singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: সাইবার প্রতারণার জালে হুগলী গ্রামীণ জেলা পুলিশের সাইবার থানার সাফল্য
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সিঙ্গুর

সাইবার প্রতারণার জালে হুগলী গ্রামীণ জেলা পুলিশের সাইবার থানার সাফল্য

Last updated: August 20, 2025 8:52 am
By Singur TV Desk 1 Min Read
Share
SHARE

সাইবার প্রতারণার জালে হুগলী গ্রামীণ জেলা পুলিশের সাইবার থানার সাফল্য

সাইবার থানা হুগলী, ১৮ আগস্ট:
গৃহ মন্ত্রক (MHA)-এর অধীনস্থ I 4C ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল-এ একাধিক অভিযোগ আসার পর হুগলী গ্রামীণ জেলার সাইবার ক্রাইম থানায় রুজু হলো মামলা নং – ১৭/২৫ (ধারা ৬১(২)/৩১৯(২)/৩১৮(৪)/৩১৬(২) BNS অনুযায়ী)। অভিযোগ দায়ের করেন সাব-ইন্সপেক্টর মৌ হীরা। মামলার তদন্তভার পান এএসআই চিরঞ্জিত বাগুই।

অভিযোগ অনুযায়ী, অচেনা নম্বর থেকে ফোন ও এসএমএস করে “ই-বাইকের যন্ত্রাংশ কিনবেন?”—এই প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছিল।

তদন্তে উঠে আসে, এই প্রতারণা চক্রের মূল হোতা হলেন আরিক ভট্টাচার্য (পিতা – অশোক ভট্টাচার্য), বাড়ি—তালপুর গ্রাম, তারকেশ্বর থানা, হুগলী। তিনি ও তাঁর সহযোগীরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে হাতিয়ে নেন মোট ₹১,০৮,২০০ টাকা ও বেশি। এমনকি তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরের বিরুদ্ধে জাতীয় সাইবার পোর্টালে জমা পড়েছে অন্তত ১১টি অভিযোগ।

হুগলী গ্রামীণ জেলার সাইবার ক্রাইম থানার তৎপরতায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে ৫ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই প্রতারণার সাথে আরও কারা জড়িত।

জেলা পুলিশের তরফে সাধারণ মানুষকে সতর্ক করে জানানো হয়েছে—অপরিচিত ফোনকল বা এসএমএস-এর প্রলোভনে পা না দিতে এবং কোনও প্রতারণার ঘটনা ঘটলে দ্রুত থানায় বা জাতীয় সাইবার পোর্টালে অভিযোগ জানাতে।

You Might Also Like

মোবাইল নয়, মাঠে আসুক নতুন প্রজন্ম—ইন্টার ক্লাব প্রতিযোগিতায় বার্তা কোচ প্রলয় প্রামাণিকের

গ্যাস সংকটের আতঙ্ক! ব্যান্ডেলে ইন্ডাকশন ওভেন কেনার হিড়িক, দুদিনে বিক্রি ৭০–৮০টি

নতুন দায়িত্বে আইসি প্রদীপ কুমার দাঁন, শুভেচ্ছা জানাতে থানায় তৃণমূল যুব নেতা অভীক ঘোষ

হুগলির সিঙ্গুরে আধুনিক মলমূত্র পরিশোধন কেন্দ্র চালু

রজত জয়ন্তী বর্ষে এন ডি মিলন সমিতির মা অন্নপূর্ণা পুজো ২০২৬ | নসিবপুর দুর্গারামপুর পুজো খবর

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article শোকের আবহ বাবাধাম দর্শনার্থীদের মধ্যে, বিদ্যুৎপৃষ্টে মৃত ১
Next Article অরিন মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট প্রকাশ করলো বাংলা গান ‘বৃষ্টি এলো’

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

উত্তরপাড়ায় ‘যোগীরাজের ওষুধ’ হুঁশিয়ারি, আইনশৃঙ্খলা ফেরানর প্রতিশ্রুতি বিজেপি প্রার্থী দীপাঞ্জনের
পশ্চিমবঙ্গ
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, সিসিটিভি প্রকাশের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর
পশ্চিমবঙ্গ
তারকেশ্বরে বিজেপি কর্মী আক্রান্ত, গ্রেপ্তারের দাবিতে থানায় ঘেরাও
পশ্চিমবঙ্গ
চন্দননগরে ৯৫% ভোটিংয়ের দাবি, আত্মবিশ্বাসী ইন্দ্রনীল সেন
পশ্চিমবঙ্গ
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?