singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: হুগলীতে প্রশাসনিক মহাবৈঠক, উপস্থিত ১৬ বিধায়ক-সহ শীর্ষ আধিকারিকরা
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
পশ্চিমবঙ্গ

হুগলীতে প্রশাসনিক মহাবৈঠক, উপস্থিত ১৬ বিধায়ক-সহ শীর্ষ আধিকারিকরা

Last updated: May 16, 2026 7:44 pm
By Sourav Adak 2 Min Read
Share
SHARE

১৬ জন বিধায়ককে নিয়ে হুগলীতে বড় প্রশাসনিক বৈঠক, আলোচনায় রাজ্যের পরিস্থিতি

সিঙ্গুর টিভি নিউজ ওয়েবডেস্ক : হুগলী জেলার প্রশাসনিক সমন্বয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে জেলাশাসকের দপ্তরে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার মোট ১৬ জন বিধায়ক, হুগলীর জেলাশাসক খুরশিদ আলি কাদরী, চন্দননগর পুলিশ কমিশনার আইপিএস সুনীল যাদব-সহ একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক।

উপস্থিত বিধায়কদের মধ্যে ছিলেন উত্তরপাড়ার দীপাজ্ঞন চক্রবর্তী, শ্রীরামপুরের ভাস্কর ভট্টাচার্য, চাপদানির দিলীপ সিং, জঙ্গিপাড়ার প্রসেনজিৎ বাগ, চন্দননগরের দীপাজ্ঞন গুহ, চুঁচুড়ার সুবীর নাগ, বলাগড়ের সুমনা সরকার, সপ্তগ্রামের স্বরাজ ঘোষ, পাণ্ডুয়ার তুষার মজুমদার, তারকেশ্বরের সন্তু পান, সিঙ্গুরের ডাঃ অরূপ কুমার দাস, হরিপালের মধুমিতা ঘোষ, আরামবাগের হেমন্ত বাগ, খানাকুলের সুশান্ত ঘোষ, গোঘাটের প্রশান্ত দিগড় এবং পুরশুড়ার বিমান ঘোষ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সমস্ত এসডিও, বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। সূত্রের খবর, জেলার সামগ্রিক প্রশাসনিক পরিস্থিতি, গ্রাম ও শহরের আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং সাধারণ মানুষের পরিষেবা আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষভাবে উঠে আসে গ্রামগঞ্জের মানুষের দৈনন্দিন সমস্যার প্রসঙ্গ। পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য পরিষেবা, প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রাম ও শহরাঞ্চলে সিন্ডিকেট রাজ, বেআইনি দখল এবং অসামাজিক কার্যকলাপ রুখতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

বৈঠকে আগামী দিনে জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা, প্রশাসনিক সমন্বয় বৃদ্ধি এবং জনস্বার্থমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রশাসনিক সূত্রে খবর, উন্নয়ন ও আইনশৃঙ্খলার প্রশ্নে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের যৌথভাবে কাজ করার বার্তাই উঠে এসেছে এই বৈঠক থেকে।

জেলাশাসকের দপ্তরে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।

Relief Clinick
এ এস আর বিরিয়ানি
বিজ্ঞাপনের জন্যে যোগাযোগ করুন 👉 9163016778
বিজ্ঞাপন 👉 9163016778
হিন্দু বিরিয়ানি হাউস
Tom Tom Restrurant

You Might Also Like

“আমার একটাই শেষ বক্তব্য, রাজ্যের মানুষকে নিরাপত্তা দিন” : মমতা

তিলজলায় বুলডোজার অ্যাকশন! নবান্ন বৈঠকের পর অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ শুভেন্দুর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু | ১০ ঘণ্টার ম্যারাথন জেরা শেষে বড় পদক্ষেপ ইডির

উন্নয়ন বনাম দুই ফুল—চন্ডিতলায় বাম প্রার্থীর বার্তা

নির্বাচনের সুযোগে ধুপগুড়িতে অবৈধ বালি লুট, তলিয়ে যাচ্ছে চাষের জমি

TAGGED:১৬ বিধায়কঅরূপ কুমার দাসখুরশিদ আলি কাদরীসন্তু পানসিন্ডিকেট রাজসুনীল যাদবহুগলী আইনশৃঙ্খলা বৈঠকহুগলী উন্নয়ন বৈঠকহুগলী জেলা প্রশাসনহুগলী প্রশাসনিক বৈঠক
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article “আমার একটাই শেষ বক্তব্য, রাজ্যের মানুষকে নিরাপত্তা দিন” : মমতা

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

যুদ্ধের আগুনে জ্বলছে তেলের বাজার, বাড়তি খরচে নাজেহাল আমজনতা
দেশ
কলকাতা হাইকোর্টে কালো কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়! নতুন ভূমিকায় ফের আন্দোলনের ময়দানে
খবর
নকশালবাড়িতে অবৈধ দোকান বন্ধের দাবি, প্রশাসনকে কড়া হুঁশিয়ারি
অন্যান্য খবর
২০ হাজার ভোটে জেতা আসন এবার কি কঠিন চ্যালেঞ্জে
সিঙ্গুর
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?