singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: ৬ই ফাল্গুনে বনমালিপুরে ভক্তদের ঢল, হুগলির বৃহত্তম মন্দিরে শুরু বাৎসরিক মহোৎসব
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খবর

৬ই ফাল্গুনে বনমালিপুরে ভক্তদের ঢল, হুগলির বৃহত্তম মন্দিরে শুরু বাৎসরিক মহোৎসব

Last updated: February 20, 2026 5:52 am
By Sourav Adak 3 Min Read
Share
SHARE

৬ই ফাল্গুনে বনমালিপুরে ভক্তদের ঢল — হুগলির বৃহত্তম মন্দিরে শুরু বাৎসরিক উৎসব, সঙ্গে বিশাল মেলা

হুগলী, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, সিঙ্গুর টিভি নিউজ ওয়েভডেস্ক : বাংলা ৬ই ফাল্গুন ১৪৩২-এ জেলার ধর্মপ্রাণ মানুষের জন্য বিশেষ দিন।

জনতার ঢল নামলো প্রথম দিনেই

হুগলী জেলার বনমালিপুরে অবস্থিত সুবিশাল মন্দিরে আজ থেকে শুরু হলো বাৎসরিক মহোৎসব।

বিভিন্ন জায়গা থেকে প্রচুর দর্শনার্থীরা মন্দির প্রাঙ্গণে
চিত্র : সিঙ্গুর টিভি নিউজ

সকাল থেকেই হাজার হাজার ভক্তের সমাগমে ভরে ওঠে মন্দির চত্বর। পূজা, অর্চনা, প্রসাদ বিতরণ ও হরিনাম সংকীর্তনে মুখর ছিল গোটা এলাকা। সন্ধ্যাতেও দেখা যায় উপচে পড়া ভিড়।

পুজো অর্চনায় পুরোহিত, চিত্র : সিঙ্গুর টিভি নিউজ

প্রায় ১৫০ বিঘা জমির উপর বিস্তৃত এই মন্দির বর্তমানে হুগলী জেলার সবচেয়ে বড় মন্দির হিসেবে পরিচিতি পেয়েছে।

ব্রহ্মদত্ত ধাম, চিত্র : সিঙ্গুর টিভি নিউজ

শ্বেত পাথরে নির্মিত মূল বিগ্রহের বিশেষ বৈশিষ্ট্য—একই দেহে বিরাজমান ভগবান ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর।

প্রতিমার বিরল দৃশ্য ব্রক্ষ্ণদত্ত ধাম, চিত্র : সিঙ্গুর টিভি নিউজ

এই বিরল রূপ দর্শনের জন্যই বহু দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে উপস্থিত হন।

১ম দিনেই জনপ্লাবন ব্রহ্মদত্ত ধামে, চিত্র : সিঙ্গুর টিভি নিউজ

মন্দিরের আরেকটি আকর্ষণীয় দিক হল উপরের অংশে অবস্থিত ছোট একটি ব্রহ্মদত্তের মূর্তি। সিঁড়ি বেয়ে উপরে উঠলে মূল বিগ্রহের ঠিক উপরে এই মূর্তি দর্শন করা যায়।

উপর থেকে মন্দির প্রাঙ্গণ, ব্রহ্মদত্ত ধাম, চিত্র : সিঙ্গুর টিভি নিউজ

যদিও এখনও মন্দিরের নির্মাণকাজ সম্পূর্ণ হয়নি, তবুও তার বিশাল পরিসর ও স্থাপত্য ইতিমধ্যেই দর্শনার্থীদের নজর কেড়েছে।

ব্রহ্মদত্ত ধাম, চিত্র : সিঙ্গুর টিভি নিউজ

উৎসব উপলক্ষে আজ থেকেই শুরু হয়েছে বিশাল মেলা। নাগরদোলা, বিভিন্ন পসরা, খাদ্য স্টল ও শিশুদের বিনোদনের একাধিক আয়োজন থাকায় সন্ধ্যার পর ভিড় আরও বেড়ে যায়।

🎡 মেলা শুরু: ১৯-০২-২০২৬
🎠 মেলা শেষ: ০১-০৩-২০২৬

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন ভিড় আরও বাড়বে। তাই নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

ব্রাহ্মদত্ত ধাম, চিত্র : সিঙ্গুর টিভি নিউজ

আপনি যদি এখনও না গিয়ে থাকেন, আগামীকাল সপরিবারে ঘুরে এসে উপভোগ করতে পারেন হুগলির এই ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনোৎসব।

 

ASR Biriyani কামারকুন্ডু, হুগলি
বিজ্ঞাপনের জন্যে যোগাযোগ করুন 👉 9163016778
বিজ্ঞাপনের জন্যে যোগাযোগ করুন 👉 9163016778
বিজ্ঞাপনের জন্যে যোগাযোগ করুন 👉 9163016778
বিজ্ঞাপনের জন্যে যোগাযোগ করুন 👉 9163016778

You Might Also Like

নারী নিরাপত্তা ইস্যুতে মুখোমুখি দুই শিবির, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

রামপুরহাটে সমকামী সম্পর্ক, ৪ বছরের দাম্পত্যে ইতি

১৫ বছরের শাসনে কর্মসংস্থান কোথায়? চন্ডীতলায় প্রশ্ন তুলল বিজেপি

পশ্চিম তাজপুর স্কুলে স্বয়ং সিদ্ধা ও সচেতনতা শিবির, অংশ নিলেন ১৩৫ শিক্ষার্থী

বেগমপুরের ঐতিহ্যশালী তাঁত শিল্প ধ্বংসের পথে, নতুন প্রজন্ম মুখ ফিরিয়ে নিচ্ছে

TAGGED:BanamalipurBengal FestivalHooghly MelaHooghly NewsReligious NewsTemple Festival 2026West Bengal Temple
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article হুগলি জেলায় যুব মোর্চার নতুন সভাপতি ঘোষণা, ২০২৬ লক্ষ্য সামনে রেখে ঐক্যের ডাক বিজেপির

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

হুগলি জেলায় যুব মোর্চার নতুন সভাপতি ঘোষণা, ২০২৬ লক্ষ্য সামনে রেখে ঐক্যের ডাক বিজেপির
পশ্চিমবঙ্গ
সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য? স্পেশাল রোল অবজারভারকে কাঠগড়ায় অভিষেক
পশ্চিমবঙ্গ
হুগলির Jangipara এলাকায় গভীর রাতে পুলিশের বড়সড় সাফল্য। উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ১।
অন্যান্য
পাণ্ডুয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা
পশ্চিমবঙ্গ
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?