মদিন উদযাপন, শিশুদের সঙ্গে বিশেষ মুহূর্ত সৌম্যদীপ পাকিরার
সিঙ্গুর
পরিবেশ প্রশ্নে সরব ডানকুনি, গাছ কাটার অভিযোগে নড়েচড়ে বনদপ্তর
অন্যান্য
নারী নিরাপত্তা ইস্যুতে মুখোমুখি দুই শিবির, বাড়ছে রাজনৈতিক উত্তাপ
খবর
রামপুরহাটে সমকামী সম্পর্ক, ৪ বছরের দাম্পত্যে ইতি
খবর
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?