নেপালে ৫.৪ মাত্রার ভূমিকম্প! পরপর দু’বার কেঁপে উঠল শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গ | Earthquake News

Published on: November 24, 2026

নেপাল-সহ একাধিক দেশে ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গ

সকালেই পরপর দু’বার ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়াল শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়।

২৪ নভেম্বর, মঙ্গলবার সকালে নেপালকে কেন্দ্র করে ৫.৪ মাত্রার ভূমিকম্পের খবর সামনে এসেছে। সকাল ৭টা ২ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দু’বার কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ সংলগ্ন এলাকা। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ভূমিকম্পের মাত্রা ৫.৩ এবং গভীরতা প্রায় ২০ কিলোমিটার বলে জানিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে ৫.৪ মাত্রার উল্লেখও রয়েছে।

ভারতের পাশাপাশি নেপাল, বাংলাদেশ, ভুটান ও চিনের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর। তবে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।

প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ভূমিকম্পের পর আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

তথ্যসূত্র: Reuters, Indian Express, National Centre for Seismology।

সিঙ্গুর টিভি নিউজ | ২৪ নভেম্বর ২০২৬

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now