singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: “সরকারকে বদনাম করার চক্রান্ত!”—উত্তরপাড়া শিবিরে বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়কের
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
পশ্চিমবঙ্গ

“সরকারকে বদনাম করার চক্রান্ত!”—উত্তরপাড়া শিবিরে বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়কের

Last updated: June 15, 2026 10:37 pm
By Sourav Adak 2 Min Read
Share
SHARE

জনকল্যাণ শিবিরে চরম অব্যবস্থা! উত্তরপাড়ায় অন্তর্ঘাতের অভিযোগ বিজেপি বিধায়কের

জল নেই, বসার ব্যবস্থা নেই—পুর চেয়ারম্যান ও এক্সিকিউটিভ অফিসারের বিরুদ্ধে ক্ষোভ দীপাঞ্জন চক্রবর্তীর

হুগলি, উত্তরপাড়া, ১৫জুন ২০২৬ : জনকল্যাণ শিবির ঘিরে এবার তীব্র বিতর্ক উত্তরপাড়ায়। শিবিরে অব্যবস্থার অভিযোগ তুলে সরব হলেন বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী।

সোমবার উত্তরপাড়া পুরসভার ফনিন্দ্র ভবনে আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শনে গিয়ে একাধিক গুরুতর অভিযোগ তোলেন তিনি। অভিযোগ, প্রচণ্ড গরমের মধ্যে সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা ছিল না, এমনকি বয়স্কদের বসার ব্যবস্থাও ছিল না।

বিধায়কের দাবি,
👉 “এখানে যে পরিস্থিতি, তাতে যেকোনো সময় মানুষ অসুস্থ হয়ে পড়তে পারেন।”

তিনি সরাসরি উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব এবং এক্সিকিউটিভ অফিসারের বিরুদ্ধে ‘পরিকল্পিত অন্তর্ঘাত’-এর অভিযোগ তোলেন। তাঁর কথায়,
👉 “সবকিছু জেনেবুঝেই এই অব্যবস্থা তৈরি করা হয়েছে, যাতে সরকার ও মুখ্যমন্ত্রীকে বদনাম করা যায়।”

বিধায়ক আরও অভিযোগ করেন, শিবির চলাকালীন চেয়ারম্যানের মোবাইল বন্ধ ছিল এবং বহুবার ফোন করার পরও তিনি যোগাযোগ করতে পারেননি। পরে এক্সিকিউটিভ অফিসার ঘটনাস্থলে পৌঁছন।

একইসঙ্গে কোন্নগর পুরসভার শিবিরের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, সেখানে বেশি ভিড় থাকা সত্ত্বেও সুন্দরভাবে ব্যবস্থাপনা করা হয়েছে।

ঘটনার পর বিধায়ক জানিয়েছেন, তিনি বিষয়টি লিখিতভাবে মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং মুখ্যমন্ত্রীকে জানাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ও বরখাস্তের দাবিও তুলেছেন তিনি।

 

Relief Clinick
এ এস আর বিরিয়ানি
বিজ্ঞাপনের জন্যে যোগাযোগ করুন 👉 9163016778
বিজ্ঞাপন 👉 9163016778
হিন্দু বিরিয়ানি হাউস

You Might Also Like

আরামবাগে জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, ফর্ম না পেয়ে ক্ষোভ—ক্ষমা চাইলেন বিধায়ক

“গরিবের বালতি বেচে টাকা? পান্ডুয়ায় তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ”

গ্রীষ্মে রক্ত সংকট মোকাবিলায় হুগলি স্বাস্থ্য দফতরের উদ্যোগ, জেলা স্তরে রক্তদান শিবির

সিঙ্গুরে রতনপুর বিদ্রোহী সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, উৎসাহে সামিল বহু রক্তদাতা

টানা লোডশেডিংয়ে ফুঁসছে ডানকুনি! ট্রান্সফর্মার বসানো নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ বাসিন্দাদের

TAGGED:BJP MLA allegation sabotage campBJP MLA UttarparaBJP বিধায়কের অভিযোগ উত্তরপাড়াMunicipality MismanagementUttarpara camp mismanagement newsUttarpara Janakalyan CampUttarpara NewsWest Bengal municipality controversyWest Bengal Newsউত্তরপাড়া জনকল্যাণ শিবিরে অব্যবস্থাউত্তরপাড়া পুরসভাজনকল্যাণ শিবির সমস্যাজনকল্যাণ শিবিরে জল নেই বসার ব্যবস্থা নেইদীপাঞ্জন চক্রবর্তী
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article আরামবাগে জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, ফর্ম না পেয়ে ক্ষোভ—ক্ষমা চাইলেন বিধায়ক

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

চাপসরা উপস্বাস্থ্য কেন্দ্রে হঠাৎ পরিদর্শন বিধায়ক দিলীপ সিংয়ের, ১৫ বছর পর চালুর আশ্বাস
পশ্চিমবঙ্গ
বিধায়ক দীপাঞ্জন গুহর উপস্থিতিতে চন্দননগরে শুরু প্রশাসনিক হেল্পডেস্ক
পশ্চিমবঙ্গ
পুর দুর্নীতি কান্ডে নাম জরাতেই ‘রহস্যমৃত্যু’? দক্ষিণ দমদমে তৃণমূলকে ঘিরে বিতর্ক তুঙ্গে
পশ্চিমবঙ্গ
বিজেপি বিধায়কের ধাওয়া, সরকারি গাড়ি থেকে বান্ডিল বান্ডিল নথি উদ্ধার! শ্রীরামপুরে তুমুল চাঞ্চল্য
পশ্চিমবঙ্গ
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?