শ্রীলেখা মিত্রের গ্রেফতারের দাবিতে ডায়মন্ড হারবার থানায় ডেপুটেশন, বিজেপির অভিযোগে উত্তেজনা

Published on: August 1, 2026
---Advertisement---

বামকর্মী ও অভিনেত্রী শ্রীলেখা মিত্রের গ্রেফতারের দাবিতে ডায়মন্ড হারবার থানায় ডেপুটেশন, তীব্র রাজনৈতিক চাপানউতোর

ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগণা, নিজস্ব সংবাদদাতা: বামকর্মী ও অভিনেত্রী শ্রীলেখা মিত্রের গ্রেফতারের দাবিতে শুক্রবার ডায়মন্ড হারবার থানায় ডেপুটেশন জমা দিল ভারতীয় জনতা পার্টির কর্মী-সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।

প্রতিবাদকারীদের অভিযোগ, ছাত্র আন্দোলনের আড়ালে ভণ্ডামি, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ এবং দেশবিরোধী চক্রান্ত চলছে। পাশাপাশি সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস (CJP) এবং বাম ও কংগ্রেসের বিরুদ্ধেও সরব হন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, গোটা বিষয়টির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এদিনের কর্মসূচিতে উপস্থিত বিজেপির মণ্ডল সদস্য প্রীতম হালদার অভিযোগ করেন, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে একটি কুরুচিপূর্ণ পোস্ট করা হয়েছে, যা ‘অত্যন্ত নিন্দনীয়’। তাঁর কথায়, “দেশের প্রধানমন্ত্রীর প্রতি সম্মান দেখানো প্রত্যেক নাগরিকের দায়িত্ব। এ ধরনের মন্তব্য দেশের মর্যাদার পরিপন্থী।”

তিনি আরও জানান, এই ঘটনার প্রতিবাদে মণ্ডল ও জেলা স্তর থেকে পৃথকভাবে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।

অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর বিতর্ক দানা বেঁধেছে। যদিও অভিযুক্ত পক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, ডেপুটেশন গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

সমগ্র ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ভ্রমণ দিশারী ট্যুর এন্ড ট্রাভেলস্

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now