singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Reading: নকশালবাড়িতে অবৈধ দোকান বন্ধের দাবি, প্রশাসনকে কড়া হুঁশিয়ারি
singurtv.insingurtv.in
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Search
  • প্রথম পাতা
  • সিঙ্গুর
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • ভাইরাল
  • অন্যান্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
অন্যান্যখবর

নকশালবাড়িতে অবৈধ দোকান বন্ধের দাবি, প্রশাসনকে কড়া হুঁশিয়ারি

Last updated: May 13, 2026 9:26 pm
By Sourav Adak 2 Min Read
Share
SHARE

 নকশালবাড়িতে অবৈধ গরু পাচার ও নিষিদ্ধ মাংস বিক্রির অভিযোগে চাঞ্চল্য

থানায় লিখিত অভিযোগ জমা, কড়া হুঁশিয়ারি আইনজীবী রিঙ্কি সিং চ্যাটার্জীর

নিজস্ব সংবাদদাতা, নকশালবাড়ি: উত্তরবঙ্গের নকশালবাড়ি এলাকায় ফের সামনে এল অবৈধ গরু পাচার ও নিষিদ্ধ মাংস বিক্রির অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। মঙ্গলবার নকশালবাড়ি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন আইনজীবী ও সমাজসেবী রিঙ্কি সিং চ্যাটার্জী। অভিযোগপত্র সরাসরি জমা দেওয়া হয় থানার আইসি অজয় সিং-এর হাতে।

অভিযোগে দাবি করা হয়েছে, নকশালবাড়ির কোলাঘাট জোত ও বৈশাহাট এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে গরু পাচার এবং গরু কাটার কাজ চলছে। অভিযোগে সাদ্দাম খান, মাসুদ এবং আনিস নামে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে।

অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিঙ্কি সিং চ্যাটার্জী কড়া ভাষায় প্রশাসনকে সতর্ক করেন। তিনি বলেন,
“আমরা প্রশাসনকে এক সপ্তাহ সময় দিচ্ছি। আগামী শনিবার ও রবিবার যদি আবার খোলা বাজারে নিষিদ্ধ মাংস বিক্রি হতে দেখি, তাহলে আর প্রশাসনের কাছে যাব না। সাধারণ মানুষ নিজেরাই ব্যবস্থা নিতে বাধ্য হবে।”

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। একাংশের মতে, প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতেই এই হুঁশিয়ারি। অন্যদিকে অনেকেই প্রশ্ন তুলছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার ইঙ্গিত কতটা গ্রহণযোগ্য।

রিঙ্কি সিং চ্যাটার্জী আরও দাবি করেন, কোলাঘাট জোত এক নম্বর ও দুই নম্বর এলাকায় বৈশাহাট সংলগ্ন একাধিক অবৈধ দোকানে প্রকাশ্যে নিষিদ্ধ মাংস বিক্রি হচ্ছে। অবিলম্বে সেই দোকানগুলি বন্ধ করা এবং অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবিও জানান তিনি।

এদিকে গোটা ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি সামনে আসেনি। তবে সূত্রের খবর, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত শুরু হতে পারে।

ঘটনার জেরে এলাকায় উত্তেজনা বাড়লেও প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গিয়েছে। এখন দেখার, অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।

Relief Clinick
এ এস আর বিরিয়ানি
বিজ্ঞাপনের জন্যে যোগাযোগ করুন 👉 9163016778
বিজ্ঞাপন 👉 9163016778
হিন্দু বিরিয়ানি হাউস
Tom Tom Restrurant

You Might Also Like

পুর প্রশাসনে ক্ষোভ! পরিষেবা না পেলে পদত্যাগের হুঁশিয়ারি—কঠোর বার্তা ভাস্কর ভট্টাচার্যের

টানা লোডশেডিংয়ে ফুঁসছে ডানকুনি! ট্রান্সফর্মার বসানো নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ বাসিন্দাদের

কলকাতা হাইকোর্টে কালো কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়! নতুন ভূমিকায় ফের আন্দোলনের ময়দানে

শ্রীরামপুরে তৃণমূলের শক্তি প্রদর্শন, বিরোধীদের তীব্র আক্রমণ তন্ময় ঘোষের

পোলবায় পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১, নির্বাচনের আগে বড় নাশকতা ভেস্তে গেল

TAGGED:Illegal Cow SmugglingNaxalbari NewsNaxalbari Police StationWest Bengal crime newsকোলাঘাট জোত নিউজগরু পাচার অভিযোগনকশালবাড়ি খবরনিষিদ্ধ মাংস বিক্রিবৈশাহাট খবররিঙ্কি সিং চ্যাটার্জী
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Previous Article ২০ হাজার ভোটে জেতা আসন এবার কি কঠিন চ্যালেঞ্জে
Next Article পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু | ১০ ঘণ্টার ম্যারাথন জেরা শেষে বড় পদক্ষেপ ইডির

Stay Connected

FacebookLike
TwitterFollow
YoutubeSubscribe
TelegramFollow
- Advertisement -
Ad image

Latest News

NEET-এর পর এবার TET-এও প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিল ২৪ ঘণ্টা আগেই
দেশ
তারাতলায় গোডাউন ধস: মৃত্যু, বহু শ্রমিক আটকে, মালিকের বিরুদ্ধে FIR
ভাইরাল
ভদ্রেশ্বরে বিজেপির নতুন পার্টি অফিস উদ্বোধন, বাজেটের দিনেই ডিএ ও শিল্প নিয়ে রাজনৈতিক বার্তা
পশ্চিমবঙ্গ
“সরকারকে বদনাম করার চক্রান্ত!”—উত্তরপাড়া শিবিরে বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়কের
পশ্চিমবঙ্গ
About Us | Contact Us | Privacy Policy | Terms & Conditions

© 2025 Singurtv.in. All rights reserved.

© 2024 Singurtv.in | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?