singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: NEET-এর পর এবার TET-এও প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিল ২৪ ঘণ্টা আগেই
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
দেশ

NEET-এর পর এবার TET-এও প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিল ২৪ ঘণ্টা আগেই

Last updated: June 27, 2026 10:26 pm
By Singur TV Desk 2 Min Read
Share
SHARE

NEET-এর পর এবার TET-এও প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিল ২৪ ঘণ্টা আগেই

মহারাষ্ট্রে পুলিশের অভিযানে সিল করা প্রশ্নপত্র উদ্ধার, ৪.২৮ লক্ষ পরীক্ষার্থী অনিশ্চয়তায়

নিজস্ব সংবাদদাতা:
NEET বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বড় ধাক্কা খেল শিক্ষা ব্যবস্থা। এবার মহারাষ্ট্রে শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) নিয়েও উঠল গুরুতর প্রশ্ন। রবিবার নির্ধারিত TET পরীক্ষা হওয়ার কথা থাকলেও, পরীক্ষার মাত্র ২৪ ঘণ্টা আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসায় শেষমেশ পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানে-ভিওয়ান্ডি এলাকায় অভিযান চালিয়ে সিল করা প্রশ্নপত্র উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটকও করা হয়েছে। প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া প্রশ্নপত্রটি আসল বলেই নিশ্চিত হয় প্রশাসন।

এরপরই মহারাষ্ট্র স্টেট এগজামিনেশন কাউন্সিল স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়। ফলে প্রায় ৪ লক্ষ ২৮ হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ আপাতত অনিশ্চয়তার মুখে পড়ে। নতুন করে পরীক্ষার দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।

এই ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষাব্যবস্থার নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা রোধে আরও কড়া নজরদারি ও প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থা জরুরি।

পুলিশ ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। কারা এই চক্রের সঙ্গে যুক্ত এবং কীভাবে প্রশ্নপত্র বাইরে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের দাবি, দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Relief Clinick
এ এস আর বিরিয়ানি

You Might Also Like

“গরিবের বালতি বেচে টাকা? পান্ডুয়ায় তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ”

গ্রীষ্মে রক্ত সংকট মোকাবিলায় হুগলি স্বাস্থ্য দফতরের উদ্যোগ, জেলা স্তরে রক্তদান শিবির

বিজেপি বিধায়কের ধাওয়া, সরকারি গাড়ি থেকে বান্ডিল বান্ডিল নথি উদ্ধার! শ্রীরামপুরে তুমুল চাঞ্চল্য

যুদ্ধের আগুনে জ্বলছে তেলের বাজার, বাড়তি খরচে নাজেহাল আমজনতা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু | ১০ ঘণ্টার ম্যারাথন জেরা শেষে বড় পদক্ষেপ ইডির

TAGGED:Bengali NewsBreaking NewsEducation NewsExam ScamMaharashtra NewsNEET ControversyPaper Leak IndiaStudent IssueTET Leak
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article পুর প্রশাসনে ক্ষোভ! পরিষেবা না পেলে পদত্যাগের হুঁশিয়ারি—কঠোর বার্তা ভাস্কর ভট্টাচার্যের

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

পুর প্রশাসনে ক্ষোভ! পরিষেবা না পেলে পদত্যাগের হুঁশিয়ারি—কঠোর বার্তা ভাস্কর ভট্টাচার্যের
খবর
তারাতলায় গোডাউন ধস: মৃত্যু, বহু শ্রমিক আটকে, মালিকের বিরুদ্ধে FIR
ভাইরাল
ভদ্রেশ্বরে বিজেপির নতুন পার্টি অফিস উদ্বোধন, বাজেটের দিনেই ডিএ ও শিল্প নিয়ে রাজনৈতিক বার্তা
পশ্চিমবঙ্গ
“সরকারকে বদনাম করার চক্রান্ত!”—উত্তরপাড়া শিবিরে বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়কের
পশ্চিমবঙ্গ
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?