singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: হুগলির পোলবা রাজহাটে ভোটার তালিকা থেকে নাম বাদ, গ্রামের মানুষ রাস্তায় বসে প্রতিবাদ
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
পশ্চিমবঙ্গ

হুগলির পোলবা রাজহাটে ভোটার তালিকা থেকে নাম বাদ, গ্রামের মানুষ রাস্তায় বসে প্রতিবাদ

Last updated: January 20, 2026 2:50 pm
By Sourav Adak 2 Min Read
Share
SHARE

পোলবা রাজহাটে ভোটার তালিকা থেকে ৩৬৫ নাম বাদ, ভুয়াগাছি–জগৎপুরে সকাল থেকে পথ অবরোধ

পোলবা রাজহাট, হুগলি:
ভোটার তালিকা থেকে একই গ্রামের ৩৬৫ জনের নাম বাদ পড়ার অভিযোগে হুগলির পোলবা রাজহাট থানার অন্তর্গত ভুয়াগাছি–জগৎপুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সোমবার সকাল সাড়ে আটটা থেকে এলাকাবাসী পথ অবরোধে বসেন। প্রশাসনের চেষ্টায় শেষ পর্যন্ত অবরোধ ওঠে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনওরকম পূর্ব নোটিস বা যথাযথ যাচাই ছাড়াই একসঙ্গে বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই গ্রামের মানুষজন রাস্তায় নেমে অবরোধ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পোলবা থানা সহ একাধিক থানার পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি নামানো হয়েছে র‍্যাফ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছেছেন ডিএসপিডিএনটি প্রিয়ব্রত বক্সী। অবরোধ তুলতে প্রশাসনের তরফে একাধিক দফায় আলোচনা চলছে।

রাজহাট পঞ্চায়েত প্রধান ও আলিনগর বিডিও ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধন একটি চলমান ও নিয়মমাফিক প্রক্রিয়া। যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা প্রয়োজনীয় নথি জমা দিলে নির্দিষ্ট পদ্ধতিতে নাম পুনরায় অন্তর্ভুক্ত করা হবে। কোনও বৈধ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়নি বলেও দাবি প্রশাসনের।

তবে প্রশাসনিক আশ্বাস সত্ত্বেও এলাকাবাসী অবরোধ তুলে নিতে রাজি হননি। তাঁদের দাবি, দ্রুত তালিকা সংশোধন করে বাদ পড়া নামগুলির স্থায়ী সমাধান করতে হবে।

অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়েছে। প্রশাসনের অনুরোধে কেবলমাত্র অ্যাম্বুলেন্স চলাচলের অনুমতি দেওয়া হলেও, স্কুল পড়ুয়া শিশু ও দুধের গাড়ি আটকে পড়ে ভোগান্তির শিকার হয়েছে।

ভোটার তালিকা সংশোধন ঘিরে এই ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের আশ্বাসে অবরোধ কবে উঠবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

 

বিজ্ঞাপন 👉 9163016778
Tom Tom Restrurant
বিজ্ঞাপন

You Might Also Like

প্রত্যন্ত গ্রাম থেকে প্রশাসনের শীর্ষে—খানাকুলের গর্ব ডিএসপি প্রদীপ্ত বাগ

রেলগেটের যন্ত্রণা শেষ! নালিকুলে খুলে গেল ওভারব্রিজ

এসআইআর শুনানিতে ডেকে হয়রানির অভিযোগ, পান্ডুয়ায় বিস্ফোরক মন্তব্য জাতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবীর

নেতাজির ১২৯তম জন্মজয়ন্তী ও সরস্বতী পুজোতে মানবিক উদ্যোগ, শীতবস্ত্র ও খিচুড়ি ভোগ বিতরণ দাদপুর থানা পুলিশের

আইনশৃঙ্খলা জোরদারে চণ্ডীতলায় পুলিশি রুট মার্চ, বাড়ানো হলো নজরদারি

TAGGED:365 names deletedBhuyagachi JagatpurPolba RajhatRoad blockadeVoter list protestVoter list removedWest Bengal election
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article চুরি যেন রুটিন! সিঙ্গুরে ফের দোকানের তালা ভাঙা, ব্যবসায়ীদের মাথায় হাত
Next Article প্রাথমিক স্কুল বন্ধের অভিযোগের মাঝেই সিঙ্গুরে নতুন বিদ্যালয়

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

বেগমপুরের ঐতিহ্যশালী তাঁত শিল্প ধ্বংসের পথে, নতুন প্রজন্ম মুখ ফিরিয়ে নিচ্ছে
খবর
মাধ্যমিক পরীক্ষা ২০২৬: চণ্ডীতলায় পরীক্ষার্থীদের পাশে বিজেপির মানবিক উদ্যোগ
খবর ভাইরাল
পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও উপহার জাঙ্গীপাড়া থানার
খবর
পান্ডুয়ায় তৃণমূল কর্মীর অকাল প্রয়াণ, শোকস্তব্ধ এলাকা—দলীয় পতাকা নিয়ে শ্রদ্ধা জানাতে হাজির সৈয়দ রহিম নবী
খবর
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?