singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: রেলগেটের যন্ত্রণা শেষ! নালিকুলে খুলে গেল ওভারব্রিজ
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
পশ্চিমবঙ্গ

রেলগেটের যন্ত্রণা শেষ! নালিকুলে খুলে গেল ওভারব্রিজ

Last updated: February 10, 2026 8:51 am
By Sourav Adak 2 Min Read
Share
SHARE

নালিকুলে স্বস্তির খবর! ১৪ নম্বর রেলগেট বন্ধ, চালু বহু প্রতীক্ষিত ওভারব্রিজ

নালিকুল | হুগলি :

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। অবশেষে নালিকুল ১৪ নম্বর রেলগেট স্থায়ীভাবে বন্ধ করে সম্পূর্ণরূপে চালু হয়ে গেল বহু প্রতীক্ষিত ওভারব্রিজ। এর ফলে রেলগেটে দীর্ঘক্ষণ আটকে থাকার দুর্ভোগ থেকে মুক্তি পেল নালিকুল ও পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার নিত্যযাত্রী।

নালিকুল ফ্লাইওভার
চিত্রগ্রাহক: Lifestyle Addiction

এতদিন ট্রেন চলাচলের সময় রেলগেট বন্ধ থাকলেই তৈরি হতো ব্যাপক যানজট। অ্যাম্বুলেন্স, স্কুলবাস, অফিসগামী মানুষ—সকলকেই চরম ভোগান্তির মুখে পড়তে হতো। নতুন ওভারব্রিজ চালু হওয়ায় সেই সমস্যা এখন অতীত।
স্থানীয় বাসিন্দাদের মতে, এই ওভারব্রিজ নালিকুলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করল। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে জরুরি পরিষেবা—সব ক্ষেত্রেই গতি আসবে বলে আশা প্রকাশ করছেন তাঁরা।

তবে এই ওভারব্রিজ চালু হওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই.

 

https://www.facebook.com/share/r/1AcoQMmyU8/

রাজনৈতিক টানাপোড়েন ও টালবাহানা চলছিল। একাধিক মানুষের মধ্যে ক্ষোভও ছিল। অনেকেই আশঙ্কা করছিলেন, উদ্বোধন নিয়েই শুরু হবে কেন্দ্র-রাজ্য তরজা—যেমনটা আগেই দেখা গিয়েছিল কামারকুন্ডু ফ্লাইওভারের ক্ষেত্রে, যেখানে দু’বার করে উদ্বোধন ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল।

নালিকুল ফ্লাইওভার
চিত্রগ্রাহক: Lifestyle Addiction

কিন্তু সেই সব জল্পনার অবসান ঘটিয়ে, কোনো রকম বাগাড়ম্বর ছাড়াই নালিকুল ওভারব্রিজ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কেউ কেউ বলছেন, সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সফরের দিন, অর্থাৎ ২৮শে জানুয়ারি থেকেই জনস্বার্থে এই ফ্লাইওভার চালু করা হয়।

সবচেয়ে বড় কথা—এবার সময় বাঁচবে, প্রাণ বাঁচবে। আর রেলগেটে আটকে মুমূর্ষু রোগীর মৃত্যুর আশঙ্কা থাকবে না। জরুরি পরিষেবার গতি বাড়বে, কমবে দুর্ঘটনার ঝুঁকি।
নালিকুলের উন্নয়নের পথে এটি নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ ধাপ।

 

বিজ্ঞাপনের জন্যে যোগাযোগ করুন 👉 9163016778
বিজ্ঞাপন 👉 9163016778
বিজ্ঞাপন
Tom Tom Restrurant

You Might Also Like

তিলজলায় বুলডোজার অ্যাকশন! নবান্ন বৈঠকের পর অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ শুভেন্দুর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু | ১০ ঘণ্টার ম্যারাথন জেরা শেষে বড় পদক্ষেপ ইডির

উন্নয়ন বনাম দুই ফুল—চন্ডিতলায় বাম প্রার্থীর বার্তা

নির্বাচনের সুযোগে ধুপগুড়িতে অবৈধ বালি লুট, তলিয়ে যাচ্ছে চাষের জমি

পোলবায় পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১, নির্বাচনের আগে বড় নাশকতা ভেস্তে গেল

TAGGED:Hooghly Overbridge News West Bengal Infrastructure NewsNalicul Rail Gate 14Nalikul Overbridgeনালিকুল ওভারব্রিজনালিকুল রেলগেট বন্ধ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও উপহার জাঙ্গীপাড়া থানার
Next Article প্রত্যন্ত গ্রাম থেকে প্রশাসনের শীর্ষে—খানাকুলের গর্ব ডিএসপি প্রদীপ্ত বাগ

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

নকশালবাড়িতে অবৈধ দোকান বন্ধের দাবি, প্রশাসনকে কড়া হুঁশিয়ারি
অন্যান্য খবর
২০ হাজার ভোটে জেতা আসন এবার কি কঠিন চ্যালেঞ্জে
সিঙ্গুর
আলু ইস্যুতে রাজনৈতিক তরজা তুঙ্গে: তৃণমূলের ‘মায়াকান্না’ অভিযোগে বিজেপিকে নিশানা
সিঙ্গুর
শ্রীরামপুরে তৃণমূলের শক্তি প্রদর্শন, বিরোধীদের তীব্র আক্রমণ তন্ময় ঘোষের
খবর
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?