singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: “আমার একটাই শেষ বক্তব্য, রাজ্যের মানুষকে নিরাপত্তা দিন” : মমতা
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
পশ্চিমবঙ্গ

“আমার একটাই শেষ বক্তব্য, রাজ্যের মানুষকে নিরাপত্তা দিন” : মমতা

Last updated: May 15, 2026 10:27 am
By Sourav Adak 3 Min Read
Share
SHARE

“প্লিজ স্যার, মানুষকে বাঁচান…” প্রধান বিচারপতির সামনে হাত জোড় করে আবেগঘন আর্জি মমতার

সিঙ্গুর টিভি নিউজ ওয়েবডেস্ক : ভোট পরবর্তী হিংসা, বুলডোজার অভিযান ও রাজনৈতিক সংঘর্ষ নিয়ে কলকাতা হাইকোর্টে তুমুল নাটকীয় শুনানি। আদালত কক্ষেই আবেগপ্রবণ হয়ে পড়লেন Mamata Banerjee। প্রধান বিচারপতির সামনে হাত জোড় করে তিনি বলেন, “প্লিজ প্লিজ স্যার, ফর দ্য পিপল… প্রোটেক্ট দ্য পিপল।”

শুক্রবার Calcutta High Court-এ প্রধান বিচারপতি Sujoy Paul ও বিচারপতি Partha Sarathi Sen-এর ডিভিশন বেঞ্চে বুলডোজার অভিযান ও ভোট-পরবর্তী হিংসা নিয়ে জনস্বার্থ মামলার শুনানি ঘিরে উত্তেজনা চরমে ওঠে।

এদিন আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী Bikash Ranjan Bhattacharya ও Kalyan Banerjee। তাঁদের পাশেই দাঁড়িয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে ছিল একগুচ্ছ নথি ও আক্রান্তদের ছবি।

“এটা পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ নয়”

শুনানিতে বিকাশরঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় বুলডোজার চালিয়ে দোকান, হকার জোন ও মূর্তি ভাঙচুর করা হচ্ছে। তিনি বলেন, “এখানে বুলডোজার কালচার ছিল না।”

কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তৃণমূল কংগ্রেসের একাধিক পার্টি অফিসে হামলা হয়েছে, সমর্থকদের মারধর করা হয়েছে এবং বহু মানুষ আতঙ্কে বাড়িছাড়া। তাঁর বক্তব্য, “আগের বারের থেকেও বেশি পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে।”

এরপর আদালতে বক্তব্য রাখতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
“এটা পশ্চিমবঙ্গ, এটা উত্তরপ্রদেশ নয়। এখানে বুলডোজার চালানো যায় না।”

তিনি আদালতে দাবি করেন, সংখ্যালঘু, মহিলা ও শিশুদের ওপর হামলা চলছে। এমনকি তাঁর পরিবারকেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।

“পুলিশ FIR নিচ্ছে না”

মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন,
“মানুষ আতঙ্কে অফিস যেতে পারছে না। মাছের বাজার, মাংসের বাজার ভেঙে দেওয়া হচ্ছে। পুলিশ FIR নিচ্ছে না।”

বিচারপতি পার্থ সারথী সেন জানতে চান, এই সমস্ত অভিযোগ হলফনামায় উল্লেখ করা হয়েছে কি না। উত্তরে মমতা জানান, সব তথ্য আদালতে জমা দেওয়া হয়েছে এবং পুলিশকে FIR নেওয়ার নির্দেশ দেওয়ার আর্জি জানান তিনি।

রাজ্যের দাবি বনাম পুলিশের বক্তব্য

অন্যদিকে কলকাতা পুলিশের তরফে আইনজীবী Dhiraj Trivedi আদালতে বলেন, এত বড় আকারে হিংসা হলে সংবাদমাধ্যমে আরও বেশি রিপোর্ট প্রকাশ পেত। তাঁর বক্তব্য, “এটা ওয়েলফেয়ার স্টেট। অভিযোগের প্রমাণ থাকতে হবে।”

অ্যাডিশনাল সলিসিটর জেনারেল Ashok Chakrabarti মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবি জানান।

আদালত কক্ষে আবেগঘন মুহূর্ত

শুনানির শেষ পর্যায়ে আবেগঘন পরিস্থিতি তৈরি হয় আদালত কক্ষে। হাত জোড় করে প্রধান বিচারপতির উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
“প্লিজ প্লিজ স্যার… আমার শেষ বক্তব্য, রাজ্যের মানুষকে নিরাপত্তা দিন।”

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। ভোট-পরবর্তী হিংসা ও প্রশাসনিক ভূমিকা নিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ।

You Might Also Like

তিলজলায় বুলডোজার অ্যাকশন! নবান্ন বৈঠকের পর অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ শুভেন্দুর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু | ১০ ঘণ্টার ম্যারাথন জেরা শেষে বড় পদক্ষেপ ইডির

শ্রীরামপুরে তৃণমূলের শক্তি প্রদর্শন, বিরোধীদের তীব্র আক্রমণ তন্ময় ঘোষের

উন্নয়ন বনাম দুই ফুল—চন্ডিতলায় বাম প্রার্থীর বার্তা

নির্বাচনের সুযোগে ধুপগুড়িতে অবৈধ বালি লুট, তলিয়ে যাচ্ছে চাষের জমি

TAGGED:Bulldozer PoliticsCalcutta High CourtMamata BanerjeePost Poll ViolenceWest Bengal Politicsকলকাতা হাইকোর্টবুলডোজার অভিযানভোট পরবর্তী হিংসামমতা বন্দ্যোপাধ্যায়
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article যুদ্ধের আগুনে জ্বলছে তেলের বাজার, বাড়তি খরচে নাজেহাল আমজনতা

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

যুদ্ধের আগুনে জ্বলছে তেলের বাজার, বাড়তি খরচে নাজেহাল আমজনতা
দেশ
কলকাতা হাইকোর্টে কালো কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়! নতুন ভূমিকায় ফের আন্দোলনের ময়দানে
খবর
নকশালবাড়িতে অবৈধ দোকান বন্ধের দাবি, প্রশাসনকে কড়া হুঁশিয়ারি
অন্যান্য খবর
২০ হাজার ভোটে জেতা আসন এবার কি কঠিন চ্যালেঞ্জে
সিঙ্গুর
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?