singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: চাঁপাডাঙায় দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
পশ্চিমবঙ্গ

চাঁপাডাঙায় দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

Last updated: May 20, 2026 12:25 pm
By Sourav Adak 2 Min Read
Share
SHARE

চাঁপাডাঙায় দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

অপরাধের ছক কষছিল ধৃতরা? তদন্তে তারকেশ্বর থানার পুলিশ

সিঙ্গুর টিভি নিউজ ওয়েবডেস্ক : হুগলির চাঁপাডাঙা এলাকায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করল তারকেশ্বর থানার পুলিশ। পরে তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র। ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০ মে ২০২৬, তারকেশ্বর থানায় আয়োজিত সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শৈলাজা দাস।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ মে চাঁপাডাঙা এলাকার কাছে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে বলে খবর পায় পুলিশ। এরপরই তারকেশ্বর থানার একটি দল দ্রুত এলাকায় পৌঁছে শোভন জানা নামে এক ব্যক্তিকে আটক করে।

জিজ্ঞাসাবাদ ও তল্লাশির সময় ধৃতের ব্যবহৃত স্কুটি এবং ডিকি থেকে একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে দাবি পুলিশের। এরপরই শোভন জানাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তকারীদের দাবি, জেরার সময় শোভন জানা স্বীকার করে যে ওই অস্ত্র ব্যবহার করে কোনও অপরাধমূলক কাজের পরিকল্পনা চলছিল। তার বয়ানের ভিত্তিতে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল রিন্টু কোবি এবং আশিম কুমার জামদার।

পুলিশ জানিয়েছে, তিনজনই চাঁপাডাঙা এলাকার বাসিন্দা। ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে এবং তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার শৈলাজা দাস জানান, উদ্ধার হওয়া অস্ত্রটির কোনও বৈধ লাইসেন্স ছিল না। ফলে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

তবে ঠিক কী উদ্দেশ্যে এই অস্ত্র রাখা হয়েছিল বা কোনও বড় অপরাধের পরিকল্পনা ছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। আপাতত তদন্তে কোনও রাজনৈতিক যোগের প্রমাণ মেলেনি বলেও জানিয়েছে প্রশাসন।

ধৃতদের মধ্যে শোভন জানা ও রিন্টু কোবির বয়স ৩১ বছর এবং আশিম কুমার জামদারের বয়স ৩৩ বছর বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

You Might Also Like

বিজেপি বিধায়কের ধাওয়া, সরকারি গাড়ি থেকে বান্ডিল বান্ডিল নথি উদ্ধার! শ্রীরামপুরে তুমুল চাঞ্চল্য

হুগলীতে প্রশাসনিক মহাবৈঠক, উপস্থিত ১৬ বিধায়ক-সহ শীর্ষ আধিকারিকরা

“আমার একটাই শেষ বক্তব্য, রাজ্যের মানুষকে নিরাপত্তা দিন” : মমতা

তিলজলায় বুলডোজার অ্যাকশন! নবান্ন বৈঠকের পর অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ শুভেন্দুর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু | ১০ ঘণ্টার ম্যারাথন জেরা শেষে বড় পদক্ষেপ ইডির

TAGGED:Bengal Crime NewsHooghly NewsIllegal Arms RecoveryTarakeswar Newsঅস্ত্র উদ্ধারগ্রেপ্তার ৩চাঁপাডাঙাতারকেশ্বরতারকেশ্বর থানাদেশি বন্দুকপুলিশ অভিযানহুগলী খবর
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article হুগলীতে প্রশাসনিক মহাবৈঠক, উপস্থিত ১৬ বিধায়ক-সহ শীর্ষ আধিকারিকরা
Next Article বিজেপি বিধায়কের ধাওয়া, সরকারি গাড়ি থেকে বান্ডিল বান্ডিল নথি উদ্ধার! শ্রীরামপুরে তুমুল চাঞ্চল্য

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

যুদ্ধের আগুনে জ্বলছে তেলের বাজার, বাড়তি খরচে নাজেহাল আমজনতা
দেশ
কলকাতা হাইকোর্টে কালো কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়! নতুন ভূমিকায় ফের আন্দোলনের ময়দানে
খবর
নকশালবাড়িতে অবৈধ দোকান বন্ধের দাবি, প্রশাসনকে কড়া হুঁশিয়ারি
অন্যান্য খবর
২০ হাজার ভোটে জেতা আসন এবার কি কঠিন চ্যালেঞ্জে
সিঙ্গুর
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?