singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: চুঁচুড়া সদর হাসপাতালে পরপর নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
পশ্চিমবঙ্গ

চুঁচুড়া সদর হাসপাতালে পরপর নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য

Last updated: October 26, 2025 3:51 pm
By Singur TV Desk 2 Min Read
Share
SHARE

চুঁচুড়া সদর হাসপাতালে পরপর নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য

সিঙ্গুর টিভি নিউজ ওয়েভডেস্ক, চুঁচুড়া:

চুঁচুড়া সদর হাসপাতালে পরপর দুই নবজাতকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের পক্ষ থেকে উঠেছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ।

জানা গেছে, রাজহাট কড়লার বাসিন্দা সুপ্রিয়া চ্যাটার্জী ২৩ অক্টোবর প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন চুঁচুড়া সদর হাসপাতালে। পরের দিন রাতে তিনি একটি ফুটফুটে সন্তান প্রসব করেন। কিন্তু জন্মের কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা জানান, শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং তাকে দ্রুত SNCU-তে ভর্তি করতে হবে।

অন্যদিকে, বাঁশবেড়িয়ার ইসলামপাড়ার বাসিন্দা রুকসার পারভিন-ও ২৪ অক্টোবর রাতে একই হাসপাতালে ভর্তি হন প্রসব যন্ত্রণা নিয়ে। পরদিন সকালে তিনি একটি সন্তান জন্ম দেন। তার সন্তানকেও SNCU বিভাগে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে শনিবার সকালে হাসপাতাল সূত্রে জানা যায়, দুই নবজাতকেরই মৃত্যু হয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে দুই পরিবার। তাদের অভিযোগ,
“সব রিপোর্ট স্বাভাবিক ছিল, চিকিৎসকরাও জানিয়েছিলেন মা ও শিশু উভয়েই সুস্থ। কিন্তু ভর্তি করার পর সন্তানকে নিয়ে যাওয়ায় অকারণ দেরি হয়েছিল।”

পরিবারের আরও অভিযোগ, এদিন সকালে আরও দুই নবজাতকের মৃত্যু হয়েছে হাসপাতালে। ক্রমাগত প্রসূতি মায়েদের অন্যত্র স্থানান্তর করা হচ্ছে। তাদের দাবি, এই মৃত্যুগুলির পেছনে রয়েছে হাসপাতালের চিকিৎসার গাফিলতি।

ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চুঁচুড়া সদর হাসপাতালে। উত্তেজিত পরিবার ও আত্মীয়দের সামলাতে হাজির হয় চুঁচুড়া থানার পুলিশ। পরে পরিবারের পক্ষ থেকে হাসপাতাল সুপারের উদ্দেশ্যে ওয়ার্ড মাস্টারের হাতে একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়।

পরিবারের আক্ষেপ,
“এত বড় ঘটনা ঘটল, এতগুলো শিশু মারা গেল, তবু সুপারের সঙ্গে যোগাযোগ করা গেল না। বারবার ফোন করেও পাওয়া যায়নি।”

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

 

Tom Tom Restrurant

You Might Also Like

হুগলীতে প্রশাসনিক মহাবৈঠক, উপস্থিত ১৬ বিধায়ক-সহ শীর্ষ আধিকারিকরা

“আমার একটাই শেষ বক্তব্য, রাজ্যের মানুষকে নিরাপত্তা দিন” : মমতা

তিলজলায় বুলডোজার অ্যাকশন! নবান্ন বৈঠকের পর অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ শুভেন্দুর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু | ১০ ঘণ্টার ম্যারাথন জেরা শেষে বড় পদক্ষেপ ইডির

উন্নয়ন বনাম দুই ফুল—চন্ডিতলায় বাম প্রার্থীর বার্তা

TAGGED:adm hooghlychild deathChildrendistrict magistrate of hooghly
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article বারাসাতের কালী পূজাকে হেরিটেজ পূজার সম্মান দিতে ইউনেস্কোর দরবারে হিন্দুমহাসভা
Next Article বাবা মায়ের আস্থা রক্ষা করলো তারকেশ্বর থানার পুলিশ

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

যুদ্ধের আগুনে জ্বলছে তেলের বাজার, বাড়তি খরচে নাজেহাল আমজনতা
দেশ
কলকাতা হাইকোর্টে কালো কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়! নতুন ভূমিকায় ফের আন্দোলনের ময়দানে
খবর
নকশালবাড়িতে অবৈধ দোকান বন্ধের দাবি, প্রশাসনকে কড়া হুঁশিয়ারি
অন্যান্য খবর
২০ হাজার ভোটে জেতা আসন এবার কি কঠিন চ্যালেঞ্জে
সিঙ্গুর
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?