চন্ডীতলা পুলিশের বড়সড় সাফল্য, জাতীয় সড়ক ১৯ থেকে চুরি যাওয়া লরি উদ্ধার, গ্রেফতার ২

Published on: November 24, 2026

চন্ডীতলা পুলিশের বড়সড় সাফল্য! চুরি যাওয়া লরি উদ্ধার, গ্রেফতার ২লা পুলিশের বড়সড় সাফল্য! চুরি যাওয়া লরি উদ্ধার, গ্রেফতার ২

জাতীয় সড়ক ১৯ থেকে চুরি যাওয়া লরি উদ্ধার, CCTV ফুটেজের সূত্র ধরে হাবড়ায় অভিযান। ধৃত দুই অভিযুক্তের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ শ্রীরামপুর আদালতের।

হুগলি, ২৪ নভেম্বর: চুরি যাওয়া লরি উদ্ধার করে বড়সড় সাফল্য পেল চন্দীতলা থানার পুলিশ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম নাসির উদ্দিন সাহাজি (৩৯) এবং মেহেবুব ইসলাম মণ্ডল (২৪)। মঙ্গলবার শ্রীরামপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২২ নভেম্বর ২০২৬ তারিখে জাতীয় সড়ক ১৯-এর কলকাতাগামী লেন থেকে একটি লরি চুরির অভিযোগ দায়ের হয় চন্দীতলা থানায়। চুরি যাওয়া লরিটির নম্বর WB89C5539। লাক্স কোজি সংলগ্ন এলাকায় এই চুরির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে চন্দীতলা থানার পুলিশ। তদন্তকারী আধিকারিক এসআই সৌমিক ঘোষের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ডানকুনি ও বালি টোল প্লাজার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেই ফুটেজের সূত্র ধরেই অপরাধে ব্যবহৃত একটি মারুতি আরটিগা গাড়ির সন্ধান পান তদন্তকারীরা।

এরপর বারাসত পুলিশ জেলার অধীন দেগঙ্গা থানার অন্তর্গত হাবড়া এলাকায় অভিযান চালায় চন্দীতলা থানার পুলিশ। সেখান থেকেই এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাসির উদ্দিন সাহাজি ও মেহেবুব ইসলাম মণ্ডল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্তদের ব্যবহৃত মারুতি আরটিগা গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া লরিটিও।

ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হলে আদালত চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এই চুরির ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, কিংবা কোনও সংগঠিত চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত ও তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

চন্দীতলা পুলিশের এই সাফল্যে জাতীয় সড়কে গাড়ি চুরির তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে বলে মনে করা হচ্ছে।

 

👔 পোশাকে আপনার নিজস্ব স্টাইল, ডিজাইনে আপনার পছন্দ—বিশ্বজয়ন্তী! ✨
ডিজাইনার পোশাক থেকে শুরু করে রেডিমেড, কাস্টম টেইলরিং ও উন্নত মানের ফ্যাব্রিকস—সবকিছুর জন্য এক ঠিকানা বিশ্বজয়ন্তী।
আপনার পছন্দ ও মাপ অনুযায়ী পোশাকে দিন নিজের স্টাইলের ছোঁয়া। 🧵✂️
📍 ঠিকানা: স্বর্ণপ্রভা মল্লিক রোড, সিঙ্গুর, হুগলী – ৭১২৪০৯
📌 সিঙ্গুর ক্লাবের সংলগ্নে, মহামায়া স্কুলের বিপরীতে
📞 যোগাযোগ: 9674855556
বিশ্বজয়ন্তী — ডিজাইনার | রেডিমেড | কাস্টম টেইলরিং | ফ্যাব্রিকস

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ডানকুনিতে বেঙ্গল ক্যান্সার সেন্টার উদ্বোধন, চালু মোবাইল ক্যান্সার অ্যাওয়ারনেস ইউনিট

হরিপালে ৩০১টি বুথের কর্মীদের নিয়ে বিশাল বিজয়া সম্মেলনী, প্রায় ৫৫০ জনের মধ্যাহ্নভোজের আয়োজন বিধায়ক মধুমিতা ঘোষের

পুরশুড়ায় কৃষক সভায় বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, ১৩ তারিখে ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা | West Bengal News

লিলুয়ার জুয়েলার্সে সোনার গয়না চুরির অভিযোগ, কামারকুন্ডু জিআরপির তৎপরতায় চলন্ত ট্রেন থেকে আটক মহিলা

বিজেপির ক্ষমতায় আসার নেপথ্যে কর্মীদের আত্মত্যাগ, মন্ত্রীদের উদ্দেশে বার্তা—দুর্দিনের সৈনিকদের ভুলে গেলে চলবে না

তারকেশ্বরে অসহায় অপর্ণা ঘোড়ুই, দুই সন্তানের জন্য মানবিক আবেদন