singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: ডাকাতির আগেই ধরা পড়ল দুষ্কৃতীরা, মশাটে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ২
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
অন্যান্য

ডাকাতির আগেই ধরা পড়ল দুষ্কৃতীরা, মশাটে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ২

Last updated: January 10, 2026 10:32 pm
By Sourav Adak 2 Min Read
Share
SHARE

ডাকাতির আগেই ধরা পড়ল দুষ্কৃতীরা, মশাটে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ২

নিজস্ব সংবাদাতা, চণ্ডীতলা:
ডাকাতির ছক কষার আগেই ভেস্তে গেল পরিকল্পনা। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে চণ্ডীতলা থানার অন্তর্গত মশাট এলাকায় অভিযান চালিয়ে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১০ জানুয়ারি মধ্যরাতে এস.আই. শুভ ঘোষের নেতৃত্বে চণ্ডীতলা থানার একটি দল এবং হুগলি জেলা এসওজি টিম যৌথভাবে অভিযান চালায়। ওই সময় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দু’জনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি ৭ এমএম আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড তাজা গুলি, একটি ভোজালি এবং তালা ভাঙার একটি যন্ত্র উদ্ধার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে, ডাকাতির উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও অস্ত্রশস্ত্র আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে।

ধৃতদের নাম শেখ সিরাজুল মল্লিক ও শেখ ইয়াজুল মল্লিক। দু’জনেরই বাড়ি জাঙ্গিপাড়ার ফুরফুরা এলাকায়। তাঁদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার ধৃতদের চন্দননগর আদালতে পেশ করা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

এই ঘটনার সঙ্গে আরও কেউ বা কোনও সংঘবদ্ধ অপরাধচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। চণ্ডীতলা থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন 👉 9163016778
বিজ্ঞাপন
Tom Tom Restrurant

You Might Also Like

পুলিশের গাড়ি ব্যবহারের অভিযোগে নৈহাটি থানার আইসি সাসপেন্ড, তদন্তের নির্দেশ

রজত জয়ন্তী বর্ষে এন ডি মিলন সমিতির মা অন্নপূর্ণা পুজো ২০২৬ | নসিবপুর দুর্গারামপুর পুজো খবর

হুগলির Jangipara এলাকায় গভীর রাতে পুলিশের বড়সড় সাফল্য। উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ১।

রক্তদান শিবিরে নজর কাড়ল আলাসিন তরুণ সংঘ, উপস্থিত বিশিষ্ট আইনজীবী শেখ সাকির হোসেন

পরিবেশ প্রশ্নে সরব ডানকুনি, গাছ কাটার অভিযোগে নড়েচড়ে বনদপ্তর

TAGGED:SOG অভিযানআগ্নেয়াস্ত্র সহ গ্রেফতারচণ্ডীতলা খবরচণ্ডীতলা থানাডাকাতির প্রস্তুতি ভেস্তেমশাট ডাকাতিহুগলি ক্রাইম নিউজহুগলি পুলিশ অভিযান
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article ডানকুনির সানশাইন হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী মুহূর্ত
Next Article শিশুমৃত্যু ঘিরে চরম উত্তেজনা শ্রীরামপুর হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থায় প্রশ্ন

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

নির্বাচনের সুযোগে ধুপগুড়িতে অবৈধ বালি লুট, তলিয়ে যাচ্ছে চাষের জমি
পশ্চিমবঙ্গ
পোলবায় পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১, নির্বাচনের আগে বড় নাশকতা ভেস্তে গেল
খবর পশ্চিমবঙ্গ
চন্দননগরে দাঁতের স্বাস্থ্য সচেতনতা অভিযান
পশ্চিমবঙ্গ
উত্তরপাড়ায় POCSO অভিযোগে তোলপাড়, FIR নিতে দেরি কেন?
খবর
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?