সিঙ্গুরে ৯ মহিষবোঝাই গাড়ি আটক, গ্রেফতার ৩ | মধ্যরাতে পুলিশের অভিযান

Published on: August 24, 2026

সিঙ্গুরে মধ্যরাতে মহিষবোঝাই গাড়ি আটক, গ্রেফতার ৩

সিঙ্গুর: রবিবার মধ্যরাতে সিঙ্গুর থানার পুলিশের অভিযানে মহিষবোঝাই একটি ৬ চাকার গাড়ি আটক করা হয়। রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে এসআই সমিত সাম বাহিনী নিয়ে ভোলা গির্জার কাছে অভিযান চালিয়ে WB 57 C 5797 নম্বরের গাড়িটি আটক করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটিতে মোট ৯টি মহিষ ছিল। অভিযোগ, মহিষগুলিকে অত্যন্ত নিষ্ঠুর ও অনুপযুক্ত পরিস্থিতিতে করে ডানকুনির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর পুলিশ গাড়িটি ও মহিষগুলিকে যথাযথ জব্দ তালিকা তৈরি করে আটক করে।

ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন জামশেদ খান (৫০), বাড়ি পাইকপাড়া, চিৎপুর, উত্তর ২৪ পরগনা; সইফুল মণ্ডল (২৯), বাড়ি নতুনহাট, বাকুলতলা থানা, দক্ষিণ ২৪ পরগনা এবং সফরুদ্দিন খান (৩৬), বাড়ি ১৪এ, লকগেট রোড, চিৎপুর।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় সিঙ্গুর থানায় মামলা নম্বর ৪৯৩/২৬, তারিখ ২৩ আগস্ট ২০২৬ রুজু হয়েছে। মামলায় ভারতীয় ন্যায় সংহিতার ৩০৩(২), ৩১৭(২), ৬১(২) ধারা এবং Prevention of Cruelty to Animals Act-এর ১১(১)(ডি) ধারা প্রয়োগ করা হয়েছে।

ঘটনায় উদ্ধার হওয়া ৯টি মহিষের পরবর্তী ব্যবস্থা এবং গাড়িটির বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now