singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: প্রজন্মের পর প্রজন্ম ধরে একই হাতের ছোঁয়া—শৈলেন চিত্রকরের পরিবারের শিল্পচর্চা আজও অব্যাহত
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সিঙ্গুর

প্রজন্মের পর প্রজন্ম ধরে একই হাতের ছোঁয়া—শৈলেন চিত্রকরের পরিবারের শিল্পচর্চা আজও অব্যাহত

Last updated: January 23, 2026 8:10 am
By Sourav Adak 2 Min Read
Share
SHARE

পটুয়াপাড়ার নিঃশব্দ শিল্প: সরস্বতী গড়েন যাঁরা, তাঁদের কথাই বা ক’জন জানে

সিঙ্গুর টিভি নিউজ ওয়েভডেস্ক |

সিঙ্গুরের জলাঘাটা অঞ্চলের বাবুর পুকুর সংলগ্ন যে রাস্তা স্কুল মোড়ে ঘুরে গেছে, সেই রাস্তাতেই কয়েক ঘর পোটো বাড়ি—লোকমুখে পরিচিত পটুয়াপাড়া। এখানেই প্রজন্মের পর প্রজন্ম ধরে ঠাকুর গড়ার কাজ চলে আসছে নিঃশব্দে, প্রচারের আলো থেকে দূরে।

এই পাড়ারই এক পরিচিত নাম শৈলেন চিত্রকর। বর্তমানে তাঁর তিন ছেলে এই শিল্পকে পেশা হিসেবে বেছে নিয়ে ঠাকুর তৈরির কাজ করে চলেছেন। নিজেদের শিল্পীর পরিচয়ে তাঁরা তৈরি করছেন কালী, লক্ষ্মী, সরস্বতীর মতো প্রতিমা—যেখানে ফুটে ওঠে মাটির কাজের সূক্ষ্মতা আর অভিজ্ঞ হাতের ছোঁয়া।

স্থানীয় বাসিন্দাদের অনেকের কাছেই এই বাড়ির সঙ্গে আবেগের যোগ বহু বছরের। একই দেওয়াল ঘেঁষে বেড়ে ওঠা সম্পর্ক, ছোটবেলা থেকে এই বাড়ি থেকেই লক্ষ্মী, সরস্বতী, কালী, দুর্গা পুজোর ঠাকুর আসার স্মৃতি—সব মিলিয়ে এই শিল্প শুধুই পেশা নয়, পরিবারের অংশ।

সময়ের সঙ্গে কিছু বদলও এসেছে। পরিবারের এক সদস্যের মৃত্যুর পর কালী ও দুর্গা পুজো বন্ধ হলেও, এখনও বিশ্বাস আর মঙ্গলকামনায় লক্ষ্মী ও সরস্বতী পুজো চালু রয়েছে। বৃদ্ধা মায়ের হাতে আজও সেই পুজোর প্রস্তুতি চলে।

সম্প্রতি কলকাতা থেকে ফিরে সরস্বতী প্রতিমার কাজ দেখতে এসে দেখা গেল—বরদা ওরফে বাবু দা অত্যন্ত যত্ন নিয়ে প্রতিমা সাজাচ্ছেন। প্রতিটি রং, প্রতিটি ভাঁজে লুকিয়ে রয়েছে অভিজ্ঞতা আর নিষ্ঠা। বাইরে থেকে যা শুধু একটি সুন্দর প্রতিমা, তার আড়ালে রয়েছে দিনের পর দিন কঠোর পরিশ্রম।

এই পটুয়াপাড়ার শিল্পীরা হয়তো বড় মণ্ডপে আলো পান না, কিন্তু তাঁদের হাতেই তৈরি হয় বহু ঘরের আরাধনার কেন্দ্রবিন্দু। সরস্বতী পুজোর আগে তাই এই নিঃশব্দ শিল্পীদের কাজ নতুন করে চোখে পড়ছে—যাঁদের ছাড়া উৎসবের পূর্ণতা অসম্পূর্ণ।

নিবন্ধ ভাবনা ও চিত্র : কাকলি রায়
বিজ্ঞাপনের জন্যে যোগাযোগ করুন 👉 9163016778
বিজ্ঞাপন 👉 9163016778
বিজ্ঞাপন
Tom Tom Restrurant

You Might Also Like

মোবাইল নয়, মাঠে আসুক নতুন প্রজন্ম—ইন্টার ক্লাব প্রতিযোগিতায় বার্তা কোচ প্রলয় প্রামাণিকের

গ্যাস সংকটের আতঙ্ক! ব্যান্ডেলে ইন্ডাকশন ওভেন কেনার হিড়িক, দুদিনে বিক্রি ৭০–৮০টি

নতুন দায়িত্বে আইসি প্রদীপ কুমার দাঁন, শুভেচ্ছা জানাতে থানায় তৃণমূল যুব নেতা অভীক ঘোষ

হুগলির সিঙ্গুরে আধুনিক মলমূত্র পরিশোধন কেন্দ্র চালু

রজত জয়ন্তী বর্ষে এন ডি মিলন সমিতির মা অন্নপূর্ণা পুজো ২০২৬ | নসিবপুর দুর্গারামপুর পুজো খবর

TAGGED:নিঃশব্দ শিল্পপশ্চিমবঙ্গ লোকশিল্পবাংলা ঠাকুর শিল্পসিঙ্গুর ঠাকুর শিল্পস্থানীয় শিল্পী
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article আইনশৃঙ্খলা জোরদারে চণ্ডীতলায় পুলিশি রুট মার্চ, বাড়ানো হলো নজরদারি
Next Article নেতাজীর জন্মদিনে সিঙ্গুর ট্রাফিক গার্ডে পতাকা উত্তোলন, পথচলতি মানুষকে লাড্ডু বিতরণ

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

চন্দননগরে ৯৫% ভোটিংয়ের দাবি, আত্মবিশ্বাসী ইন্দ্রনীল সেন
পশ্চিমবঙ্গ
আলিগোড়ি বাসুদেবপুরে ১১তম তিরন্দাজ প্রতিযোগিতা, ৮–১০ জেলার ১৪০ প্রতিযোগীর অংশগ্রহ
পশ্চিমবঙ্গ
আরামবাগে রান্নার গ্যাস সংকট চরমে: মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব স্পষ্ট
দেশ পশ্চিমবঙ্গ বিদেশ
সিঙ্গুরে নতুন সংযোগ ব্রিজ উদ্বোধন | Becharam Manna 102 & 103 নং বুথের ব্রিজ উন্নয়ন
সিঙ্গুর
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?