সিঙ্গুরে ১১২ জরুরি পরিষেবা নিয়ে পড়ুয়ার অভিযোগ, প্রশাসনের তৎপরতা
সিঙ্গুর টিভি নিউজ ওয়েব ডেস্ক , ২৫ আগস্ট: সিঙ্গুরে জাতীয় জরুরি পরিষেবার নম্বর ১১২ নিয়ে দশম শ্রেণির এক পড়ুয়ার অভিযোগের পর বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে প্রশাসন। পড়ুয়ার অভিযোগ ছিল, নির্দিষ্ট কিছু মোবাইল নেটওয়ার্ক থেকে ১১২ নম্বরে যোগাযোগ করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
বিষয়টি সামনে আসার পর সিঙ্গুর টিভি নিউজের সম্পাদক সৌরভ আদক নিজেও ১১২ নম্বরে কল করে বিষয়টি যাচাই ও অভিযোগ জানান। পাশাপাশি পড়ুয়ার অভিযোগটি সংশ্লিষ্ট প্রশাসনিক মহলের নজরে আনা হয়।
প্রশাসনের পক্ষ থেকে সিঙ্গুর টিভি নিউজের সঙ্গে যোগাযোগ করে জানানো হয়েছে, বিষয়টি ইতিমধ্যেই পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রাথমিকভাবে নেটওয়ার্ক-সংক্রান্ত সমস্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব সমস্যার সমাধানের চেষ্টা চলছে।
প্রশাসনের লক্ষ্য, জরুরি পরিষেবার ১১২ নম্বর যাতে সব ধরনের মানুষের কাছে নির্বিঘ্নে পৌঁছে যায় এবং কোনও নাগরিক জরুরি পরিস্থিতিতে পরিষেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা।
একজন স্কুলপড়ুয়ার অভিযোগ থেকে বিষয়টি প্রশাসনের নজরে আসায় জনস্বার্থে অভিযোগ জানানোর গুরুত্বও নতুন করে সামনে এসেছে। এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপে ১১২ পরিষেবা কতটা স্বাভাবিক হয়, সেদিকেই নজর সাধারণ মানুষের।

8697937345









