নেতাজীর জন্মদিনে সিঙ্গুর ট্রাফিক গার্ডে পতাকা উত্তোলন, পথচলতি মানুষকে লাড্ডু বিতরণ
সিঙ্গুর টিভি নিউজ ওয়েভডেস্ক :
হুগলী গ্রামীণ পুলিশের সিঙ্গুর ট্রাফিক গার্ডের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী।
এদিন সিঙ্গুর ট্রাফিক গার্ড প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন ওবাইদুর রহমান স্যার।
অনুষ্ঠান উপলক্ষে পথচলতি সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। পাশাপাশি পথ নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কর্মরত ট্রাফিক পুলিশের ভূমিকার কথাও তুলে ধরা হয়।
প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই ট্রাফিক কর্মীদের অবদান যে অনস্বীকার্য, তা এদিনের কর্মসূচির মধ্য দিয়ে আরও একবার স্পষ্ট হয়ে ওঠে।
নেতাজীর আদর্শ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুষ্ঠু ও নিরাপদ সমাজ গঠনের বার্তাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। 





