ধানিয়াখালি থানার পুলিশের বড় সাফল্য: উদ্ধার ৬০টি চুরি যাওয়া মোবাইল, মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল

Published on: September 7, 2026

চুরি যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল ধানিয়াখালি থানার পুলিশ

আজ সকালে হুগলি গ্রামীণ পুলিশ জেলার উদ্যোগে ধানিয়াখালি থানায় সফলভাবে আয়োজন করা হয় ‘ফিরে পাওয়া’ নামে একটি বিশেষ মোবাইল উদ্ধার ও বিতরণ কর্মসূচি।

এই কর্মসূচিতে চুরি বা হারিয়ে যাওয়া উদ্ধার হওয়া ৬০টি মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে তাঁদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানিয়াখালির সিআই (CI) সাহেব

দীর্ঘদিন পর নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বভাবতই খুশি হয়ে ওঠেন উপভোক্তারা। পুলিশের তৎপরতায় হারানো সম্পত্তি ফিরে পাওয়ায় তাঁরা হুগলি গ্রামীণ পুলিশ জেলা ও ধানিয়াখালি থানার পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল উদ্ধারের ক্ষেত্রে পুলিশের এই ধরনের উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলেও মত প্রকাশ করেছেন মোবাইল ফিরে পাওয়া সাধারণ মানুষ।

‘ফিরে পাওয়া’ কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন উদ্ধার হওয়া সম্পত্তি প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল, অন্যদিকে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক ও আস্থার বন্ধন আরও দৃঢ় হল।

আজই যোগাযোগ করুন👇
8697937345

ভ্রমণ দিশারী ট্যুর এন্ড ট্রাভেলস্

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now